somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বিল গেটসের অভিনব প্রযুক্তি!

০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঋতুবৈচিত্র্য বলতে আর কিছুই অবশিষ্ট নেই এখন। ভরা শ্রাবণে চৈত্রের কাঠফাটা রোদ, মাঘ মাসে বাঘ পালানো সেই শীতের দেখা এখন আর মেলে না। বসন্তের ফুল ফোটে গ্রীষ্মে। পৃথিবী উষ্ণ হয়ে উঠছে। আবহাওয়া করছে বৈরী আচরণ। ক্ষণে ক্ষণে পাল্টাচ্ছে প্রকৃতির রূপবৈচিত্র্য; কখনো হয়ে উঠছে অনিন্দ্য সুন্দর, কখনো ভয়াল থাবা হানছে মানবকুলের ওপর। লন্ডভন্ড করে দিয়ে যাচ্ছে জনপদের পর জনপদ। ফিবছর সারা বিশ্বে কোটি কোটি টাকার সম্পদহানি ঘটছে ঘুর্ণিঝড়, সাইক্লোন, হারিকেনের কারণে। এই বছর চারেক আগে হারিকেন ক্যাটরিনা মার্কিন মুলুককে কেমন লন্ডভন্ড করে দিয়ে গেল! সেই দুঃসহ স্মৃতি মার্কিনরা এখনো ভোলেনি। এমনই সব প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় অভিনব এক প্রযুক্তি উদ্ভাবন করেছেন শীর্ষ সফটওয়্যার নির্মাতা মাইক্রোসফট করপোরেশনের সহপ্রতিষ্ঠাতা ও বিশ্বের এক নম্বর ধনী ব্যক্তি বিল গেটস ও কয়েকজন বিজ্ঞানী।

কিছুদিন আগেও খরা দুর করতে মেঘে রাসায়নিক বোমা ফাটিয়ে বৃষ্টি নামিয়েছেন বিজ্ঞানীরা। এমন ধারারই একটি প্রযুক্তির কথা বলছেন বিল গেটস ও কয়েকজন বিজ্ঞানী। তাঁদের দাবি, এই প্রযুক্তি ব্যবহারে হারিকেনের মতো সামুদ্রিক ঘুর্ণিঝড় ঠেকানো সম্ভব। চিন্তাটা একেবারেই সাদামাটা। হারিকেনে প্রচুর গরম পানি থাকে। সেই পানিটাকে ঠান্ডা করতে পারলেই হলো। ঘুর্ণিঝড়টি দুর্বল হয়ে পড়বে। বিল গেটস ও তাঁর সঙ্গী বিজ্ঞানীদের উদ্ভাবিত প্রযুক্তিটি অনেকটা এ রকম- ঘুর্ণিঝড় যে পথে ধেয়ে আসবে, অসংখ্য নৌকা নিয়ে যাওয়া হবে সে পথে। একেকটি নৌকায় থাকবে ৫০০ ফুট দীর্ঘ দুটি করে নল। একটি নলে করে সাগরের উপরিভাগের গরম পানি নিচের দিকে ঠেলে দেওয়া হবে। অন্যটি দিয়ে সাগরের নিচ থেকে ঠান্ডা পানি টেনে ওপরে তোলা হবে।

হারিকেন নিয়ে ৫০ বছর ধরে গবেষণা করছেন উইলিয়াম গ্রে। বিল গেটসের এই প্রযুক্তি আদৌ কাজ করবে কি না, এ ব্যাপারে সন্দেহ পোষণ করেছেন বিশ্বখ্যাত এই হারিকেন বিশেষজ্ঞ। তাঁর ভাষ্য, সমস্যা হচ্ছে, ঘুর্ণিঝড় এত দ্রুত বেগে ধেয়ে আসে যে পর্যাপ্ত সময় আপনি পাবেন না। দুই বা তিন দিন আগে সতর্ক সংকেত পাবেন আপনি। এ সময়ের মধ্যে সাগরের তলদেশ থেকে ঠান্ডা পানি টেনে তোলা কঠিন একটি কাজ। তবে কাজটি যে একেবারে অসাধ্য, তা বলেননি গ্রে। তিনি বলেছেন, ঘুর্ণিঝড়ের মৌসুমে নৌকাগুলো নির্দিষ্ট স্থানে বসিয়ে রাখতে পারলে হয়তো একটি সমাধান পাওয়া যাবে। তবে কথা হচ্ছে, যে স্থানে নৌকাগুলো আপনি রাখলেন, সে দিক দিয়ে ঝড় হয়তো এলই না। অথবা ওই মৌসুমে ঘুর্ণিঝড়ই হলো না। তাহলে কাঁড়ি কাঁড়ি টাকাপয়সা সবই জলে যাবে।

ঘুর্ণিঝড় ঠেকাতে অভিনব এই উদ্ভাবন নিয়ে গত জুলাইয়ে ব্লগাররা ইন্টারনেটে আলোচনা-সমালোচনার ঝড় বইয়ে দিয়েছেন। কেউ কেউ বলেছেন, এভাবে ঘুর্ণিঝড়কে রোখা তো যাবেই না, উল্টো এটি অন্য পথে ধাবিত হবে। ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) অধ্যাপক ক্যারি ইমানুয়েল বলেছেন, ঠান্ডা পানি দিয়ে হারিকেনের গতি শ্লথ করা যেতে পারে। কিন্তু ঘুর্ণিঝড়ের সময় তেমন ঠান্ডা পানি সাগর থেকে পাওয়া দুরূহ ব্যাপার। উদ্ভাবনটি ব্যয়বহুল, এতে কোনো সন্দেহ নেই। টাকার অঙ্কে ঘুর্ণিঝড়ের ক্ষয়ক্ষতির তুলনায় এমন প্রযুক্তি ব্যবহারে খরচ বেশি হতে পারে। যদি তা-ই হয়, তবে সেই প্রযুক্তি লোকে গ্রহণ করবে কেন?
হারিকেন ঠেকানোর এই প্রযুক্তির উদ্ভাবক বিল গেটস ও বিজ্ঞানী কেন ক্যালডেইরা। তাঁদের কাছে এসব সমালোচনার বিষয়ে জানতে চাওয়া হয়েছিল। তাঁরা কোনো মন্তব্য করতে রাজি হননি।
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:২৬
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পূর্ণিমার চাঁদ যেন

লিখেছেন হুমায়রা হারুন, ২৩ শে নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩৮

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম... ...বাকিটুকু পড়ুন

দ্বীপ সরকার এর দুটি কবিতা

লিখেছেন দ্বীপ ১৭৯২, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৮



মুক্তোর মতোন অভিমান

চারপাশাটায় ছড়িয়ে আছে মুক্তোর মতোন অভিমান
অতি ধ্রুবকের মতোন চিকচিক
অতি সৌন্দর্যের রঙে——অতি মায়াময়

অসংখ্য অভিমান——লাল নীল সবুজ
কোনটা মুচকি হাসে
কোনটা ঘাড়তেড়া প্রজাপতির মতোন দূরে চলে যায়

একটা চেনা অভিমান——
গোধূলি চিরে পুবদিক থেকে... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:১৮

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা



মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।

বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন

=ব্যাঙ্গালোরের দিনগুলি-০১=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:১২

০১।



২০২২ সালে গিয়েছিলাম ব্যাঙ্গালোরে। তাসীনের বাপ হার্টের সমস্যা ছিল। প্রায় এক সপ্তাহ ছিলাম অইখানে। পরে কলকাতা এসে প্রায় চার পাঁচদিন ছিলাম। মোবাইল ভরে ছব নিয়ে আসছিলাম। কিন্তু পোস্টই করা হয়নি।... ...বাকিটুকু পড়ুন

এআই ও আপনার বিশ্বাস

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৪৮



আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও... ...বাকিটুকু পড়ুন

×