somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাঁচটি নতুন ব্যাংকের চূড়ান্ত অনুমতি

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশ ব্যাংক নতুন পাঁচটি বেসরকারী ব্যাংককে লাইসেন্স প্রদানের জন্য চুড়ান্ত অনুমোদন দিয়েছে।

অনুমতি প্রাপ্ত এসব ব্যাংককে এখন সরকারী বিধিমালা অনুসরন করে কোম্পানী গঠন করতে হবে। এরপর কেন্দ্রীয় ব্যাংক তাদের নামে লাইসেন্স ইস্যু করবে।

এর ফলে দেশে বেসরকারী ব্যাংকের সংখ্যা ৪৭ থেকে বেড়ে ৫২ তে উন্নীত হবে।

গত এপ্রিলে বাংলাদেশ ব্যাংক মোট ৯টি বেসরকারী ব্যাংক স্থাপনের সম্মতি জানিয়ে চিঠি দেয়। শর্ত অনুযায়ী ব্যাংক স্থাপনের জন্য উদ্যোক্তাদের ৪০০ কোটি টাকার বৈধ মূলধন থাকতে হবে এবং ঐ টাকা বৈধ ব্যাংকিং চ্যানেলে লেনদেন হতে হবে।

প্রাথমিক বিচারে মোট ৬টি ব্যাংককে লাইসেন্স প্রদানের জন্য চুড়ান্ত করে কেন্দ্রীয় ব্যাংক। এ সপ্তাহের শুরুতে দুই দফায় বাংলাদেশ ব্যাংকের কাছে নিজেদের ব্যবসায়িক পরিকল্পনা উপস্থাপন করে উদ্যোক্তারা।

এদের মধ্য থেকে ৫টি ব্যাংককে চুড়ান্ত অনুমোদন দেয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী বিবিসি বাংলাকে বলেন, "বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী এই অনুমোদন দেয়া হয়েছে।"

তিনি আরো জানান, এসব ব্যাংককে এখন যৌথ মূলধনি কোম্পানি ও ফার্মসমূহের রেজিষ্টারের কার্যালয় থেকে নিবন্ধন নিয়ে কোম্পানি গঠন করতে হবে। এরপর বাংলাদেশ ব্যাংক তাদের নামে লাইসেন্স ইস্যু করবে।

"আগামী এক সপ্তাহের মধ্যে এই প্রক্রিয়া শেষ করা সম্ভব। তবে শাখার অনুমতি পেতে এখনো কিছুটা সময় লাগবে।"

অনুমতি প্রাপ্ত এসব ব্যাংক হলো-- এনআরবি কমার্শিয়াল ব্যাংক, এনআরবি ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক এবং মেঘনা ব্যাংক।

এদের মধ্যে প্রথম দুটি ব্যাংক প্রবাসীদের মালিকানাধীন। এছাড়া ইউনিয়ন ব্যাংকের মূল উদ্যোক্তা হিসেবে রয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। আর মেঘনা ব্যাংকের মূল উদ্যোক্তা হিসেবে রয়েছেন রংপুরের আওয়ামী লীগের সাংসদ এইচ এন আশিকুর রহমান।

সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের মূল উদ্যোক্তা ব্যবসায়ী এস এম আমজাদ হোসেন বিবিসি বাংলাকে বলেন গ্রামীন মানুষ এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা হবে তার ব্যাংকের মূল টার্গেট গ্রুপ।

অন্যদিকে, এনআরবি কমার্শিয়াল ব্যাংকের উদ্যোক্তা যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী ফরাসত আলী বলেন দেশের শিল্প এ জ্বালানি খাতে বিনিয়োগ করা তার ব্যাংকের মূল পরিকল্পনা।

স্বাধীনতা উত্তরকালে ব্যাংকিং খাতের জাতীয়করনের পর ১৯৮৩ সালে সরকার প্রথম বেসরকারী ব্যাংক স্থাপনের অনুমতি দেয়। এরপর ১৯৯৫ সালে এবং ২০০১ সালে আরেকবার সরকার বেসরকারী ব্যাংকের অনুমতি দেয়।

আগামী ৬ মাসের মধ্যে বাংলাদেশ ব্যাংক আরো ৪টি বেসরকারী ব্যাংককে অনুমতি দিতে পারে বলে জানিয়েছেন মি চৌধুরী।
সুত্রঃ Click This Link
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনার ফেরার ঘোষণা, পরিকল্পনা কোথায়?

লিখেছেন মাথা পাগলা, ১১ ই জুলাই, ২০২৬ রাত ১২:১৯



শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিচ্ছেন, সময় পার হয়ে গেলে আবার নতুন ডেট দিচ্ছেন। তিনি কি আসলেই ফিরবেন? নাকি নিজের দলকেই কনফিউজ করে রাখছেন? অথবা শুধু জাশির ঘুম হারাম... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রামের বন্যায় আক্রান্তদের জন্য আমরা কি কিছু করতে পারি?

লিখেছেন সৈয়দ তাজুল ইসলাম, ১১ ই জুলাই, ২০২৬ ভোর ৪:০৭


সম্মানিত ব্লগার,
বাংলাদেশের সবরকমের দুর্যোগ মোকাবেলায় আমাদের ব্লগারদের বিশেষ অবদান রয়েছে। দুর্যোগে আক্রান্তদের সহযোগিতায় আমাদের সামু ব্লগারেরা সবসময়ই এগিয়ে এসেছেন। সেই ধারাবাহিকতা রক্ষার জন্য আমি অনুরোধ করছি না। আমি... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ২০২৬–২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট : প্রত্যাশা, বাস্তবতা ও চ্যালেঞ্জ একটি বিশ্লেষণধর্মী পর্যালোচনা

লিখেছেন ডঃ এম এ আলী, ১১ ই জুলাই, ২০২৬ সকাল ৭:৪১


বাংলাদেশের ২০২৬–২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট শুধু একটি বার্ষিক আয়-ব্যয়ের হিসাব নয়; এটি নতুন সরকারের অর্থনৈতিক দর্শন, উন্নয়ন কৌশল এবং আগামী কয়েক বছরের অর্থনৈতিক রূপরেখার একটি গুরুত্বপূর্ণ দলিল। নতুন সরকারের... ...বাকিটুকু পড়ুন

দ্য লাস্ট সাপার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১১ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৩



কক্সবাজার ডিবি কার্যালয়ের শীতাতপ নিয়ন্ত্রিত বিশেষ কক্ষ। টেবিলজুড়ে সাজানো নামী রেস্তোরাঁ থেকে আনা রূপচাঁদা ফ্রাই আর কোরাল মাছের দো পেঁয়াজা। টেবিলের একপাশে বসা এক... ...বাকিটুকু পড়ুন

ফান্দে পড়িয়া বগা কান্দে রে

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৪


আব্বাসউদ্দীন আহমদের কণ্ঠে ভাওয়াইয়ার সেই কালজয়ী সুরটা আজকাল ঘনঘন খুব মনে পড়ছে-

... ...বাকিটুকু পড়ুন

×