যদি প্রশ্ন করা হয় বাংলাদেশে সব চেয়ে ভাগ্যবান ব্যক্তিটি কে? অনেকে দুই ম্যাডামের কথা বললেও আমি বলবো ভাগ্যবান লোকটি হলো দেওয়ান বাগীর মোটকু পীর। যার ক্ষমতা ৫বছরের জন্য নয় বরং মৃত্যুর আগ পর্যন্ত। দুনিয়াবী শক্তি ছাড়াও তার আছে ঐশ্বিক ক্ষমতা। তিনি একজন ছোট খাটো গড। তিনি আল্লাহর সাথে পরামর্শ্ব করে তিনিই পৃথিবীটা চালান। তার চেহারা মুবারকের ঝলকানিতে পুড়ে যাবার ভয়ে হেফাজত, জামাত, অন্য কোন ইসলামী দল তার বিরুদ্ধে কথা বলবার সাহস পায় না। আর পাবেই বা ক্যামনে? সে নিজেই তো খোদা, খোদার বিরুদ্ধে কেও কথা বলে!!! তাসলিমা নাসরিন, আসিফ মহিউদ্দিন, লতিফ সিদ্দিকি দু'একজন মুরিদ বানাইয়া কি বিপদেই না পড়ছে মাগার আমাগো দেওয়ানবাগীর পাশম ছোয়া তো দূর কি বাত তার বিরুদ্ধে স্বপ্নেও কেও মুখ খুলতে সাহস পায় না। এই হলো তার ক্ষমতা। আর টাকা পয়সার কথা বলতে গেলে তার যত সোনা দানা আছে তা সব এক পাল্লায় উঠায়ে অন্য পাল্লায় শেখ হাসিনারে বসাইলে তার সোনাদানার ওজন বেশি হবে। আর ক্যাশ টাকা যা আছে তা এক পাল্লায় উঠায়ে অন্য পাল্লায় গোলাপী ম্যাডামের ফুল ফ্যামিলি বসাইলেও দেওয়ান বাগীর টাকার ওজনের সমান হবে না। তার যত চ্যালা আছে সবাই মিল্লা যদি আওয়ামীলীগ ছাত্র লীগ ও যুব লীগকে একসাথে দৌড়ানি দেয় তবে তাহার বর্ডার পার হৈতে বাধ্য। তিনি আছেন তিনি থাকবেন। তিনি আরো মোটা হবেন। আরো মুরিদ বানাবেন। তিনি এই পৃথিবীর গন্ডি ছাড়িয়ে ধীরে ধীরে সাত আসমানের ও মালিক হবেন।
সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



