আমি কখনই ছাতা ব্যাবহার করি না। কেনো যেনো ইচ্ছে হয় আকাশের কান্না নিজের বুকে ধারন করি। আরো একটা কারন অবশ্য আছে।
একটা ঘটনা বলি।
একদিন আম্মু জোড় করে ছাতা দিয়ে দিয়েছিলো ব্যাগে। মায়ের মনের কারনেই কিনা জানিনা স্কুল ছুটি হবার পুর্ব মুহুর্তে প্রচন্ড বৃষ্টি শুরু হলো।
স্কুল ছুটি হবার পর ব্যাগ থেকে ছাতা বের করলাম।
মজার ব্যাপার হচ্ছে আমি ছাড়া আর কোন বন্ধু ছাতা আনেনি। ছাতা মাথায় দিয়ে এব্র হলাম। এক বন্ধু বললো লিফট দে মামা ছাতার নীচে।
নিয়ে নিলাম। এমন সময় আরেক বন্ধু বললো,আমাকেও লিফট দে।
এক ছাতার নীচে তিনজন ।
একটু পর দেখি আরো দুই বন্ধু লিফট চায়।
একটু চিন্তা করলাম।
তারপর ছাতাটা বন্ধ করে ব্যাগে ঢুকিয়ে ওদের নিয়ে বৃষ্টিতে ভিঝতে ভিঝতে বাসায় চলে গেলাম।
অইটাই সম্ভবত আমার শেষ ছাতা ব্যাবহার।
ব্যাগে ছাতা থাকা অবস্থাতেও অসংখ্যবার বৃষ্টিতে ভিঝেছি।
বৃষ্টির সাথে আমার আলাদা খাতির আছে।
বৃষ্টি এলেই আমি আর না ভিঝে থাকতে পারি না।
কম ভুগতে হয়নি অবশ্য।
জ্বরে পরতাম প্রায়ই।
এখনো বৃষ্টি এলে বসে থাকতে পারি না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




