যুক্তরাষ্ট্রকে হটিয়ে বিশ্বের সবচেয়ে বড় স্মার্টফোন বাজারের সিংহাসনটি দখল করলো চীন
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
যুক্তরাষ্ট্রকে হটিয়ে বিশ্বের সবচেয়ে বড় স্মার্টফোন বাজারের সিংহাসনটি দখল করলো চীন। মোবাইল ফোন বিশ্লেষক প্রতিষ্ঠান ‘ফ্লারি’-এর বরাত দিয়ে ম্যাশএবল জানিয়েছে, কেবল ফেব্রুয়ারি মাসেই যুক্তরাষ্ট্রের তুলনায় প্রায় এক কোটি ৬০ লাখ স্মার্টফোন বেশি বিক্রি হবে চীনে।
ফ্লারির দেয়া তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারি মাসে চীনে চালু স্মার্টফোনের সংখ্যা হবে প্রায় সাড়ে ২৪ কোটি। এর বিপরীতে যুক্তরাষ্ট্রে চালু স্মার্টফোনের সংখ্যা হবে ২৩ কোটি। অথচ জানুয়ারি মাসেই চীনের তুলনায় যুক্তরাষ্ট্রের বাজারে প্রায় এক কোটি স্মার্টফোন বেশি ছিলো।
ফ্লারি আরো জানিয়েছে, আরো দু’মাস আগেই চীনের কাছে শীর্ষস্থান হারাতো যুক্তরাষ্ট্র। কিন্তু বড়দিন ও নতুন বছর উপলক্ষে স্মার্টফোনের বিক্রি বেড়ে যাওয়ায় আরো দু’টি মাস প্রথম স্থানটি দখল করে রেখেছিলো পশ্চিমা দেশটি।
চীনের কাছে যুক্তরাষ্ট্রের এই পিছিয়ে পড়ার মূল কারণ হিসেবে ফ্লারি বলেছে, চীনের বৃহৎ জনসংখ্যার কথা। জনসংখ্যার হিসেব করতে গেলে, চীনের সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করতে পারার ক্ষমতা রয়েছে একমাত্র ভারতের। কিন্তু চালু স্মার্টফোনের হিসেবে ভারত চীনের তুলনায় এতোই পিছিয়ে রয়েছে যে, খুব শীঘ্রই চীনের সঙ্গে পাল্লা দেবার সম্ভাবনা নেই দেশটির।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হু বেজন্মা কথা শুনার পর
আমি বিরক্ত মনে করতাম
কিন্তু বেজন্মা কথাটা সত্যই
স্রোতের মতো প্রমান হচ্ছে-
খুন ধর্ষণ করার পশুত্বকে
বলে ওঠে বেজন্মা ক্যান্সার;
ক্যান্সারের শেষপরিণতি মৃত্যু
তেমনী বেজন্মার হোক মৃত্যু-
চাই না এই বেজন্মাদের বাসস্থান
আসুন রুখে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামিয়া, ২১ শে মে, ২০২৬ দুপুর ১:৫৫

মাঝে মাঝেই মনে হয়, পৃথিবীতে আমি যদি সত্যি কাউকে নিঃশর্ত ভালোবেসে থাকি, তবে সে আমার মেয়ে।
ওকে প্রথমবার কোলে নেয়ার দিনটার কথা আমাকে আবেগ প্রবণ করে তোলে ছোট্ট একটা উষ্ণ...
...বাকিটুকু পড়ুন
ছবি : এ আই
জোর জবরদস্তি,
উঠিত লিঙ্গের দুই মিনিটের সুখ
তারপর ???
গরম, মাথা গরম।
কোপ, কল্লা মাথা আলাদা,
শেষ, নিথর নিশ্চুপ দেহ,
খণ্ডিত ছিন্নভিন্ন।
লাল রক্ত কালচে হওয়ার আগেই...
...বাকিটুকু পড়ুন
সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো, আইনশৃঙ্খলা ব্যবস্থা এবং সামগ্রিক নাগরিক নিরাপত্তা নিয়ে যে গভীর ও দমবন্ধ করা উদ্বেগ তৈরি হয়েছে, তা কোনো কাল্পনিক ভীতি বা বিচ্ছিন্ন অনুভূতির বহিঃপ্রকাশ নয়।...
...বাকিটুকু পড়ুন
একটা ১০ বছরের বাচ্চা, যে মাত্র একদিন আগে ফোনে মায়ের কাছে ২৫০ টাকার চকলেট খাওয়ার আবদার করেছিল, সে হুট করে বাথরুমের ভেণ্টলেটরে ঝুলে আত্মহত্যা করতে পারে এই গল্প...
...বাকিটুকু পড়ুন