somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রাচীন ও মনোরম শহর স্ট্রাসবুর্গ

১২ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




প্রাচীন ও মনোরম শহর স্ট্রাসবুর্গ

কিছুদিন আগে এসেছি স্ট্রাসবুর্গ। শহরটি বেশ সুন্দর ও মনোরম। তাই শহরটি সম্পর্কে লেখার লোভ সংবরণ করতে পারলাম না। ফ্রান্সের একটি ছোট্ট শহর স্ট্রাসবুর্গ। প্রায় দুই হাজার বছরের পুরোনো। খ্রিষ্টের জন্মের ১২ বছর আগে শহরটি স্থাপিত। প্যারিস থেকে ৪৮০ কিলোমিটার দূরে। জার্মান সীমান্তবর্তী। শহরটি ফ্রান্সের আলসাস অঞ্চলের সবচেয়ে ব্যস্ততম ও পর্যটনশিল্প এলাকা। এখানে রয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন এর পার্লামেন্ট হাউস ও ইউরোপিয়ান কাউন্সিলের সদর দপ্তর। পর্যটকদের দেখার মতো অন্যতম স্থান ইউরোপিয়ান পার্লামেন্ট, ইউরোপিয়ান কোর্ট অব হিউমান রাইটস, ইউরোপিয়ান ইন্সটিটিউট, ক্যাথেড্রাল নটর ডেম, পেতিত ফ্রান্স, মিউজিয়াম অব মডার্ন অ্যান্ড কন্টেমপোরারি আর্ট, অ্যাস্ট্রনমিক্যাল ঘড়ি, পিলার অব এঞ্জেলস, কামের জেল হাউস ও স্ট্রাসবুর্গ বিশ্ববিদ্যালয়। ফরাসি অণুজীববিজ্ঞানী ও রসায়নবিদ লুই পাস্তুর, যিনি জলাতঙ্ক রোগের প্রতিরোধের জন্য ভ্যাক্সিন আবিষ্কার করেন। তিনি স্ট্রাসবুর্গ বিশ্ববিদ্যালয়ের রসায়নের অধ্যাপক ছিলেন। এই শহরের মধ্য দিয়ে প্রবাহিত অনেক ছোট ছোট ক্যানেল। নৌকায় ভ্রমনের জন্য রয়েছে বিশেষ সুবিধা। প্রতিবছর ইউরোপিয়ান পার্লামেন্টের অধিবেশন উপলক্ষে লাখ লাখ পর্যটকের আগমন ঘটে থাকে এই শহরে। সেন্ট্রাল স্ট্রাসবুর্গ রেলষ্টেশনটি ফ্রান্সের পূর্বাঞ্চলের অন্যতম ট্রানজিট ও ব্যস্ততম ষ্টেশন। এই ষ্টেশন থেকে সরাসরি জার্মানির ফ্রাঙ্কফুট, মিউনিখ, স্টুটগার্ট, অফেনবুর্গ, সুইজারল্যান্ডের বাসেল ও বেলজিয়ামের ব্রাসেল যাওয়া যায়। এছাড়া এখান থেকে প্যারিসে যেতে প্রতি ৩০ মিনিট পর পর ট্রেন পাওয়া যায়। স্ট্রাসবুর্গ শহরে বাঙালিদের বসবাস তেমন একটা নেই। অল্পসংখ্যক বাংলাদেশি যারা আছেন, তারা এখানে ব্যবসা-বাণিজ্য ও পড়াশোনা করেন। বাঙালি কেউ এখানে ভ্রমনে এলে দেখা হয়ে যেতে পারে আমাদের কারও সঙ্গে।

মোহাম্মাদ রাসেল আহমেদ
প্রবাসী লেখক, স্ট্রাসবুর্গ, ফ্রান্স।
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০১৫ বিকাল ৫:০৪
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের জন্মগ্রহণ কি আজন্ম পাপ?

লিখেছেন এম ডি মুসা, ২৪ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬



রাষ্ট্রের নিরাপত্তা আছে, জনগণের নিরাপত্তা কোথায়?

বাংলাদেশের নাগরিক হয়ে কি নিরাপত্তা পাওয়ার অধিকারটুকুও আমাদের নেই? সরকার ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তায় গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর থাকে। কিন্তু সাধারণ... ...বাকিটুকু পড়ুন

অনেকটা পথ হেঁটে এসেছি

লিখেছেন চারাগাছ, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:০৫




১৯৯৭ সাল।

আমি তখন ক্লাস নাইনে পড়ি।

স্কুল থেকে বাড়ি ফেরার পথে মামুন ভাইয়ের একটা অডিও ক্যাসেটের দোকান ছিল। পাশেই মির্জা ভাইয়ের কনফেকশনারি। টিফিনের সময় ওখানে প্যাটিস খেতাম।

সেই সময় অডিও ক্যাসেটের... ...বাকিটুকু পড়ুন

দেশটাতো এখন রাজাকারদের....

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৮




একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে বাদী ছিলেন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী (৮৭)। মুক্তিযোদ্ধা মানিক পশারীকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়ার প্রস্তুতি চলার সময় জামাতের... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসা শিক্ষা একটা কর্মবিমুখ শিক্ষা

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৫ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:১৫

এদেশের মাদ্রাসা শিক্ষারে আপনি একটা স্ক্যাম হিসেবে ধরতে পারেন। মাদ্রাসার বোর্ডের নিয়ন্ত্রণে যে মাদ্রাসাগুলো আছে সেগুলো বাদ দিয়ে অন্য সব মাদ্রাসাই এই স্ক্যামের ভেতরে। এটা একটা ভিক্ষার সাইকেল, দারিদ্র্য'র দুষ্টু... ...বাকিটুকু পড়ুন

ঝর্ণা জল

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৫ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:২১


আমি ব্যস্তবতা দেখি
পানকৌড়ির সাঁতার-
কল্পনায় শুধু স্বপ্ন আঁকি,
মধ্যবিকাল ঢেউ তোলা সাগর
হতাশা ডিঙিয়ে যায়- নিরিবিলি
রাত দুপুরের বাসর।

উড়ে ধোয়া, নিঃশ্বাসে সাদা বক,
খেলা করে যে, প্রণয়ের চক-
নীল মেঘ ভীর জমায়, বর্ষা কাঁদাময়,
ভোরের ক্লান্তি দেখে... ...বাকিটুকু পড়ুন

×