অসাধারন একটি ছবি। যারা আধিভৌতিক , ভৌতিক এবং রহস্যময় গল্প পছন্দ করেন তারা নিশ্চয়ই শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে চিনেন। ওনার অনেক জনপ্রিয় একটা গল্প "ছায়াময়"। এই ছায়াময় নিয়েই তৈরি হয়েছে এই ছবিটা। ছবিটা নামিয়ে রেখেছিলাম বেশ কয়েকদিন আগেই কিন্তু দেখার সময় পাচ্ছিলাম। অবশেষে আজ দেখেই ফেললাম। দেখার পর একটাই মন্তব্য "ইশ এতোদিন ফেলে রাখলাম ছবিটা"।
যাই হোক রিভিও লেখার দুঃসাহস আমার নেই। তবে অল্প করে ছবিটার কাহিনী বলি।
কাহিনীঃ গ্রামের ধনী মানুষ "গগন শাবু"। সুদের ব্যাবসায় করে অনেক টাকা কামিয়েছে। গ্রামের মানুষ তাকে দেখতে পারেনা কিন্তু কিছু বলতেও পারেনা। হঠাত করেই একদিন রাতের বেলা তার বাড়ীতে চিৎকার। সবাই এসে দেখে ডাকাত ধরা পড়েছে। ডাকাতের হাতে একটা থলে ছিলো । সেটা গগন রেখে ডাকাতকে দূরে একটা জঙ্গলে ফেলে দেয়। জঙ্গল থেকে কিছুটা দূরে এক স্বর্ণকারের বাড়ী। তার একমাত্র ছেলে "অলংকার"। বয়স অল্প। দস্যিপনা করে বেড়ায়। সে রাতে ঘুমানোর সময় স্বপ্নে দেখে "ছায়াময়" নামক একজন এসে তাকে জঙ্গলে যেতে বলে। সকালে ঘুম থেকে উঠে জঙ্গলে গিয়ে দেখে একটি ছেলে পরে আছে। তাকে বাড়ীতে নিয়ে আসে অলংকার। জানতে পারে ছেলেটির নাম "ইন্দ্র"। পরে জানা যায় ইন্দ্র বিলেত(লন্ডন) থেকে ভারতে এসেছে। সে বিলেতে এক লাইব্রেরীতে কাজ করতো। সেখানে সে একটা পুথি পরে। যেখানে গুপ্তধনের উল্লেখ আছে। সেই গুপ্তধন খুজতে আসে এই গ্রামে। অনেক খুজে গুপ্তধন পেয়েও যায় কিন্তু তা দেখে ফেলে গ্রামের ভন্ড সাধু "কালী কাপালী"। তার থেকে বাচার জন্য ইন্দ্র পালিয়ে বেড়ায় কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে ধরা পড়ে যায় গগনের হাতে। তাকে চোর অপবাদ দেয় এবং মোহর নিজের কাছে রেখে দেয়। তারপর ইন্দ্র জানতে পারে যে সে যেসকল মোহর নিয়েছে তা তার পূর্বপুরুষদের মোহর। তারপর নানা ঘটনা এবং ভৌতিক ঘটনায় মোহর ফেরত পায় সে। আর পুরো ঘটনা জানতে চাইলে আপনাকে দেখতে হবে ছবিটি।
আসা করি টাকা মার যাবেনা। (you know time is money :p )
আলোচিত ব্লগ
প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন
বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।