somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এবার ঘোড়ার মাংস কেলেঙ্কারিতে নেসলে

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘোড়ার মাংসকে গরুর মাংস বলে বিক্রি করার অভিযোগ নিয়ে ইউরোপ-জুড়ে তুলকালাম চলছে।

এই কেলেঙ্কারিতে জড়িয়ে পড়া প্রতিষ্ঠানের তালিকায় সর্বশেষ অভিযুক্ত হিসেবে যুক্ত হয়েছে বিশ্বের বৃহত্তম খাদ্য নির্মাতা প্রতিষ্ঠান নেসলের নাম। খবর বিবিসি

খাদ্য-পণ্যে ঘোড়ার মাংসের অস্তিত্ব আবিষ্কার হবার পর নেসলে বাজার থেকে বেশ কিছু পণ্য সরিয়ে নিয়েছে।

সুইজারল্যান্ডে নেসলের সদর দপ্তর থেকে প্রকাশ করা এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি বলছে, গরুর মাংসের র‍্যাভিওলি, টরটেলিনি এবং ল্যাসানিয়া-এই তিন ধরণের খাবার তারা বাজার থেকে তুলে নিয়েছে।

এর আগে এক পরীক্ষায় ধরা পড়ে যে এই খাবার গুলোতে শতকরা এক ভাগেরও বেশী ঘোড়ার মাংসের অস্তিত্ব রয়েছে।

নেসলের একজন মুখপাত্র বলছেন, একটি জার্মান সরবরাহকারী প্রতিষ্ঠান থেকে পাঠানো খাদ্যদ্রব্যে এই সমস্যাটি ধরা পড়েছে।

এখন তারা গরুর মাংস ব্যাবহার করা হয় এমন প্রতিটি খাদ্যপন্য তারা পরীক্ষা করে দেখছে।

একদিন আগেই নেসলে ঘোষণা দিয়েছিলো যে ইউরোপ-জুড়ে তুলকালাম বাধানো ঘোড়ার মাংস কেলেঙ্কারি থেকে মুক্ত তারা।

আর তার একদিন পরেই এই কেলেঙ্কারিতে জড়িয়ে বাজার থেকে তাদের পণ্য তুলে নেবার ঘোষণা প্রমাণ করছে যে গরুর মাংসের নাম করে ঘোড়ার মাংস বিক্রির ঘটনা যতটা ধারণা করা হয়েছিলো তার চাইতেও ব্যাপক।

সমালোচকরা বলছেন, এর দ্বারা একটি বিষয় স্পষ্ট হচ্ছে, যে খাদ্য শিল্প কতটা অনিয়ন্ত্রিত এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

এখন পর্যন্ত ইউরোপের বারোটি দেশে ঘোড়ার মাংসকে গরুর মাংস বলে চালানোর প্রমাণ পাওয়া গেছে।

এর মধ্যে নেসলের উৎস-দেশ সুইজারল্যান্ডও রয়েছে। সেখানে নির্ভেজাল এবং স্থানীয়ভাবে উৎপাদিত অর্গানিক খাবারের জন্য বিখ্যাত সুইস প্রতিষ্ঠান কুপ সোমবার বাজার থেকে অন্তত নয়টি খাদ্য-পণ্য সরিয়ে নিতে বাধ্য হয়েছে।

সুইস কর্তৃপক্ষ এই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অবহেলার অভিযোগ আনতে যাচ্ছে বলেও খবরে জানা যাচ্ছে।

সুত্রঃ http://ctgtimes.com/archives/21333
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বেজন্মা

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২১ শে মে, ২০২৬ সকাল ১১:৪১


হু বেজন্মা কথা শুনার পর
আমি বিরক্ত মনে করতাম
কিন্তু বেজন্মা কথাটা সত্যই
স্রোতের মতো প্রমান হচ্ছে-
খুন ধর্ষণ করার পশুত্বকে
বলে ওঠে বেজন্মা ক্যান্সার;
ক্যান্সারের শেষপরিণতি মৃত্যু
তেমনী বেজন্মার হোক মৃত্যু-
চাই না এই বেজন্মাদের বাসস্থান
আসুন রুখে... ...বাকিটুকু পড়ুন

ভালো থাকো ছোট্ট মা এই অনিরাপদ শহরে

লিখেছেন সামিয়া, ২১ শে মে, ২০২৬ দুপুর ১:৫৫




মাঝে মাঝেই মনে হয়, পৃথিবীতে আমি যদি সত্যি কাউকে নিঃশর্ত ভালোবেসে থাকি, তবে সে আমার মেয়ে।
ওকে প্রথমবার কোলে নেয়ার দিনটার কথা আমাকে আবেগ প্রবণ করে তোলে ছোট্ট একটা উষ্ণ... ...বাকিটুকু পড়ুন

খালাশ

লিখেছেন মায়াস্পর্শ, ২১ শে মে, ২০২৬ দুপুর ২:৪৬

ছবি : এ আই

জোর জবরদস্তি,
উঠিত লিঙ্গের দুই মিনিটের সুখ
তারপর ???
গরম, মাথা গরম।
কোপ, কল্লা মাথা আলাদা,
শেষ, নিথর নিশ্চুপ দেহ,
খণ্ডিত ছিন্নভিন্ন।

লাল রক্ত কালচে হওয়ার আগেই... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্র কেন রামিসাদের রক্ষা করতে ব্যর্থ?

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ২১ শে মে, ২০২৬ বিকাল ৩:১০


সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো, আইনশৃঙ্খলা ব্যবস্থা এবং সামগ্রিক নাগরিক নিরাপত্তা নিয়ে যে গভীর ও দমবন্ধ করা উদ্বেগ তৈরি হয়েছে, তা কোনো কাল্পনিক ভীতি বা বিচ্ছিন্ন অনুভূতির বহিঃপ্রকাশ নয়।... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসার শিশু আবদুল্লাহর হত্যার বিচার কি হবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে মে, ২০২৬ রাত ২:০৯


একটা ১০ বছরের বাচ্চা, যে মাত্র একদিন আগে ফোনে মায়ের কাছে ২৫০ টাকার চকলেট খাওয়ার আবদার করেছিল, সে হুট করে বাথরুমের ভেণ্টলেটরে ঝুলে আত্মহত্যা করতে পারে এই গল্প... ...বাকিটুকু পড়ুন

×