somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাপানের ডায়েরী-৫!

২৩ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জাপান নিয়ে আমার ৫ম কিস্তিটা হবার কথা ছিলো আমার এখানে মোবাইল ফোন নেয়া নিয়ে, কিন্তু কালকের একটা স্বল্পমাত্রার বিপদ ঘটায় আজ ঐটা নিয়েই লিখছি!

কাল বেশ কিছু কারনে মনটা ভালো ছিলো না! তারপর এক বন্ধুর সাথে একটু ভুল বোঝাবুঝি হয়েছিলো। তাই মানসিক ভাবে ভঙ্গুর ছিলাম, যার প্রমাণ কাল আইসিএল এর চোখ এবার বাংলাদেশ দলের উপড় শিরোনামে পোষ্টে আমি কিছু ক্রিকেটার আইসিএলে যাওয়ায়.......এর স্থলে ক্রিকেটার না লেখে লিখেছিলাম ব্লগার...........,আমি আসলে খেয়ালই করি নাই! পরে অনেকের বিদ্রুপাত্নক মন্তব্য আর অনেকের স্বাভাবিকভাবে ভুলটা ধরে দেওয়ায় আমি ওটা শুধরেছি! কিন্তু সত্যি কথা বলতে কি আমি ভুল ধরতে পারার আগে যতবারই পড়েছি, ততবারই ক্রিকেটারই পড়েছি......... :|:|/:)/:) যা হোক, এখান থেকেই বুঝছেন আসলে কতটা খারাপভাবে পার করেছি গতকাল! যার প্রভাব পড়েছে রাতে রান্নার সময়!


আমি সাধারনত সকাল বেলাই দুপুর আর রাতের জন্য রান্না করে ফ্রিজে রেখে দেই, শুধু খাবার সময় ওভেনে গরম করে নেই! কাল জাপান সময় প্রায় রাত ৯.৪৫এ রুমে গেলাম, ক্ষুধা এতো বেশি লেগেছিলো যে ওভেনে খিচুড়ি আর গরম করতে ইচ্ছা করছিল না, অগত্যা ওভাবেই খাওয়া শুরু করলাম, কিন্তু ক্ষুধা থাকলেও কেমন জানি লাগছিলো, তাই প্লান করলাম কিছু ক্যাটালিষ্ট ;) যোগ করতে হবে খাবারে, তাই ডিম ভাজতে গেলাম! ডিম আর দরকারী আইটেম যোগ করে চুলায় দিছি, ভাজি করা প্রায় শেষ আমি ভাবলাম একটু বেশী হিট হোক, খেতে ভালো হবে, এই ভেবে আমি কি যেন আনতে গেছি, একটু পর দেখি প্রচন্ড শব্দে সাইরেন বাজছে, আমি রুমের মেইন দরজা খুলে দেখি আমার ২টা রুম পরেই সাইরেন বাজছে, আমি ভাবছি কোথায় সমস্যা সম্ভবত! দরজা লাগিয়ে দেখি আমার রুমে ধোয়াশা হয়ে গেছে আর রুমের স্মোক ডিটেকটর রেড সিগন্যাল দিচ্ছে:(( তখন বুঝতে আর বাকি রইলো না সাইরেন কেন বাজছে! তাড়াতাড়ি ডিম আমি নামালাম চুলা থেকে, আসলে আমি তেল দিয়েছিলাম কম, ফলে হিটে তেল শুকিয়ে যাবার পর ধোয়া উঠা শুরু করেছে! ডিম আর পুড়ে যায় নাই! আমি এরপড় ব্যালকনির দিকের দরজা খুলে দিলাম আর রুমের এসি চালু করে দিলাম, একটু পর দেখি সিকিউরিটি রুমে চলে এসেছে, একেতো ভয়ে ছিলাম সাইরেন বাজছে কি যে ভ্যাজাল করবে এরা, ওদের আসা দেখে মুখ আরো গেলো শুকিয়ে! আর বেটারা এসেই- কোঙম বাঙ ওয়া(মানে শুভ সন্ধ্যা)দিয়ে শুরু করল! এরা যেমন জাপানীজ ছাড়া কিছু বলতে পারে না, তেমনি মনে করে সবাই জাপানীজ বুঝে! তাই যারেই দেখে হড়হড় করে জাপানীজ ভাষা ঢেলে দেয় /:)/:) চিন্তাও করে না যে এরা ফরেনার নাও জানতে পারে জাপানীজ! এই চরম দুঃখেও হাসি এসে যায় এদের এমন কাজকর্মে! তারপর আবার জাপানীজ ঢাললো আমার উপড়ঃ নামওয়া>>মানে নাম কি? বললাম, টুকে নিলে ফরমালিটিস হিসাবে। যা হোক এসে চেক করে দেখল এক্সস্ট ফ্যান আর এসি ঠিক আছে কিনা! পরে আবার যথারিতী জাপানীজে বিদায় সম্ভাসন ঢাললেন একগাল হেসে(হাসি অবশ্য বাঙালী বাঙালী ছিলোB-):):D ) যাহোক ততক্ষনে আমার ক্ষুধা ফাইনাল স্টেজ অতিক্রম করেছে! শেষে এত্তো কিছু ঘটনার পর খাবার খেয়ে কম্বলের মাঝে বিছানায় নিদ্রাদেবীর কাছে সমর্পন করলাম!:P:P

চলবে...........!



জাপানের ডায়েরী-৪!

জাপানের ডায়েরী-৩!

জাপানের ডায়েরী-২!

জাপানের ডায়েরী-১!
সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৫৬
১২টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×