
১৫ মে, ২০১৮। রাশিয়ার সাথে সমুদ্রের উপর দিয়ে সংযুক্ত হল ক্রিমিয়া। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন নিজে গাড়ি চালিয়ে উদ্ভোদন করেন ১৮.১ কিলোমিটার দীর্ঘ এই “ইন্জিনিয়ারিং মার্ভেল”
এটি ইউরোপের দীর্ঘতম ব্রীজই নয় শুধু, তৈরী করা হয়েছে বৈরী আবাহাওয়ার ব্ল্যাক সী’র উপর দিয়ে। ব্রীজটি তৈরী করতে সময় লাগে কাঁটায় কাঁটায় তিন বছর । এটিকে একটি ব্রীজ না বলে দুটি পাশাপাশি ব্রীজ বলা চলে। একটি চার লেনের রোড ব্রীজ, সাথে দুই লেনের রেল ব্রীজ মিলিয়ে ক্রিমিয়া ব্রীজ।
উত্তাল সাগর, কন-কনে ঠান্ডার মধ্যে নিরবিচ্ছিন্ন কাজ করে তৈরী হয়েছে এই জোড়া সেতু। এই সেতুর বিশালত্ব কিছুটা হয়ত বোঝা যাবে আমাদের দেশের মহাপ্রকল্প পদ্মা সেতুর সাথে তুলনা করলে।
- দৈর্ঘ্য ১৮.১ কিমি (পদ্মা সেতু - ৬.১৫ কিমি)
- স্প্যান ২২৫ মিটার (পদ্মা সেতু - ১৫০ মিটার)
- পাইল এর সংখ্যা ৫১০০ টি ৬০-৯০ মিটার গভীর (পদ্মা সেতু - ২৭২ টি , ৮০-১২৮ মিটার গভীর )
- নৌযান যাতায়াত এর জন্য উচ্চতা- ৩৫ মিটার (পদ্মা সেতু - ১৮ মিটার)
- সড়ক ৪ লেন x ১৮ কিমি (পদ্মা সেতু - ৪ লেনx৬.১৫ কিমি)
- রেল লাইন, সমান্তরাল ২ লেন ( (পদ্মা সেতু - ১ লেন)
- ব্যায়: ৩.৫ বিলিয়ন ডলার ( পদ্মা সেতু ৩.৮ বিলিয়ন ডলার )
ফুটনোট:
১. পদ্মা সেতুর প্রস্তাবিত টোল

২. পদ্মা সেতুর উপরিভাগ

৩. পদ্মা সেতুন নীচভাগ

সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৭:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


