somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বরাষ্ট্রমন্ত্রীরা জনপ্রিয় হন না কেনো?

২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বাংলাদেশে কোনও কালেই কোনও স্বরাষ্ট্রমন্ত্রী জনপ্রিয় হন না কেনো? আর তারা যে অজনপ্রিয় হন, তাদের কথাবার্তায় যে জনগণ ক্ষুব্ধ, বিরক্ত হন, এটা কি তাদের জানা আছে? অ্যাডভোকেট সাহারা খাতুনকে স্মরণকালের `সবচেয়ে সফল স্বরাষ্ট্রমন্ত্রী`র সার্টিফিকেট দিয়ে যিনি শপথ নিলেন এই পদে সেই ড. মহীউদ্দীন খান আলমগীর যে দ্রুততম সময়ে এমন আলোচিত হবেন তা কি তিনি নিজেও ভেবে দেখেন কখনো? পথে, ঘাটে, হাটে, মাঠে আর ফেসবুকের পাতায় পাতায় তাকে নিয়ে কীসব মন্তব্য করা হয় এটা নিশ্চয়ই কোনও না কোনওভাবে তার কাছে পৌঁছার কথা। না পোঁছালে এটা তার ব্যর্থতা। সেসব মন্তব্য, সমালোচনা তিনি কীভাবে গ্রহণ-বর্জন করেন আমার খুব জানতে ইচ্ছে করে। তিনি যখন এই পদে থাকবেন না তখন তার কাছে গিয়ে বিনীতভাবে জানতে চাইবো।

ক`দিন আগে দেশের একজন বড় লেখক বললেন, বিনোদনমূলক কথা আর আচরণে ড. ম.খা আলমগীর নাকি বিএনপি আমলের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকেও হার মানিয়েছেন।

খালেদা জিয়ার প্রথম দফা শাসন আমলে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আবদুল মতিন। এক সন্ধ্যায় পুলিশ প্রেসক্লাবে ঢুকে সাংবাদিক পিটিয়েছিল খুব করে। মন্ত্রী বলেছিলেন, `পুলিশ অন্ধকারে সাংবাদিক চিনতে পারে নি`। বিএনপির পরের আমলের স্বরাষ্ট্রমন্ত্রী বিমান বাহিনীর সাবেক প্রধান আলতাফ হোসেন পিতার কোলে শিশুর মৃত্যুতে বলেছিলেন, `আল্লার মাল আল্লা নিয়ে গেছে`। তারপর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের অনেক বিনোদনমূলক কথা,(উই আর লুকিং ফর শত্রুজ) আচরণ হজম করেছে মানুষ। আর এখন!

ড. মহীউদ্দীন খান আলমগীরের বিরুদ্ধে কেউ কটু কথা বললে, সমালোচনা করলে আমার খুব খারাপ লাগে। যুক্তি দিচ্ছি কেনো?

তাকে দেশের মানুষ নিতান্তই ভদ্রলোক বলে জানতো। এক ধরনের নিরীহ ভালো মানুষের মতো দেখায় তাকে।

বাংলাদেশের হাতে গোনা যে ক`জন ভাগ্যবান মানুষ আছেন তাদের একজন তিনি। শুধু উচ্চ নয়, সর্বোচ্চ শিক্ষিত। তার পরিবারে শিক্ষার ঐতিহ্য ঈর্ষণীয়। বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে তাকে পুলিশ অসভ্য কায়দার নির্যাতন করেছে। খামোখা তাকে জেলে ভরে রেখেছিল সরকার।

আমি ভাবি, আমার মতো অনেকে চিন্তা করে, সেই ভদ্রলোক স্বরাষ্ট্রমন্ত্রী হবার পর এমন হবেন কেনো? এটা কি পদের দোষ?

এখানে সবিনয়ে স্মরণ করি ১৯৯৬ সালে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন ঐকমত্যের সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী রফিকুল ইসলাম বীরউত্তম, আর এ-দফায় কিছুদিনের জন্য স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেলে তাজকে। তারা কোন জাদুবলে যেন জনগণের মনে জায়গা করে নিতে পেরেছিলেন।

আর ক্ষমা চাচ্ছি ৪১ বছরের বাংলাদেশে যদি এমন কারো নাম বাদ পড়ে যায় যারা সত্যিকার অর্থেই জনপ্রিয় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন।

ফজলুর রহমান, অতিথি লেখক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে – ১

লিখেছেন আরমান আরজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:২৫



গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা... ...বাকিটুকু পড়ুন

×