somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পীর হাবিব ও অন্ধ বিশ্বাস।

১২ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সমস্ত ভিডিও, ছবি ও তথ্য নিজ চোখে দেখার পরও যারা পীর হাবিবকে নির্দোষ মনে করে, যারা মনে করে ফরহাদ মজহারকে ফাসিয়ে দেয়া হয়েছে তাঁরাই হলো তাদের প্রতি প্রকৃত বিশ্বাসী। বিশ্বাস বিষয়টাই এমন যা কখনো পরিবর্তন হয় না, বা যার উপর বিশ্বাস আনা হয় সে এমন ভাবে মগজ ধোলাই করে যে তার প্রতি অবিশ্বাস করার সুযোগ দেয়া হয় না। যারা অবিশ্বাস করে তাদের অবিশ্বাসী বলে গালি দেয়া হয়। পীর হাবিবের প্রতি অবিশ্বাস কারীরা যদি অবিশ্বাসী হয় তবে কি সেটা খারাপ???
অনেকে এটাকে অন্ধ বিশ্বাসী বলে টিটকারী করে থাকে। যারা এমন টিটকারি করে থাকে তারা সবাই ধ্বংস হবে, একমাত্র বিশ্বাস স্থাপন কারীরাই সফলকাম হবে। এখানে বিশ্বাসের ক্ষেত্রে পীর হাবিবের ঘটনা কেবল এক্টা উদাহরণ মাত্র। (যমুনা টিভির ভিডিও দেখার পরও আমি চাই সরকার নিরপেক্ষ ভাবে তার ঘটনার তদন্ত করুক, অপরাধী হলে অপরাধ অনুযায়ী সাস্তি দেয়া হোক আর অপরাধী না হলে তাকে দ্রুত মুক্তি দেয়া হোক)

আমাদের সমাজের জন্য গুরুত্বপূর্ণ হলো, পীর হাবিবের ক্ষেত্রে ভিডিওগ্রাফির প্রমাণ আছে যা সহজে অস্বীকার করা যায় না। তাই, হাবীবের প্রতি বিশ্বাস স্থাপনকারীদের অনেকেই তার প্রতি এখন অবিশ্বাস করছেন, বা করতে বাধ্য হচ্ছেন। কিন্তু, যদি তার কোন ভিডিও না পাওয়া যেতো তাহলে তার উপর বিশ্বাস স্থাপনকারীরা কিছুতেই তার ব্যাপারে নেগেটিভ কথা মেনে নিতো না। তারা বলতো, এটা হলুদ মিডিয়ার সৃষ্টি। ইসলামকে কলংকিত করার জন্যই একজন বুজুর্গ মানুষের উপর মিথ্যা অপবাদ দেয়া হচ্ছে। এবং গতকাল রাতের পুর্ব পর্যন্ত এমনটাই চলে আসছিলো।

পীর হাবিবের ঘটনা এক্টা দৃষ্টান্ত মাত্র। এটা অন্ধ বিশ্বাসীদের জন্য এক শিক্ষা। কোন বিষয়ের, দলের কিংবা ব্যাক্তির উপর বিশ্বাস স্থাপন করার পুর্বে বিবেক, বু্দ্ধি, শিক্ষা, অভিজ্ঞতা সব একত্রিত করে ব্রেন দিয়ে বিচার করে তারপর বিশ্বাস করতে হয়। এবং উক্ত ব্যক্তি বা বিষয়ের প্রত্যেক কাজ কর্মের ব্যাপারে প্রশ্ন করে জেনে নিতে হয়। যখনই প্রশ্ন করা নিষেধ করা হবে, কোন উত্তর গোপন রাখা হবে তখনই মনে করতে হবে ঘাপলা আছে।

এবং আজ আপ্নি যতটুকু জানেন, বুঝেন, জীবন থেকে যতটুকু অভিজ্ঞতা পেয়েছেন কাল কিংবা পরশু কিংবা দশ বছর পর আপনার অভিজ্ঞতা বাড়বে, কিছু পরিবর্তন ও পরিবর্ধন হবে। তখনও আপনার সকল বিশ্বাসকে নিজের শিক্ষা অভিজ্ঞতা ও বিবেকের মানদন্ডে যাচাই বাছাই করতে হবে, যতটুকু সঠিক মনে হবে গ্রহণ করতে হবে যতটুকু সঠিক মনে হবে না এটাকে কল্যাণকর মনে করে ফেলে দিতে হবে। এই যোজন বিয়োজন করতে যদি আপনার কষ্ট হয়, বা কোন কিছু আপ্নাকে বাঁধা দেয় সেটার নামই অন্ধ বিশ্বাস।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×