ইসলামী ব্যাংকের টাকাটা ফেরত দেয়া হয়েছে কিনা জানিনা। নির্মূল কমিটিও দাবী করেছে টাকাটা ফেরত দেয়া হউক।
তথ্য মন্ত্রী ইনু বলেছেন -টাকাটা ফেরত দে্য়া হবে।
সংস্কৃতি মন্ত্রী আমাদের প্রিয় আসাদুজ্জামান নুর বলেছেন কোন টাকা নেয়া হ্য়নি। কথাটা সত্য হলে সবচেয়ে ভালো হতো। কিন্তু ইসলামী ব্যাংক বললো-তারা ৩ কোটি টাকা দিয়েছে অর্থমন্ত্রীর উপস্হিতিতে।
নানামুখি বক্তব্যে আসল কথা হারি্য়ে যাবার অবস্হা।
ইসলামী ব্যাংক কি জামাতা ইসলামীর ব্যাংক? মানে জামাতে ইসলমী এর মালিক ? কোন রাজনৈতিক দল কি ব্যাংক খুলতে পারে ? তাহলে তো বাংলাদেশ ব্যাংকের প্রথমেই আপত্তি করা উচিৎ ছিলো । ইসলামী বাংকের মালিকানা নিয়ে এর আগেও প্রশ্ন উঠেছিলো। দেখা গেলো- ইসলামী ব্যাংকের মালিকানায় সউদী আরবসহ ৭টি আরব দেশের অংশীদারিত্ব রয়েছে। এছাড়া পাবলিক লিমিটেড কোম্পানী বলে উদ্দোক্তারা ছাড়াও লক্ষাধিক শেয়ার হোল্ডার রয়েছে । কোম্পানীর গ্রাহক সংখ্যাও কোটি ছাড়িয়ে গেছে। এখন ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্যাংকের অধিভুক্ত শীর্ষস্হানীয় ব্যাংকগুলির মধ্যে অন্যতম।
আমি ভাবছিলাম -ইসলামী ব্যাংককে জামাতে ইসলামীর সাথে সম্পৃক্ত করাতে জামাত কি রাজনৈতিকভাবে লাভবান হচ্ছে?
আর সাধারন গ্রাহকরাই বা এই বিতর্ককে কিভাবে নিচ্ছে ?
আজ দেখলাম অর্থ মন্ত্রনালয় থেকে একটা বিবৃতি দেয়া হয়েছে -বলা হয়েছে -ইসলামী ব্যাংকের টাকা জাতীয় সংগীত অনুষ্ঠান আয়োজনের জন্যে নেয়া হবে না । এই অর্থ খরচ করা হবে টি ২০ তে ।
তবু শেষ পর্যন্ত সরকার একটা অবস্হান নিয়েছেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



