তনুজার সঙ্গে বাংলা গানের লিরিক্স নিয়ে কমেন্টচারিতার মধ্যে দলছুটের গানের কথা বলছিলাম । সেই দলছুটের অন্যতম প্রতিষ্ঠাতা সঞ্জীব চৌধুরীর কথা মনে পড়ে গেল । সাংবাদিক, গীতিকার আর গায়ক সঞ্জীব ২০০৭ এর ১৯ নভেম্বর পৃথিবী ছেড়ে গিয়েছেন মাত্র ৪৫ বছর বয়সে । সঞ্জীবের স্মৃতিতে বাংলাভিশন চ্যানেলে প্রচারিত প্রামাণ্য চিত্রের কয়েকটি ইউটিউব ভিডিও শেয়ার করছি।
নিরব হোটেলে
টিএসসি চত্বরে
চারুকলা ইনস্টিটিউট
শাহবাগ মোড়
নীলক্ষেত
নবকুমার ইনস্টিটিউট
বকশীবাজার
টিভি নাটকে
ভিডিও গুলোর সরাসরি ডাউনলোডের লিংক:
১|২|৩|৪|৫|৬|৭|৮
---
সঞ্জীব চৌধুরীর ডাক নাম ছিল কাজল কিস্তু কাছের সবাই তাকে সঞ্জীবদা বলেই জানতো । সিলেটের হবিগঞ্জে জন্ম । পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে। এরশাদ বিরোধী আন্দোলনে ছিলেন সামনের সারিতে । শঙ্খচিল নামের এক ব্যান্ডের মাধ্যমে সঙ্গীতাঙ্গন যুক্ত হলেও শুভাশীষ মজুমদার বাপ্পার সঙ্গে দলছুটের গানের এলবাম থেকে তিনি মিডিয়ায় পরিচিতি পান ।
যায় যায় দিনের সাংবাদিক রিজভীর ব্লগ থেকে জানলাম যে সঞ্জীব চৌধুরীর গান অহরহ বেতার টিভিতে প্রচারিত হলেও তার পরিবার কোন রকম রয়্যালিটি পান না। এই অকৃতজ্ঞ আচরণ খুবই দু:খজনক। মুক্তমনায় আবৃত্তিকার ক্যাথারিনা রোজারিওর ব্লগের স্মৃতিচারণটি বুকমার্ক থেকে শেয়ার না করে পারলাম না।
সঞ্জীবের লেখা শেষ গান - জোছনাবিহার
২০০৬ থেকে আহমাদিনেজাদ ইজরাইলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়ে আসছে, আমেরিকা ২০০২ থেকে ইরানে হামলার প্ল্যান করছে, নেতানিয়াহু ৪০ বছর ধরে স্বপ্ন দেখছেন ইরানে হামলা করার। তো... ...বাকিটুকু পড়ুন
দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন
আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো। তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬ সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা) আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন