somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টাইগারদের পাশাপাশি আমাদের দর্শকদেরও সময় এসেছে প্রফেশনাল হওয়ার।

১৪ ই জুন, ২০১৭ রাত ১১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দিন বদলিয়েছে, আম্রা আর ছোট দল নেই। সেটা বুঝা যায় খেলোয়াড়দের পারফরমেন্সের সাথে সাথে তাদের কথা বার্তায় ও তাদের শারিরীক ভাষায়। এখন সময় হয়েছে আমাদের দর্শকদেরও ম্যাচিউর হওয়ার, প্রফেশনাল হওয়ার। সময় হয়েছে সব ঘটনা প্র্যাক্টিকালি চিন্তা করার। বিশেষ করে বহির্বিশ্ব থেকে কোন খেলোয়াড়, দর্শক কিংবা সাংবাদিক আমাদের টাইগারদের নিয়ে কোন মন্তব্য করলে সেটা প্রথমে ওক্ত বক্তার অবস্থান থেকে বিচার করে দেখতে হবে, তাহলেই সমস্ত ঘটনা/দুর্ঘটনা মেনে নিতে খুব সহজ হবে।

এটা ভাল করে বুঝতে হবে যে, আমাদের বর্তমান পারফরমেন্স যতই ভাল হোক, আমাদের যতই জয় আসুক, কিন্তু আমাদের ক্রিকেটের শিকড় ততটা গভিরে নয় যতটা পাকিস্তানের, যতটা ভারতের। ভারত পাকিস্তানের ক্রিকেটের ডেপ্থের মত ডেপ্থ আমাদের এখনো হয় নি। আম্রা আজ যা অর্জন করছি তা ইন্ডিয়া ও পাকিস্তান অর্জন করে আসছে অনেক আগেই। এবং এটাই বাস্তবতা। এবং এতে আমাদের কোন লজ্জা বা কমতি নেই, কারণ আম্রা খেলা শুরু করেছি অনেক পরে।

আমাদের বাংলাদেশের জন্মের অনেক অনেক আগে থেকেই এই পৃথিবীতে আন্তর্জাতিক ক্রিকেট খেলা হয়ে আসছে। কাজেই যারা আমাদের চেয়ে অনেক অনেক সিনিয়র তাদের প্রতি কিছুটা সম্মান দেখানো আমাদের অবশ্যই কর্তব্য।

আমাদের দর্শকদের এক্টি বড় সমস্যা হলো আম্রা ক্রিকেট নিয়ে তর্ক শুরু করে তারাতারী তর্কটা অন্যদিকে ডাইভার্ট করে দেই। শুরু করে দেই গালাগাল। এতে ফলাফল কিন্তু আমাদের বিপক্ষেই যায়, নিজেদের নির্বুদ্ধিতার কারণে আমরা আমাদের প্রিয় ক্রিকেটারদের হেয় করি, নিজেদের অসভ্য হিসেবে বিশ্বের সামনে উপস্থাপন করি।

অথচ আমাদের সামনে কত সুন্দর এক্টি স্টেজ প্রস্তুত হয়ে আছে বিশ্বমঞ্চে নিজেদের প্রতিভা তুলে ধরার, নিজেদের সভ্যতা, নিজেদের ভদ্রতা, নিজেদের কালচার, নিজেদের হিউমার দিয়ে পৃথিবীবাসিকে আকৃষ্ট করার।

ক্রিকেটের এই মাহেন্দ্রক্ষনে এসে আমরা আনন্দে ভাসবো, অন্যদেশের ফেসবুক পেইজে গিয়ে সুন্দর সুন্দর ট্রল করে আসবো, তারা আমাদের টিমকে ট্রল করলে কিউট পন্থায় প্রটেক্ট করে আসবো এটাই হলো আন্তর্জাতিক ইভেন্টের মজা ও সৌন্দর্য।
আর এমনটা করতে পারলে ক্রিকেটিয় এই সুন্দরক্ষন আরো মধুময় হবে, হবে আরো বেশি ফলপ্রসূ।

আসুন সবাই ক্রিকেটিয় এই মধুক্ষণ ইনজয় করি, নিজেরে লেখনি ও ট্রল দিয়ে প্রতিবেশি/ভিনদেশিদের সাথে শত্রুতা না বাড়িয়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলার চেষ্টা করি।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×