ক. কানাডাতে বাচ্চাদের অসুখ হলে সব ঝক্কি যায় বাচ্চার উপর আর তার মা-বাবার উপর। ডাক্তাররা বাচ্চাদের ঔষুধ দিতে খুবই কার্পণ্য করে বলে সাধারণতঃ যেকোন অসুখ-বিসুখেই ডাক্তারের কাছে নেয়া মানেই বিড়ম্বণা। ২০১১ সালের ডিসেম্বরে আমার মেয়ের প্রথম বড় ধরণের অসুখ হলো। আকাশ-পাতাল জ্বর। মেয়ে পানি পর্যন্ত খাওয়া বন্ধ করে দিলো ২-৩ দিন ধরে। ৩য় দিন ডাক্তারে কাছে নিয়ে গেলাম। এখানে বাচ্চাকে ডাক্তারের কাছে নিয়ে প্রথমেই তার ওজন, তাপমাত্রা, কানের ইনফেকশান ইত্যাদি পর্যবেক্ষণ করে রেকর্ড করা হয়। ডাক্তার দেখে বললো তার পানিশূণ্যতা হয়েছে কিনা। জানালাম এখনও অল্প-স্বল্প প্রস্রাব করছে। এরপর জানতে চাইলো তার আ্যক্টিভিটিজ কিরকম। স্বভাবতইঃ খাওয়া-দাওয়া না করার কারণে দুর্বল বলে জানালাম। ডাক্তার আমাকে বললো তার কানে খুব হাল্কা একটা ইনফেকশন দেখছি। আমি একটা আ্যন্টিবায়োটিক দিচ্ছি। তবে আরো দুই দিন অপেক্ষা করে দেখেন। জ্বর না কমলে এরপর খাওয়াবেন। সাথে জ্বর কমিয়ে রাখার জন্য এ কয়দিন যে প্যারাসিটামল টাইপের সিরাপ (বাচ্চাদের জন্য প্রেসক্রিপশন ছাড়া কিনতে পারা যায়--টাইনল ও এডভিল নামে সুপরিচিত) খাওয়াতে বললো।
দুই দিন পর রাতে আ্যন্টিবায়োটিক দিলাম, সে রাত থেকেই জ্বর চলে গেল।
খ. ডিসেম্বরে দেশে যাবার পর প্রথম ৮-১০ দিন ভালোই গেল। এরপর মেয়ে একদিন সকালের ঘুম থেকে উঠে হাল্কা বমি করলো-একবার পাতলা পায়খানা করলো। হাল্কা করে জ্বর আসলো। ভাবলাম পেটে কোন বাগ-টাগ ঢুকেছে। রোগের প্রকোপ বেশি নয় বলে সেদিন এমনিতেই দেখে কাটালাম। পরদিন জ্বর কমে গেল। কিন্তু খাওয়া-দাওয়া কমে গেল সে সাথে। পরেরদিন আবার এলো জ্বর। সাথে খাওয়া বন্ধ। ভাবলাম ডাক্তার দেখিয়ে আনি। কিন্তু সেদিন ছিলো শুক্রবার। কোন ডাক্তার নাকি নেই। পরেরদিন শনিবার সকালে ডাক্তারের চেম্বারে ফোন দিয়ে সিরিয়াল দিলো ১৮। এক আত্মীয়ের পরিচিত ডাক্তার। বললো সন্ধ্যা ৬ টায় চলে গেলে শুরুতেই দেখিয়ে দিতে পারবে। গেলাম ৬ টায়। ক্লিনিকে নানা ডাক্তার আর মানুষের ভিড়ে মোটামুটি মাছের বাজার। ৫ মিনিটেই বাচ্চা সহ আমরা ঘেমে-নেয়ে অস্হির। ডাক্তারের দেখা নেই। বসে থাকতে না থাকতেই এক হুজুর টাইপের ছেলে আসলো সাহায্যের জন্য। ডাক্তারের এসিসটেন্স এর সাথে সেই আত্মীয় কথা বললো। ৫০/- বিনিময়ে সিরিয়াল আগে করে দিবে বললো। মেয়ে বসে থাকতে চাইছে না গরমে আর মানুষের ভিড়ে।
২ নং সিরিয়ালে ডাক্তারের কাছে ঢুকলাম। ডাক্তাররে জানালাম সব। জ্বর-টর কিছুই মেপে দেখলো না। বাচ্চার মুখ হা করে টর্চ ফেলে বললো টনসিলে ইনফেকশান। আ্যন্টিবায়োটিক, কাশের ঔষুধ ফেনিড্রিল (উল্ল্যেখ্য ডাক্তার কয়েকবার জানতে চাইছিলো কাশি আছে কিনা, জানিয়েছিলাম হাল্কা কাশি। কানাডাতে ৬ বছরের কম বয়সী বাচ্চাদের কোন সর্দি-কাশির ঔষুধ নেই বলে মেয়েকে কখনও কাশির এলোপ্যাথিক ঔষুধ খাওয়াইনি। একটা হোমিওপ্যাথি পাওয়া যায় এখানে। সেটা দেই মাঝে মাঝে) আর একটা ভিটামিন সিরাপ দিলো। ডাক্তাররে জিজ্ঞাস করলাম টনসিলে সমস্যা হলো বমি আর পাতলা পায়খানা কেন করলো। উত্তর দিতে দেখলাম বড়ই অনিচ্ছুক (কথা বলতেই, সময় নষ্ট হচ্ছে)। বললাম কানাডাতে বাচ্চাদের ঔষুদের রেস্ট্রিকশনের কথা। বললো আ্যন্টিবায়োটিকটা খাওয়াতে। বাকিগুলো অপশনাল। অবশেষে ৫-৬ মিনিট পর ৫০০/- দিয়ে বের হয়ে আসলাম।
এসিসটেন্ট পিছু ধরেলো। এরমধ্যেই টের পেয়েছে আমরা প্রবাসী। ১০০/- বখশিষ দিয়ে বের হয়ে আসলাম শীতের আরামের ঠান্ডায়।
আ্যন্টিবায়োটিক ছাড়া অন্য ঔষুধ গুলো খাওয়ানো হয়নি। মেয়েও কানাডা ফেরৎ না আসা পর্যন্ত সেভাবে সুস্হ হয়নি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



