somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

۩۩۩স্বপ্ন দেখা নিয়ে নিজের একটা ব্যাপক গবেষনামূলক পোষ্টঃ হেলায় মিস করবেন না۩۩۩

০৪ ঠা অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘুমের মাঝে স্বপ্ন দেখা মানুষের স্বভাবজাত। হরেক মানুষের হরেক রকমের স্বপ্ন দেখে ঘুমের মাঝে। কখনও হাসির, কখনও মজার, কখনও দুঃখের, কখনও অতি অবাস্তব। মানুষ ঘুমিয়ে গেলে, তার মস্তিস্কের কিছু অংশ সজাগ থাকে যার মাধ্যমে মানুষ স্বপ্ন দেখে। এই স্বপ্ন নিয়েই আমার ব্যক্তিগত কিছু অভিজ্ঞতাকে তুলে ধরছি---

স্বপ্ন নিয়ে আমার মজার কিছু স্মৃতি আছে--

মাঝে মাঝে আমি কিছু স্বপ্ন দেখি অনেকটা আমাদের টিভি চ্যানেলের মেগা সিরিয়ালের মত, মানে আগে যে পর্যন্ত দেখেছিলাম, এরপর থেকে আবারও কিছুরাত বিরতি দিয়ে স্বপ্নটা দেখি, স্বপ্ন দেখার পর ঘুম ভাঙ্গলে মনে হয়, এর আগের অংশতো এর আগে দেখেছি।/:)

আবার কিছু স্বপ্ন আছে যেগুলো বার বার একই ভাবে দেখি...যেমন আমার বাসার কিছু কিছু সময়/অনুভূতি নিয়ে একই ঘটনা, পরিবেশ-লোকজন নিয়েঘুরে ফিরে একই ভাবে দেখি।:D

আবার মাঝে মাঝে কিছু স্বপ্ন দেখি খুবই অবাস্তব! হ্যাঁ আপনি বলতে পারেন, স্বপ্নইতো অবাস্তব, মানলাম, তাইলে আমার এ ধরনের স্বপ্ন চরম অবাস্তব। ধরেন আপনি স্বপ্নে দেখলেন আপনি অস্ট্রেলিয়ায় অপেরা হাউসের সামনে দাড়িয়ে আছেন, এটা মনে হয় খুব একটা অবাস্তব না, কারন সময়ের প্রয়োজনে অথবা কাজে আপনি অস্ট্রেলিয়া যেতেই পারেন, কিন্তু আপনি যদি দেখেন, আপনার বাসার কাজের ছেলে/মেয়ে আপনার সাথে দেশের বাহিরে চলাচল করছে স্মার্ট হয়ে। তাইলে কেমন মনে হবে?:|:| এটা কি সম্ভব?? আমি মাঝে মাঝে এমন স্বপ্ন দেখি। যেমন ধরুন, আমার বাড়ির (বগুড়া) সবকিছু আমি জাপানে দেখছি স্বপ্নে, মানে সবই ঠিক আছে, বাড়িঘড় ঠিক বগুড়ায় যেমন, কিন্তু চারিপাশটা জাপান :|:|:((B-) যেন অনেকটা ফটোশপের কারসাজি। বাড়ি-লোকজনকে তুলে জাপানে নিয়ে আসা হয়েছে..........:-*

আবার কিছু স্বপ্ন দেখে আমি খুব ক্লান্ত হয়ে যাই। আমি সাইফাই/থ্রিলার মুভির ভক্ত। :Dমাঝে মাঝে দেখি আমিও কোন সিনেমার মত একজন গোয়েন্দা, কাউকে ধাওয়া করছি:PX((:-*। এধরনের স্বপ্নগুলো একটু বড় সময় নিয়ে দেখি, আর সাধারনত সকালবেলা, দেখা যাবে, এই স্বপনের জন্য আমি জাগা পাচ্ছি না, স্বপ্ন চলছে, আমিও ঘুমে আছি, স্বপ্নশেষ আমিও জাগা পেলাম অথবা ধাওয়ার চরম মুহুর্তে হয়ত একটু পর লোকটাকে ধরব, তখন স্বপ্ন ভেঙ্গে যাবে, সেই সাথে ঘুম। জাগার পর দেখা যাবে আমিও হাপাচ্ছি......একটা ক্লান্তি থাকে।

আবার কিছু ইউনিভার্সাল স্বপ্ন থাকে যা মনে হয় সবাই দেখে, যেমন পরীক্ষা দিচ্ছি, সব কমন কিন্তু লিখতে পারছি না, কেউ আমাকে ধাওয়া করছে, কিন্তু চিৎকার করে কারো সাহায্য চাইতে পারছি না, অথবা কথা বের হচ্ছে না, অথবা দৌড়ানোর চেষ্টা করছি, কিন্তু দৌড়াতে পারছি না, দৌড়ালেও মনে হচ্ছে হাটছি....:P:P:P

আজ যে ঘটনার জন্য এই পোষ্ট লেখা, সেই ঘটনা বা স্বপ্নের কথাটা এবার বলি। সাধারনত শনি-রবিবারের সাপ্তাহিক ছুটির দিনে সকালে এলার্ম দেয়া থাকে না, আর দেশেও কল করি লেটে, কারন সবাই জানে ছুটির দিন, তাই লেটে কল করবো। আজও তেমনি ঘুমায়ে সকাল ৮টায় জাগা পেলাম, আরচোখে সেলেফোনে টাইম দেখে ভাবলাম, কেবল সকাল ৮টা? ঠিক আছে আর একটু চোখ বন্ধ করে রাখি, এরপর দেখি আমি আর নাই চলে গেছি জাপানের মাউন্ট ফুযিতে, উপড়ে উঠছিতো উঠছি, শেষ আর হচ্ছে না, রাতের বেলা উঠতেছিলাম, এরপর অনেক কষ্ট উপড়ে উঠে হাপাচ্ছিলাম, সাথে কে যেন ছিল (স্বপ্নে মনে হল পরিচিত, কিন্তু জাগা পাবার পর মনে হল ঐ চেহারা এখন পর্যন্ত দেখি নাই) তার সাথে ছবি তুলতেছি, আর মাঝে মাঝে বসে বিশ্রাম নিচ্ছিলাম। স্বপ্নটা অনেক সময় ধরে দেখছিলাম, মনে হচ্ছিলো আসলেই আমি উপড়ে উঠতেছি...প্রতিটা বাঁক ধরে ধরে উপড়ে উঠছি, আর উপড়ে উঠার পর যেন ক্লান্তি ছিলো, ঘুম ভাঙ্গার পরও টের পাচ্ছিলাম, খুবই ক্লান্ত লাগছিলো........শরীরের ১২টা বেজে যাবার সাথে সাথে ঘড়িতেও দেখি ১২টা বাজে:-*:-*:-*


(......আপাতত এখানেই শেষ, সামনের আবারো কিছু স্বপ্নের গপ্পো নিয়ে হাজির হব!)



সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০০৯ দুপুর ১:১২
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাদশা: বংশালের গডফাদার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২১ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৮


পুরান ঢাকার অপরাধজগতের এক উত্থান ও পতনের উপাখ্যান

শেষ রাত

২০০৮ সালের ১৭ নভেম্বর।
রাত ২টা ১৭ মিনিট।


বংশালের একটি পুরোনো বাড়ির দোতলায় তখনও আলো জ্বলছে। বাইরে সরু গলিতে দু-একটি কুকুর... ...বাকিটুকু পড়ুন

আস্থার আড়ালে আতঙ্ক: আবাসিক ধর্মীয় প্রতিষ্ঠানে ধর্ষণ ও বলাৎকারের শিকার শিশুরা, জবাবদিহি কোথায়?

লিখেছেন মুনতাসির রাসেল, ২১ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৯



ঢাকার সাভারের একটি আবাসিক মাদ্রাসায় পড়ত সাত বছরের এক ছেলে। ছুটিতে বাড়ি এলে তাকে চুপচাপ, মনমরা দেখাত। কথাবার্তা কমে গিয়েছিল, খাওয়া-দাওয়াও ঠিকমতো করত না। বাবা-মা প্রথমে ভেবেছিলেন, পড়াশোনার চাপেই হয়তো... ...বাকিটুকু পড়ুন

জন্মগত জারজ বনাম স্বঘোষিত জারজ...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৭

যে “সত্যিকারের জারজ” সে কিন্তু ভিকটিম বা শিকার। দুই প্রাপ্তবয়স্কের বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্কের সে ফলাফল মাত্র এবং সেই অপকর্মে তার কোনো ভূমিকাই নেই এবং সেই অর্থে সে অন্যপক্ষের অপকর্মের... ...বাকিটুকু পড়ুন

টেকনাফ থেকে ঢাকা বারোজন মানুষের পদযাত্রা, জাগুক কোটি মানুষের বিবেক

লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:০৩


টিভির চ্যানেলে চোখ রাখলে , সংবাদপত্রের পতার উপর দিয়ে হেটে গেলে ,ইন্টার নেটের পাতায় ফেবু কিংবা ই্উটিবে বিচরণ করলে দেখা যায় সারা দেশ জুরে এদের ওদের লাগানো আগুনের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

লিখেছেন রাবব১৯৭১, ২২ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৫

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

দেশের বর্তমান পরিস্থিতি দেখে গভীর উদ্বেগ তৈরি হচ্ছে। নিজ দেশের ভিন্নমতাবলম্বীদের প্রথমে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা, এরপর তাদের বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং বুলডোজার দিয়ে বসতবাড়ি... ...বাকিটুকু পড়ুন

×