লাউয়ের বাম্পার ফলন
১৯ শে জুলাই, ২০২৪ সকাল ৭:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশে এবার লাউয়ের বাম্পার ফলন হয়েছে। একেকজন চাষি ন্যূনতম এক হাজার টাকা ব্যয় করে ইতিমধ্যেই ১০ গুণ আয় করেছেন। বিষমুক্ত আবাদের কারণে বাজারে লাউয়ের চাহিদাও ভাল। এসব লাউ চাষে কীটনাশক বা রাসায়নিক সার ব্যবহার না করলেও চাষিরা বেশি পরিমাণে প্রাকৃতিক সার ব্যবহার করছেন। তাতে লাউগুলো বিষমুক্ত থাকছে। আর ক্রেতাদের কাছে এ লাউ জনপ্রিয়তা পেয়েছে।
লাউ চাষে সফলতা দেখে অন্যান্য চাষিরাও অনুপ্রাণিত হয়ে লাউয়ের চাষে মগ্ন হয়েছেন। এবং তারাও লাভবান।
এ ব্যাপারে চাষি আজগর আলী বলেন, ‘লাউ চাষ তেমন একটা পরিশ্রমের নয়। ১ শতক জমিতে এক হাজার টাকা খরচ করে ১০ হাজার টাকা আয় করা সম্ভব। তবে নিয়মিত গাছের পরিচর্যা করতে হবে। রোপণ করতে হবে উন্নতজাতের বীজ।’
চাষি নুরুল ইসলাম বলেন- প্রথমেই জমি তৈরির পর ভাল বীজ রোপণ করতে হবে। নিয়মিত দেখভাল করতে পারলেই লাউয়ের বাম্পার ফলন আশা করা সম্ভব। আর আমিও এ পদ্ধতি গ্রহণ করে ডায়না লাউ চাষে সফল হয়েছি।’
এই লাউ চাষের সাথে বাংলাদেশের ইন্টারনেট ব্ল্যাকআউট, টিভি-নিউজ ব্ল্যাকআউট, ওয়েব সাইট ব্ল্যাকআউট, মোবাইল ব্ল্যাকআউট, ফোন নেটওয়ার্ক ব্ল্যাকআউট, রাস্তায় পুলিশ-বিজিবি-আর্মি নামিয়ে রাতের অন্ধকারে ২৫ মার্চের কালো রাতের মত ১৮ জুলাইয়ের কালো রাতের কোন সম্পর্ক নেই।
সর্বশেষ এডিট : ১৯ শে জুলাই, ২০২৪ সকাল ৮:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লাল বদরদের আমরা কেন কোনোদিন বিশ্বাস করবো না, পছন্দ করতে পারবো না, বেশিরভাগ ক্ষেত্রে প্রচন্ড ঘৃণা করবো, তার একটা ভালো উদাহরণ এই স্ক্রীনশটটা।
সব মানুষ একই রাজনৈতিক আদর্শে...
...বাকিটুকু পড়ুন
বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, "বাংলাদেশ থেকে জামাতকে রাজনৈতিকভাবে নির্মূল করতে কাজ করতে হবে"। "নির্মূল" শব্দটি সম্পূর্ণভাবে দূর করার অর্থে ব্যবহৃত হয়। যেমন, কলেরা বা ম্যালেরিয়া নির্মূল করা, কিংবা...
...বাকিটুকু পড়ুন
প্রতিবেদক: আশরাফুল ইসলাম
স্থান: প্রবর্তক মোড়, চট্টগ্রাম
সময়: সকাল ১০টা ৩০ মিনিটক্যামেরার লাল বাতিটা জ্বলছে। লেন্সের ওপর বৃষ্টির ছোট ছোট কণাগুলো অবাধ্য হয়ে জমছে। আমি মাইক্রোফোনটা শক্ত করে ধরে লেন্সের দিকে তাকালাম।...
...বাকিটুকু পড়ুন
বিপদ নাকি একা আসে না—দলবল নিয়ে চারদিক থেকে ঘিরে ধরে। প্রবাদটির বাস্তব এবং কদর্যরূপ যেন এখন মৃণালের জীবনেই ফুটে উঠেছে। মাত্র মাসখানেক আগে বাবাহারা হলো। পিতৃশোক কাটার আগেই আবার নতুন...
...বাকিটুকু পড়ুন
১. মিরপুর ডিওএইচএস থেকে কুড়িল বিশ্বরোড যাওয়ার পথে ফ্লাইওভারের ওপর এক অনাকাঙ্ক্ষিত দৃশ্য। এক ভদ্রলোকের প্রায় ৪৮ লাখ টাকার ঝকঝকে সেডান হাইব্রিড গাড়ির পেছনে এক বাইক রাইডার ধাক্কা দিয়ে স্ক্র্যাচ...
...বাকিটুকু পড়ুন