somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সমাজের চোখে নারী ও রাস্ট্রের চোখে নারী...

১১ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পহেলা বৈশাখে নারীর গায়ে যারা হাত দিছে তাদের নিয়ে আমার তেমন টেনশন নাই, কারণ আমি মনে করি কুকুর প্রত্যেক সমাজেই আছে এবং থাকবে। আমার টেনশন হৈলো ঐসমস্ত লোকদের নিয়ে যারা এই ঘটনা দেখছে অথচ প্রতিবাদ করে নাই বা করার সাহস পায় নাই। এর দ্বারা এটাই প্রমাণ হয় সমাজে কুকুরের পাওয়ার মানুষের পাওয়ারের চেয়ে বেড়ে গেছে, এর মানে হলো সমাজের অবক্ষয় চড়ম ভাবে ঘটেছে। তেমনি ভাবে গতকালের ঘটনায় মেয়েটির পুলিশের গারিতে ঢিল ছুড়া ঠিক হয় নাই মানলাম কিন্তু সমস্ত ঘটনা ও ভিডিও দেখার পরও যারা যারা মেয়েটিকে দোষারোপ করছে আমার ঠিক একই উপলব্ধি হচ্ছে যে সমাজের অবক্ষয় ঠিক কতটা তলানিতে গিয়ে ঠেকেছে।

- প্রথমত মেয়েটি কোন হরতাল কিংবা পিকেটিং করতে ওখানে যায় নাই তাহলে কেন পুলিশের গারিতে ঢিল মারলো? ঢিল মারছে কারন হলো এর ঠিক আগের মুহুর্তে তার বন্ধুদের যেইভাবে পুলিশ পিটিয়েছে এটা সে সহ্য করতে পারে নাই, সে রাগে ক্ষোভে ঢিল মারছে। তাও কিন্তু সে চলন্ত জল কামানে ঢিল মারছে। পুলিশকে মারাই যদি তার ইচ্ছে হত তাহলে তার আশে পাশেই পুলিশ ছিল তাদের মারতে পারত কিন্তু সে সেটা করে নাই... ঢিল মারার কাজটা সে আবেগায়ীত হয়ে করে ফেলছে। এখানে ঢিলটি কোন পুলিশের গায়েও লাগে নাই। এবং ঢিলটি ছুড়ার সময় মেয়েটি একাই ছিল, তার সাথে কোন গ্যাং ছিল না যে তাদের লাঠি পিটা করে ছত্রভংগ করতে হবে। বরং, মেয়েটি ঢিল ছুড়ার পর ভয়ে যেইভাবে দৌড় দিয়েছিল তাকে কিছু না বলা হলে সে এক দৌড়ে বাসায় চলে যেত। সেটা না করে পাঁচ সাতজন পুলিশ তাকে যেই ভাবে ধাওয়া ও লাঠি উঠিয়ে হুংকার ছাড়ছিল মেয়েটি যে ভয়ে হার্টফেইল করে নাই সেটাই অনেক কিছু।

- দ্বিতীয়ত: পুলিশের ৫০ টি মুলনীতি পড়লেই পুলিশের কোথায় ভুল হয়েছে সেটা প্রকাশ হয়ে যাবে। পুলিশের মুল মন্ত্রই হল নিজের জান বাজি রেখে জনসাধারণের জান রক্ষা করা। তীব্র আন্দোলনের সময়েও যদি তাদের উপর হালকা আক্রমন আসে তথাপিও তাদের ধৈর্য ধরে যেতে বলা হয়। তবেই জনগনের ট্যক্সের টাকা খাওয়া তাদের জন্য হালাল হয়। অথচ, মেয়েটি একা একা চলন্ত গারিতে একটা ঢিল মারলো আর সাথে সাথে তার উপর চলে আসল অমানসিক নির্যাতন। এর দ্বারা এটাই প্রমান হয় যে পুলিশ নিজেদের রক্ষার্থে কতটা হিংস্র। একবার চিন্তা করুন, এই ছোট্ট একটি ঘটনায় মেয়েটিকে যেইভাবে বুট দিয়ে লাথি দেয়া হলো যেদি ঘটনাটি বিরোধীদলের কোন ছেলে ঘটাতো তাহলে কি হতো? পুলিশ নিশ্চয়ই টেনে নিয়ে গুলি করতো.... আর আপনারা বলতেন পুলিশের গায়ে ঢিল মারলে পুলিশ কি বসে থাকবে? তাদের বন্দুক দেয়া হয়েছে কি হাডুডু খেলতে? সর্বোপরি, এই মেয়েটির হাতে যদি কয়েকজন পুলিশ আহতও হত তবুও কোন পুরুষ পুলিশ নারীর গায়ে হাত তুলতে পারে না বা পারবে না। এই ঘটনা এত বড় কোন ঘটনা না তবে এই থেকে যা উপলব্ধি করা যায় সেটা অনেক ভয়াবহ। ঐ উপরের একই শিক্ষা পাওয়া যায় এখান থেকেও, সেটা হল সমাজের অবক্ষয়। পুলিশ যখন বিবেকহিন হয় তখন সমাজে ইনসাফ কোথা থেকে আসবে? সচেতন হন, সবাই সচেতন হন। সমাজকে সচেতন করে এক সাথে সবাই সোচ্চার হোন প্রতিবাদ করুন, তা না হলে সামনে অনেক ভয়াবহ দিন অপেক্ষা করছে.......
সর্বশেষ এডিট : ১১ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:৩৪
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×