আমাদের পরিচিত এক টেইলার শপ আছে। অনেকদিনের পরিচিত। আমাদের যত প্রয়োজন পড়ে সব তাদের দোকান থেকেই করি। কিন্তু লোকটা অনেক ছ্যাঁচড়া।
খালি ঘুরায়। একটা পোশাক দিয়ে রাখলে আজ না কাল ,কাল না পরশু এমন করতে করতে সপ্তাহ কিংবা মাঝে মাঝে দুই সপ্তাহ ও পার করে ফেলে।
বাসার সবাই মেজাজ গরম করলেও কিছু বলে না কারন পরিচিত।
তো গত মাসে আমার একটা প্যান্টের কিছু কাজ করাতে হবে। আমি করছি কি ওই লোকটারে প্যান্ট দিয়া আসছি ।
প্যান্ট দিয়া আসার সময় কইছি,আংকেল আর্জেন্ট আজকের মধ্যেই লাগবে।
সকালে প্যান্ট দিয়া আসছি। বিকেলে খোজ নিতে গেলাম কাজ হয় নাই। কইলাম এখনই কইরা দেন।
উনি আমার সামনে প্যান্ট হাতে নিয়া কাজ শুরু করলো।
কাজ যখন শেষের দিকে তখন আমি কই,আংকেল আসতেছি।
এই কইয়া বাসায় আইসা পড়লাম।
তারপর দিন তার দোকানের সামনে দিয়া যাইতেছি।
উনি কয়, এই প্যান্টের কাজ শেষ নিয়া যাও।
আইতাছি কইয়া ভাগলাম।
একদিন গেলো দুইদিন গেলো এক সপ্তাহ পার হইয়া গেলো। প্যান্ট আনতে আর যাই না। =D
দেখতে দেখতে এক মাস পার হইয়া গেছে। অহন ও প্যান্ট আনতে যাই নাই। =D
পরশু দিন আমার আব্বুরে দেইখা ডাক দিয়া কয় ভাই আপনার ছেলের প্যান্ট আমার কাছে নিয়া যাইতে কইয়েন।
আমি আর যাই নাই। =D
চিন্তা করছি ১৫/২০ দিন পর যামু। =D
শালা খালি মানুষেরে ঘুরাও। এইবার বুঝো কেমন লাগে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


