মিশরের বর্তমান অবস্থা সমন্ধে অনেকেই অবগত নন কাজেই আগের মত চলা ফেরা করে বড় ধরনের বিপদের সন্মুখিন হতে পারেন। ফলে মিশরের বর্তমান অবস্থা অবলোকন করিয়া অতিত অভিজ্ঞতা থেকে সকলের জন্য কিছু পরামর্শ্ব দেয়া হলো;
১) যারা ছাত্র এবং ছাত্র আইডি আছে তারা দুরে কোথাও গেলে পাসপোর্ট সাথে রাখবেন।
২) যাদের লম্বা দাড়ি আছে ও টুপি পান্জাবি পড়েন তারা সবসময়ই পাসপোর্ট সাথে রাখবেন
- তারা দুরের মসজিদে তারাবি পড়বেন না।
- বাসার কাছের মসজিদেও যদি বিখ্যাত কোন ইমাম নামাজ পড়ান তাহলে সেটা বাদ দিতে পারলে ভাল।
- অাপাতত ৮/১০ জন মিলে ইফতার না করাই শ্রেয়।
- যেখানেই নামজ পড়ুন বা পড়ান নামাজ শেষে মসজিদে সময় ব্যয় করবেন না।
- যেই সব মসজিদে ইখওয়ান সমর্থিত কোন সেবা মুলক প্রতিষ্ঠান রয়েছে সেই সব মসজিদ বাদে অন্য কোথাও নামাজ পড়তে চেষ্টা করবেন।
- ইখওয়ানের কোন বন্ধু থাকলে আপাতত যোগাযোগ বন্ধ রাখুন।
৩) বিভিন্ন ফ্যক্টরিতে কর্মরত যাদের পাসপোর্ট, আইডি নাই তারা ঘর এবং ফ্যক্টরি ব্যাতিত কোথাও যাবেন না
- অপরিচিত কোন বাংলাদেশি কিংবা মিশরি ডাকলে যাবেন না।
৪) বিভিন্ন ফ্যক্টরিতে কর্মরত যাদের পাসপোর্ট, ভিষা আছে:
- তারা সব সময় পাসপোর্ট সাথে রাখবেন।
- পাসপোর্ট অন্য কোন মিশরি কিংবা বাংলাদেশীর হাতে দিবেন না।
- বিনা প্রয়োজনে কোথাও যাবেন না।
৫) যারা টুকটাক ব্যবসা বানিজ্য করেন:
- নিজের সাথে বা বাসায় বড় অঙ্কের টাকা পয়সা জমিয়ে রাখবেন না।
- রাস্তাঘাটে লেন দেন কম করবেন।
- কোথাও যাওয়ার ক্ষেত্রে অবশ্যই পাসপোর্ট, আইডি সাথে রাখবেন।
- সাথে টাকা পয়সা কম রাখার চেষ্টা করবেন।
৬) সবাই যার যার পরিচিত বন্ধু বান্ধবদের হুশিয়ার থাকতে বলবেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


