somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নাইট রিডার
ক্ষনিক বিশ্রামে দাও বুঝাইয়া কত শ্রান্তি সঞ্চিয়াছে প্রাণে

এটি কোন রম্য রচনা না, একটি বেদনাদায়ক অভিজ্ঞতা---আমি বাথরুমেও গান গাই না

২০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গুনগুন করে গান কে না গায়? আমি গাই না। সত্যি করে বললে ৭-৮ বছর হল গাই না। মনে মনেও না। গান শুনি কিন্তু গাইনা। কেন গাইনা সেই বেদনাদায়ক ইতিহাস আজ বলব

‘বাথরুম সিঙ্গার’ এই শব্দটির সাথে আমরা সবাই পরিচিত। শব্দটির আক্ষরিক অর্থ গোসল করতে করতে গান গাওয়া হলেও এর ব্যবহার আরও ব্যাপক। বাথরুমে অন্যান্য কাজ করতে করতে গান গাওয়া থেকে শুরু করে হাঁটতে হাঁটতে গান গাওয়া, কাজের ফাঁকে গুনগুন করা, রেডিও-টিভি বা সিডি প্লেয়ারে বাজানো প্রিয় গানের সাথে তাল মেলানো মানুষরাও এই খেতাবে মাঝে মাঝে ভূষিত হন। এই সিংগারদের আবার নাকি দু’টো প্রকারভেদ (হোস্টেল লাইফে বন্ধুরা তাই বলত) । এক ভাগে থাকে যাদের কন্ঠে নিতান্ত অপরিচিত গান শুনলেও মনে হয় এই গানটা যেন কোথায় শুনেছি! আরেকবার গাওয়ার অনুরোধ আসে। পরে মূল শিল্পীর গানটি সংগ্রহ করে শোনা হয়। আরেকভাগে থাকে যাদের কন্ঠে জাতীয় সঙ্গীত শুনলেও মনে হয় গানটা পরিচিত, কোথায় যেন শুনেছি কিন্তু কিছু একটা মিলছেনা। আমার বন্ধুরা আমাকে এই দ্বিতীয় ভাগের শিল্পী হিসেবে গন্য করত। আমার গানের নাকি সুর ঠিক নেই, লিরিকস ভুল আর কন্ঠ নাকি ফাটা বাঁশ। আসলে হিংসাবশত ওরা এগুলো বলত-কারণ আমি মনে করতাম আমার মধ্যে গুণী শিল্পী হওয়ার সব উপাদান বিদ্যমান ছিল।

যাই হোক ওদের কথাকে কোন গুরুত্ব না দিয়ে আমি আমার গায়ক পরিচয়টাকে সুপ্রতিষ্ঠিত করতে আপ্রান চেষ্টা করতাম-বাথরুম, করিডর, ডাইনিং হল, পড়ার টেবিল সব জায়গায় নিজের সুললিত কন্ঠের সুর-মূর্ছনা ছড়িয়ে দিতামB-)B-)B-)। আমি ছিলাম ভার্সেটাইল সিঙ্গার। সব ধরণের গান ই গাইতাম। এমনই একদিন গাইতে শুরু করলাম ক্লাসিক্যাল একটি গান। গান শুনেই আমার সবচেয়ে ভাল বন্ধু, যে কিনা কখনও আমার গান শুনে বাজে কথা বলেনি, বলে উঠল “তুই এই গানটি যে কোন মেয়েকে শোনালে সে তোকে ভালবেসে ফেলবে” । …………ইয়েস!!!এট লাস্ট সাম রেকগনিশন:D:D:D:D। মনে মনে বলে উঠলাম। (যদিও তখন আমি প্রেমে আবদ্ধ, তারপরেও ভাল লাগে শুনতে যে আমার কোন একটি গুনের জন্য যে কোন মেয়ে আমার প্রেমে পড়ে যাবে-কার না ভাল লাগে:P:P:;);)P) ।

বন্ধুকে জিজ্ঞেস করলাম, “কিরে এতদিন পরে হটাৎ এই গানটা তোর ভাল লাগল কেন?”

ও বলল, “আমারতো ভাল লাগেনি, আমি বলেছি এই গান শুনে যে কোন মেয়ে তোকে ভালবেসে ফেলবে। কারণ তুই গেয়েছিস------- ‘আমায় নহে গো ভালবাস, ভালবাস মোর গান’-------এই গানে তুই মেয়েটাকে অপশন দিয়ে দিচ্ছিস তোকে না ভালবেসে তোর গান ভালবাসতে। যেটা অসম্ভব অবাস্তব একটা ব্যাপার। তাই মেয়েটা যেটা বাস্তবসম্মত তাই করবে-----তোকে ভালবেসে ফেলবে। কিন্তু সমস্যা হল তোর গার্লফ্রেন্ড আছে, পাশ করার পর বিয়ে করবি, ছেলে মেয়ে হবে এই অবস্থায় নতুন কোন সম্পর্কে জড়িয়ে পড়াটা কি ঠিক হবে?”

চিন্তা করতে লাগলাম, ভাবলাম সত্যিই যদি ঘটনা তাই হয়, আর মনের ভুলে আমি কোনদিন এই গান টি গেয়ে ফেলি…………তখন কি হবে? সত্যি ই যদি কোন মেয়ে গান শুনে প্রেমে পড়ে যায় আমার বউ আমাকে আস্ত রাখবে না। ঠ্যাং ভেঙ্গে দিবে:-/:-/:-/।

নিজের জীবন বাঁচানোর জন্য একটি রাস্তাই খোলা ছিল তা হল গান গাওয়া ছেড়ে দেয়া। সেটাই দিয়েছি।/:)/:)/:)/:)
সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৩
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

হুমায়ূন আহমেদ: আন্ডাররেটেড (পর্ব ০১ )

লিখেছেন চারাগাছ, ১৮ ই নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৮

.


হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে... ...বাকিটুকু পড়ুন

×