somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মহাযুদ্ধের আগে ফুটবল-রোম্যান্সে ডুবে দুই মহানায়ক

২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


‘এল ক্লাসিকো’র ঢাকে কাঠি আর কাকে বলে!
স্পেনের দুই মহাশক্তি। ফুটবলবিশ্বের দুই মহাতারকা। এবং বুধবারের ক্লাসিকো-যুদ্ধের আগে যা ফর্ম এবং স্কিলের ঝলকানি দেখা গেল, তাকে সূচক ধরলে তো দু’দলের সমর্থকদের পুরো জিভে জল আনার বন্দোবস্ত। সমীকরণটা এ রকম:
লিওনেল মেসি: হ্যাটট্রিক-সহ চার গোল। সবচেয়ে কম বয়সে লা লিগায় দু’শো গোলের রেকর্ড।
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো: হ্যাটট্রিকের পাশাপাশি ক্লাব কেরিয়ারে তিনশো গোলের স্বপ্নপূরণ।
বিশ্বজোড়া ফুটবলপ্রেমীদের কাছে এর চেয়ে বড় রোম্যান্স আর কী হতে পারে?
এক দিকে এলএম টেন। অন্য দিকে সিআর সেভেন। বুধবারের কোপা দেল রে-র সেমিফাইনাল যুদ্ধে মুখোমুখি হওয়ার আগে দু’জনেই নিজ-ক্লাবের হয়ে অপূর্ব প্রতিভার ঝলকানি দেখিয়ে রাখলেন। লা লিগায় রবিবার গভীর রাতে ওসাসুনাকে ৫-১ উড়িয়ে দিল বার্সা। যার মধ্যে একা মেসিরই চার। এবং লা লিগার সর্বকনিষ্ঠ প্লেয়ার হিসেবে দু’শো গোলের রেকর্ড শুধু নয়, আরও একটা মহাকীর্তি রবিবার গড়ে রাখলেন আর্জেন্তিনীয় মহাতারকা। পরপর এগারোটা ম্যাচে গোল করে।



বার্সার হয়ে আপাতত ২৩৫ ম্যাচে দু’শো গোল টপকে গেলেন মেসি। চলতি মরসুমে তাঁর গোলসংখ্যা ৪৪, যার মধ্যে লা লিগাতেই এসেছে ৩৩টা! আর ওসাসুনাকে উড়িয়ে মেসির মন্তব্য, “আমরা নামিই ম্যাচ জিততে। সে দিকেই আমরা নজর রাখি। আর ম্যাচটা জেতা খুব সহজ ছিল না। বিশেষ করে সবাই যখন ক্লাসিকো নিয়ে এত কথাবার্তা বলতে শুরু করেছে।”
বলাটাই স্বাভাবিক। মেসিকে আগুনে দেখালে রোনাল্ডোও তো তাই। রবিবার পর্তুগিজ সুপারস্টারের নামের পাশেও হ্যাটট্রিক। যা কি না এসেছে মাত্র এগারো মিনিটে! যা দেখার পর বিশ্বের সর্বত্র লেখালেখি চালু হয়ে গিয়েছে: ‘যে ঘটনা বা মুহূর্ত এক জন ফুটবলারের কেরিয়ার তৈরি করে দেয়, লোকে স্বপ্নে ভাবে, রোনাল্ডোর কাছে তা রোজনামচা!’



গত রাতে মেসি যদি বার্সার হয়ে বাইশ নম্বর হ্যাটট্রিকটা করে থাকেন, রোনাল্ডো করলেন নিজের কুড়ি নম্বর। গেটাফে-কে ৪-০ ওড়াল রিয়াল। আর রোনাল্ডো ৪৯৯ ক্লাব ম্যাচে তিনশো গোল করে ফেললেন। ফুটবলবিশ্ব মুগ্ধ শুধু তাঁর হ্যাটট্রিকে নয়, তিনটে গোলের মধ্যে অবিশ্বাস্য ব্যবধানেও। ৬২ মিনিটে বাঁ পায়ের শটে প্রথম গোল, মিনিট তিনেক পর আকাশে উড়ে হেড, সর্বশেষ গোল পেনাল্টি থেকে। ৬২ থেকে ৭২ মিনিটএক সেকেন্ডও নড়াচড়া করতে পারেনি রবিবারের ঠাসা বের্নাবউ।
দুর্দান্ত হ্যাটট্রিকের পরেও রোনাল্ডো স্বভাববিরুদ্ধ শান্ত, উত্তেজিত নন। বরাবরের প্রতিদ্বন্দ্বীকে আগাম বার্তা নেই, বরং বলে ফেলা আছে, “কৃতিত্বটা সত্যিই তৃপ্তি দিচ্ছে। আমি নিজেও খুব খুশি। আমার কাজটাই হল ক্লাবকে নিজের সেরাটা দেওয়া। নিজের অতীত রেকর্ডগুলো ভাঙা। গত মরসুমের থেকে আরও ভাল ফুটবল খেলা। সব সময়ই চেষ্টা করি নিজের সেরাটা বার করে আনতে।”
চিরপ্রতিদ্বন্দ্বীকে নিয়ে ছিটেফোঁটা বক্রোক্তি নেই। কটাক্ষও না। মেসি শান্ত। রোনাল্ডো চুপ। সব আগুন বুধবারের জন্য জমা হচ্ছে কি না কে জানে!
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে – ১

লিখেছেন আরমান আরজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:২৫



গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা... ...বাকিটুকু পড়ুন

×