
বিশ্বসাহিত্যের সেরা প্রেমের উপন্যাসগুলোর মধ্যে জেন অস্টেন এর "প্রাইড অ্যান্ড প্রেজুডিস" এর অবস্থান প্রথম দিকেই। খুব সম্ভবত রকমারি থেকে পাওয়া একটি মেইলে পড়েছিলাম- বিশ্বসাহিত্যের সেরা দুটি প্রেমের উপন্যাস হচ্ছে- "প্রাইড অ্যান্ড প্রেজুডিস" এবং "আন্না কারেনিনা"। যা হোক, স্মৃতিশক্তি খুব বেশি ভালো না বলে এটা নিশ্চিত করছি না!
১৮১৩ ইং সালে প্রকাশিত প্রাইড অ্যান্ড প্রেজুডিস বইটি আধুনিক পাঠক সমাজের নিকটও সমানভাবে জনপ্রিয়।
তার লেখা এই একটা বই-ই আমি পড়েছিলাম, আর এই একটা বই-ই আমার পড়া সেরা বইয়ের তালিকার প্রথম দিকেই অবস্থান করছে।
জীবদ্দশায় তিনি লেখক হিসেবে প্রতিষ্ঠা পেলেও খ্যাতি অর্জন করতে পারেন নি। তবে ১৮৬৯ ইং সালে "আ মেমোয়ার অফ জেন অস্টিন" নামে একটি বই প্রকাশিত হওয়ার পর তার জনপ্রিয়তা বেড়ে যায়, এবং তাকে নিয়ে নতুনভাবে আলোচনা ও গবেষনা হতে থাকে। এবং একটি জেনীয় অনুরাগী সংস্কৃতি গড়ে ওঠে। তার প্রধান রচনাশৈলী রোমান্টিক কথাসাহিত্য। কথার জাদুকর তিনি, মাত্র ছটি উপন্যাসের মাধ্যমে কথার শিল্পে তিনি আজো মন্ত্রমুগ্ধ করে রেখেছেন সারা বিশ্বের লাখো কোটি পাঠককে।
ইংরেজি সাহিত্যের সর্বাপেক্ষা বহুপঠিত লেখকদের সারিতে স্থান পাওয়া জেন অস্টেন ১৮১৭ ইং সালের আজকের এদিনে মৃত্যবরন করেন।
প্রয়াণ দিবসে লেখিকার জন্য রইল গভীর শ্রদ্ধা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


