অনেকক্ষন ধরে ভাবছি কিভাবে লিখলে আমার অনুভুতিটা ঠিকঠাক মত প্রকাশ করতে পারব ...... ...... .....
আমার ড্রাইভার আমার ভুল করে গাড়ি নিয়ে চলে গেছে ধানমন্ডি আর আমি বনানিতে অপেক্ষা করছি- এইটা টের পেলাম রাত ৮ টার দিকে। বাধ্য হয়ে সিএনজি কিংবা বাসে করে বাসায় যাব মনস্থ করে বনানি বাসষ্ট্যান্ডে দাড়িয়ে আছি। একঘন্টার কাছাকাছি হবে, না পেয়েছি সিএনজি না পেয়েছি বাস, হঠাৎ দেখি একটা কার একটু দুরে এসে দাড়িয়েছে বেশ কয়েকজন ড্রাইভারের সাথে কথা বলছে, আমি ও দৌড়ে গেলাম। গাড়িটা শাহাবাগ যাবে, আরো তিনজনের সাথে আমি ও লাফ দিয়ে উঠে পড়লাম। প্রথম যাত্রী ফার্মগেট নামবে, বিজয় স্বরণী পার হয়ে ভদ্রলোক ড্রাইভারকে জিগ্যেস করলো ভাড়া কত???? ড্রাইভার পিছন ফিরে বলল " আমি এই গাড়ির মালিক, ভাড়ার জন্য আপনাদের তুলিনাই, কোন ভাড়া লাগবে না"।
আমি ভাবলাম ছেলেটা মশকরা করছে ......... .........
দুখিত আমি মনের ভাব ঠিক মত প্রকাশ করতে পারছিনা, শুধু এইটুকু বলি 'আমি এই রকম অবিশ্বাস্য ঘটনা দেখেছি, স্বরন করতে পারিনা"। অন্তরের অন্তস্থল থেকে ছেলেটার জন্য শুভ কামনা করেছি এবং করছি। ওর নাম রনো, এ আই ইউ বি - তে কম্পিউটার সাইন্সে পড়ে, বাড়ি চকবাজারের দিকে। ওকে জিগ্যেস করলাম "আপনার ভয় করে নাই?" ও বলল "ভয়তো করেই কিন্তু শুধু নিজের ( ভয়ের ) কথা চিন্তা করে কি লাভ?"
ঢা্কায় যারা প্রাইভেট গাড়ি চড়ি তারাই ভয়াবহ ট্রাফিক বিপর্যয়ের জন্য সবচেয়ে বেশি দায়ি। আমি ঠিক করেছি রনোর মত আমি ও চেষ্টা করবো্ আমার জন্য দোয়া কইরেন, যানি হাইজ্যাকার বা ডাকাতের হাতে না পড়ি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

