somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলা সাহিত্যে ট্রিলজি

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ইংরেজি ট্রিলজি'র বাংলা পারিভাষিক শব্দ হচ্ছে ত্রয়ী। ত্রয়ী উপন্যাস বলতে মূলত বুঝায়, যদি কোন উপন্যাসের তিনটি পাঠ থাকে। সিরিজ লেখার ক্ষেত্রেও শব্দটি ব্যবহৃত হয়।

ট্রিলজিতে কাহিনীর ধারাবাহিকতা বজায় থাকে। আবার প্রতিটি গ্রন্থ আলাদা ভাবেও পাঠ যোগ্য।

বাংলা সাহিত্যে ট্রিলজি বা ত্রয়ী রচনার উদাহরন খুব বেশি না হলেও, একেবারে কমও না। নিচে বাংলা সাহিত্যের কিছু উল্লেখযোগ্য ট্রিলজির উল্লেখ করা হলো-

♠ "পথের পাঁচালি”, “অপরাজিত”, “কাজল” - বিভূতিভূষন বন্দোপাধ্যায়ের লেখা বিখ্যাত অপু ট্রিলজি। জেনে রাখা ভালো, কাজল উপন্যাসটি লিখেছিলেন বিভূতিভূষন বন্দোপাধ্যায়ের ছেলে তারাদাস বন্দ্যোপাধ্যায়।
♠ সেই সময়, প্রথম আলো, পূর্ব-পশ্চিম; সুনীল গঙ্গোপাধ্যায়ের বিখ্যাত টাইম ট্রিলজি।
♠ সমরেশ মজুমদারের - উত্তরাধিকার, কালবেলা ও কালপুরুষ; বাংলা ট্রিলজির খুব ভালো একটি উদাহরন।
♠ বিমল মিত্র লিখেছেন তার বিখ্যাত ট্রিলজি — কড়ি দিয়ে কিনলাম, সাহেব বিবি গোলাম ও একক দশক শতক।
♠ শংকর এর একটি বিখ্যাত ট্রিলজি হচ্ছে- জন অরন্য, সীমাবদ্ধ, আশা আকাঙ্ক্ষা।
♠ ঘরের মধ্যে ঘর, চৌরঙ্গী, কত অজানারে - শংকরের আরো একটি বিখ্যাত ট্রিলজি।
♠ স্থানিয় সংবাদ, সুবর্ন সুযোগ, বোধদয়– শংকর এর আরেকটি বিখ্যাত ট্রিলজি।
♠ গজেন্দ্রকুমার মিত্রের কলকাতার কাছেই, উপকন্ঠে, পৌষ ফাগুনের পালা- বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ট্রিলজি ও সম্পদ।
♠ অতীন কুমার লিখেছেন তার বিখ্যাত ট্রিলজি- নীলকন্ঠ পাখির খোঁজে, অলৌকিক জলযান, ইশ্বরের বাগান।
♠ প্রফুল্ল রায় এর কেয়াপাতার নৌকা, শতধারায় বয়ে যায় ও উত্তাল সময়ের ইতিকথা।
♠ শওকত আলীর দক্ষিনায়নের দিন, কুলায় কালস্রোত, পূর্বরাত্রি পূর্বদিন- আরেকটি বিখ্যাত ত্রয়ী।
♠ আশাপূর্ণা দেবী লিখেছেন সত্যবতী ট্রিলজি— 'প্রথম প্রতিশ্রুতি', 'সুবর্ণলতা', 'বকুলকথা'।
♠ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় লিখেছেন- ধাত্রী দেবতা, গণদেবতা, পঞ্চগ্রাম।
♠ আনন্দমঠ, দেবী চৌধুরানী, সীতারাম - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ট্রিলজি।
♠ আবু জাফর শামসুদ্দীন লিখেছেন- ভাওয়ালগড়ের উপাখ্যান, পদ্মা মেঘনা যমুনা, সংকর সংকীর্তন।
♠ একদা, অন্যদিন, আর একদিন- গোপাল হালদারের লেখা ত্রয়ী রচনা।
♠ সাম্প্রতিক সময়ে শরীফুল হাসান এর সাম্ভালা সিরিজ খুব সাড়া ফেলেছে।
♠ নবীনচন্দ্র সেন লিখেছেন ত্রয়ী মহাকাব্য- রৈবতক, কুরুক্ষেত্র, প্রভাস।

♠ আবার কোন লেখার ৪ টি পাঠ থাকলে তাকে টেট্রালজি বলে, সে হিসেবে সমরেশ মজুমদার লিখেছেন টেট্রালজি- উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষ, মৌষলকাল।
সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:১২
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

মতামত পোস্ট: ২২ সালে লিখেছিলাম: যে শঙ্কা ছিলো তা আজকের বাস্তবতা

লিখেছেন অর্ক, ০৮ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১:৩১



আমাদের কওমি জননী সত্যি কি অসাম্প্রদায়িক? হলে কতোটা? প্রশ্ন থাকলো সবার কাছে। তেতুল হুজুর মাওলানা শফি খুব ভক্তিভরে তাকে কওমি জননী উপাধি দিয়েছিলেন। এমনি এমনি তো আর নয়। অত্যন্ত মহব্বত... ...বাকিটুকু পড়ুন

"রিকন্সিলিয়েশান"....ইহা কি খায় নাকি মাথায় দেয়?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:০০



সত্যি সত্যিই তাদের সুযোগ ছিলো ২৫ শে মার্চ এর পর যাবতীয় অপকর্ম জনগণের কাছে স্বীকার পূর্বক,
/মুক্তিযুদ্ধে তাদের দ্বারা নৃশংসতার শিকার জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা,
/তাদের ক্ষতিপূরণ দিয়ে এবং,
/সব... ...বাকিটুকু পড়ুন

সেরা লেখক

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৭



বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা... ...বাকিটুকু পড়ুন

=ডায়াটে একদিনের খাবার=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১

ডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।

আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন

×