আজ সামুতে নিরাপদ হলাম। কোথায় মনের আনন্দে বেসুরো গলায় গান গাওয়ার কথা, সবাইকে ভার্চুয়াল মিষ্টি খাওয়ানোর কথা, ঘরণীর কাছে নিজের বীরত্ত্ব (ব্লগাত্ত্ব) জাহির করার কথা………কিন্তু তা না করে চিন্তা করছি আমি কি আসলেই নিরাপদ? হ্যা আমি সহব্লগার আসিফ মহিউদ্দীনের উপর হামলার কথাই বলছি।
যখন শুধু ব্লগে পড়তাম তখন আসিফের ব্লগ এ আসলেই মনে হত এর উত্তরে কিছু একটা লিখতে পারলে ভাল হত। সত্যি বলতে উনি যে ধরণের মতাদর্শের মানুষ আমি তার ধারে কাছেও নেই। তাই ওনার অনেক লিখা-মন্তব্য খুব বিরক্তের উদ্রেগ করত। এমন ও হয়েছে পুরো লিখা শেষ করতে পারিনি।
জানিনা উনার উপর কেন এই হামলা? যদি তা হয়ে থাকে নিতান্তই ছিনতাই এর উদ্দেশ্যে, তাহলে কিছু বলার নেই (কারণ দেশের আইন শৃংখলা পরিস্থিতি নিয়ে কিছু বলা আর না বলা ইদানিং সমার্থক হয়ে গেছে) । কিন্তু তা যদি হয়ে থাকে ব্লগ বা ফেবুতে উনার ভুমিকার জন্য তাহলে ধিক্কার জানাই সেইসব নরাধম-কাপুরুষদের যারা কিনা ব্লগে কি-বোর্ড দিয়ে নিজের মতামতকে প্রতিষ্ঠা না করতে পেরে ছোরা তুলে নিয়েছে, ছুরিকাঘাত করেছে আমার এক সহব্লগারকে। কারও মতাদর্শ পছন্দ করিনা বলেই তাকে শেষ করে দিতে হবে, স্তব্ধ করে দিতে হবে তার লেখণী, এ কেমন মানসিকতা?
আমি তার মতাদর্শকে পছন্দ করিনা, তাকে ব্যাক্তিগত ভাবে চিনিও না, যতটুকু জানা তা এই ভার্চুয়াল জগতেই। সেই জানা থেকেই দোয়া করি আল্লাহ তাকে সুস্থ করে তুলুন-জানি আসিফ আপনি আল্লাহর কাছে আমার এই প্রার্থনাকে সমর্থন করবেন না, কিন্তু এটা ই আমার বিশ্বাস আর এই বিশ্বাসটকাকেই কাজে লাগাতে চাচ্ছি নিজের এক ভাইয়ের উপকারের জন্য। আর মানুষ হয়ে অন্য মানুষের উপকারের চেষ্টা কখনও ই খারাপ হতে পারেনা, তা আপনার মতাদর্শ যাই হোক না কেন।
বিঃ দ্রঃ বউ এমনিতেই ব্লগের উপর ক্ষেপে থাকে, এখন যদি জানে এই খবর আমার ব্লগারগিরির খবর আছে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



