somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুক্তিযুদ্ধ : প্রথম বাংলাদেশ সরকার

২৫ শে জুন, ২০১৪ সকাল ১১:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


১৯৭১ সালে দেশ স্বাধীন হয়। ১৯৭১ সালে যুদ্ধের মাধ্যমে এ দেশ স্বাধীন হয়।
যুদ্ধ মুষ্টিযুদ্ধ নয়। মুষ্টিযুদ্ধ হয় দু জন ব্যক্তির মধ্যে। যুদ্ধ সব সময় হয় দু’টি সরকারের মধ্যে। আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল বাংলাদেশ সরকার এবং পাকিস্তান সরকারের মধ্যে। বাংলাদেশ সরকারের লক্ষ্য ছিল বাংলাদেশকে পাকিস্তানি হানাদার বাহিনীর দখলমুক্ত করা। পাকিস্তান সরকারের লক্ষ্য ছিল পাকিস্তানের অখণ্ডতা রক্ষা করা। এ দুই লক্ষ্য ছিল সম্পূর্ণ বিপরীত। তাই যুদ্ধ হয়েছিল।
সরকার গঠন হয় কতিপয় ব্যক্তির সমন্বয়ে। আমাদের প্রথম সরকার গঠিত হয়েছিল ১৯৭১ সালের ১০ এপ্রিল প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদের নেতৃত্বে। এই সরকার স্বাধীনতা ঘোষণা করেছিল । এই ঘোষণা কার্যকর হয়েছিল ১৯৭১ সালের ২৬ মার্চ থেকে। তাই আমরা ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদ্‌যাপন করি। স্বাধীনতার ঘোষণার অর্থ নতুন রাষ্ট্রের ঘোষণা। রাষ্ট্রের ৪টি উপাদান থাকতে হয়। সরকার, জনগণ, ভূখণ্ড ও সার্বভৌমত্ব। ১০ এপ্রিলের স্বাধীনতার ঘোষণায় নতুন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের এই ৪টি উপাদান সুনির্দিষ্টভাবে ঘোষিত হয়েছিল। আমরা বাংলাদেশের প্রথম সরকারের নেতৃত্বে মুক্তিযুদ্ধ করেছিলাম এবং ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দেশকে পাকিস্তানি হানাদার বাহিনীর দখলমুক্ত করেছিলাম। তাই আমরা ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদ্‌যাপন করি।
কারা স্বাধীনতার পক্ষের?
প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদের নেতৃত্বাধীন বাংলাদেশ সরকারের পক্ষ গ্রহণকারী যে সব ব্যক্তি বাংলাদেশকে পাকিস্তানি হানাদার বাহিনীর দখল মুক্ত করার কাজে যুক্ত ছিলেন তারাই স্বাধীনতার পক্ষের। তাঁদেরকে মুক্তিযোদ্ধাও বলা হয়।
কারা স্বাধীনতার বিরোধী?
প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের নেতৃত্বাধীন পাকিস্তান সরকারের পক্ষ গ্রহণকারী যে সব ব্যক্তি পাকিস্তানের অখণ্ডতা রক্ষার কাজে যুক্ত ছিল তারাই স্বাধীনতা বিরোধী। তাদের যুদ্ধাপরাধীও বলা যেতে পারে।
মুক্তিযুদ্ধের অপর একটি লক্ষ্য দেশের সম্পদ পাচার রোধ করা। ১৯৭১ সালে স্বাধীন রাষ্ট্রের প্রতিষ্ঠার লক্ষ্যটি অর্জিত হলেও মুক্তিযুদ্ধের এই দেশের সম্পদ পাচার রোধ করার লক্ষ্য আজও অর্জিত হয় নি। তাই মুক্তিযুদ্ধ আজও সম্পূর্ণ অতীত ইতিহাসের বিষয় নয়। সাম্রাজ্যবাদ বিশেষত: মার্কিন সাম্রাজ্যবাদের সম্পদ পাচারের বিরুদ্ধে যুদ্ধ এখনও চলছে। মুক্তিযুদ্ধের এই সম্পদ পাচার বিরোধী বৈশিষ্ট্যের ভিত্তিতে উপরে বলা প্রশ্ন দু’টির জবাবে বলা যায়: যাঁরা মার্কিন সাম্রাজ্যবাদের দেশের সম্পদ লুটের বিরোধী তারা স্বাধীনতার পক্ষর এবং যারা মার্কিন সাম্রাজ্যবাদের এ দেশের সম্পদ লুটের সহযোগিতা করছে তারা স্বাধীনতা বিরোধী।
এখানে শিশু পাঠের মতো করে কথাগুলি বলার কারণ অনেক কথার মধ্যে বিগত ৩৬ বছর এই সাদা সত্যগুলি অকথিত থেকে গেছে। আজকের শিশুদেরকে এই সত্যগুলি সুদূর অতীত থেকে উদ্ধার করে যথাযথ মর্যাদায় স্থাপন করতে হবে। ১৪/৪/০৭
******
১৯৭১ সালের ১৭ এপ্রিল শপথ গ্রহণ করে গঠিত প্রথম বাংলাদেশ সরকার
অস্থায়ী রাষ্ট্রপতি : সৈয়দ নজরুল ইসলাম
প্রধানমন্ত্রী : তাজউদ্দীন আহমদ
মন্ত্রিপরিষদ সদস্য :
*১. ক্যাপটেন এম. মনসুর আলী [প্রথম অর্থমন্ত্রী]
* ২. খন্দকার মোশতাক আহমেদ [পররাষ্ট্রমন্ত্রী]
*৩. এ. এইচ. এম কামারুজ্জামান [ প্রথম স্বরাষ্ট্র এবং ত্রাণ-পুনর্বাসন মন্ত্রী]
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে ট্রাম্প চাচা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৫


সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসে অনেকক্ষণ ধরেই অপক্ষো করছিলাম কখন সন্ধ্যা হবে সে প্রত্যাশায়। সন্ধ্যার পর মোটামুটি বসে গিয়েছিলাম ফলাফলের উপর টেলিভিশনে বিশেষ আলোচনা দেখার জন্য।... ...বাকিটুকু পড়ুন

"বন্ধ দুয়ার"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪


"বন্ধ দুয়ার"

ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে... ...বাকিটুকু পড়ুন

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

×