somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাবধান! ফেসবুকে ডলার প্রতারণা

২২ শে এপ্রিল, ২০১৪ ভোর ৪:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইউসুফ আহমেদ তুহিন
কম দামে ডলার বিক্রির নামে ফেসবুকে প্রতারণা চালিয়ে যাচ্ছে একটি চক্র। সাধারণ ফেসবুক ব্যবহারকারী থেকে শুরু করে তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন যারা ইন্টারনেটের মাধ্যমে আয় করে থাকেন [ফ্রিল্যান্সার], তারাও প্রতারিত হচ্ছেন। চক্রটি মূলত ফেসবুক পেজের মাধ্যমে কম দামে ডলার বিক্রির আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে থাকে। ডলারের দাম উল্লেখ করে ফেসবুকে ব্যক্তিগত ছবি, ঠিকানা, ফোন নম্বর সবই দিয়ে ডলার ক্রেতাদের আকৃষ্ট করে এরা। সরাসরি, ব্যাংক অ্যাকাউন্ট কিংবা বিকাশের মাধ্যমে অর্থ গ্রহণ করা হবে বলে উল্লেখ করে এরা। তবে সরাসরি নয়, ডলারের দাম বিকাশ কিংবা অন্য কোনো উপায়ে পাঠানোর জন্য গ্রাহকদের অনুরোধ করে চক্রটি। অপেক্ষাকৃত কম দামে ডলার কেনার লোভে অনেকেই তাদের ফাঁদে পড়েন। আর একবার তাদের কাঙ্ক্ষিত নম্বরে টাকা পাঠালেই টাকা কিংবা ডলার কোনোটাই ফেরত পাওয়া যায় না। এরা প্রতারণার জন্য তাদের ফেসবুক প্রোফাইল এবং গ্রুপে ধর্মীয় মূল্যবোধসম্পন্ন পোস্ট দিয়ে থাকে। এতে ফেসবুক ব্যবহারকারীরা তাদের সহজেই বিশ্বাস করেন। আর বিশ্বাস করে টাকা পাঠালেই প্রতারণার শিকার হতে হয়। হাজি মাসুদ হাসান নামে এমনই একজন খুব কম দামে পেপাল, পেইজা, ইসক্রিল, পারফেক্ট মানি, পেয়নিয়ার, নেটলার, ওয়েব মানির জন্য ডলার বিক্রির কথা বলে প্রতারণা করে থাকে। এরা সাধারণত প্রতারণার পর সেলফোন নম্বর পাল্টিয়ে ফেলে। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনা যাচাইয়ে এ প্রতিবেদক ডলার কেনার জন্য বিকাশ করে প্রতারণার শিকার হন। সাধারণত এভাবে ডলার বিক্রি দণ্ডনীয় অপরাধ হলেও ফেসবুকে এ ধরনের ডলার প্রতারণার ঘটনা বাড়ছে। এ ধরনের প্রতারণা রোধে ব্যবহারকারীদের সচেতনতার পাশাপাশি আইন প্রয়োগকারী সংস্থা কার্যকর উদ্যোগ নেবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। প্রতারণামূলক কয়েকটি ফেসবুক পেজ_
on.fb.me/1kODiFT
on.fb.me/1gKF8mm
on.fb.me/1r8EsvR
on.fb.me/1gYrgbG
সূত্র: সমকাল

হাজী মাসুদ হাসান http://www.tiwbd.com/ এর মাধ্যমে প্রতারণা করে।নিজেকে দাবী করে
We are Reg. From. Bangladesh Bank.
Reg.No: BBFE.7855656
Md. Masud Hasan (Admin & SEO)
The Independent Web Ltd.
Property House, Level - 1, House # 10, Kalabagan,
Dhanmondi, Dhaka. Bangladesh.
Mobile : 01836197707, 01688147588.
http://cheatermasudhasan.blogspot.com/ এই ব্লগেও তার সম্পর্কে আরো বিস্তারিত আছে।কিন্তু তাকে ধরার কেউ নেই।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে ভাল্লাগে- ২

লিখেছেন শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯


"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

×