বেশ অনেকদিন ধরেই আইএমডিবির রেটিং নিয়ে গুজব আছে নানারকম। বিশেষতঃ নতুন আসা সিনেমা গুলোর রেটিং ম্যানিপুলেশন করা হয় এইরকম একটা ব্যাপার বহু সিনেমাখোররাই প্রত্যক্ষ করবেন। সেই রেটিং চক্করে পড়ে এই সিনেমাটার রেটিং ৫.৯ । কিন্তু ক্রিটিক রিভিউতে সবাই দেখবেন একে ৮ এর উপরে রেটিং দিয়েছে ।
সিনেমাটি মোটামুটি লো-বাজেটের। অনেকগুলো চরিত্র, লোকেশন ইত্যাদি নেই। কিন্তু কাহিনী, কনসেপ্ট এবং অভিনয় দিয়ে অসাধারণ: এই সাইন্স-ফিকশন বানানো হয়েছে। সিনেমাটি দেখার পর এর সাথে বিগ বাজেটের ইনসেপশনের তুলনা করতে মন চাইবে।
আপত: দৃষ্টিতে কাহিনী সহজ-সরল। এক বৈজ্ঞানিক একটি পদ্ধতি বের করে যার মাধ্যমে মানুষের স্মৃতি পরীক্ষা করা যায়। পুলিশের অনুরোধে এক খুনের মামলার আসামীর স্মৃতি পরীক্ষা করতে রাজী হয় সে। পুলিশ নিশ্চিত হতে চাইছিলো খুন সেই আসামীই করেছে। স্মৃতি পরীক্ষার সময় বাধেঁ গোলমাল। সেই বৈজ্ঞানিকের "মন" আটকা পড়ে সেই আসামীর স্মৃতিতে। দীর্ঘ ৪ বছর এইভাবে চলার পর সেই বৈজ্ঞানিক উপায় খুজে পায় তার নিজের শরীরে ফেরৎ আসার। কিন্তু পদে পদে তৈরি হয় জটিলতা। পারবে কি সে তার বৌ আর ছোট্ট মেয়ের কাছে ফেরৎ আসতে? সেই খুনী কি আসলেই খুন করে?
মনোযোগ দিয়ে, এক বসায় সিনেমাটি দেখুন। এই জেনারের ভক্ত হলে উপভোগ করতে পারবেন এক চমৎকার সিনেমাটিক এক্সপিরিয়েন্স। আমরা আমাদের পারিপাশ্বিক অবস্হার উপর নির্ভর করে কিভাবে নিজেদের স্মৃতি নিজেরাই পরিবর্তন করি তার একটা উদহারণ আছে এই মুভিতে।
ডাইরেক্ট ডাউনলোড লিংক (৩০২ মেগা)
টরেন্ট ডাউনলোড লিংক (৭০০ মেগা)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



