ভাবা যায়? ও’রিয়ারের সেই ছবিটা, উইন্ডোজ এক্সপির বেকগ্রাউন্ড হয়েছিল যেটা- পৃথিবীর ১০০ কোটি চোখ দেখেবে। ১৯৯৬ সালে ন্যাশনাল জিওগ্রাফির সাবেক ফটোসাংবাদিক ও’রিয়ার সানফ্রান্সিস্কোতে তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাওয়ার পথে নাপা ভেলিতে সড়কের পাশে অসাধারণ একটি জায়গা দেখেন।
[নাপা ভেলির এ রাস্তার পাশেই ছবিটি তোলা।]
শান্ত আকাশের নিচে ভয়ংকর সবুজ ঘাস। ক্লিক করে ছবি তুললেন। কে জানত এ ছবিই দুনিয়ার তাবৎ কম্পিউটার দখল করবে। ছবির নাম দেয়া হয়- ব্লিস বা আশির্বাদ। মাইক্রাসফট এ ছবিটি নিজেদের জন্য বাগিয়ে নিতে ও’রিয়ারের সাথে একান্তে সাক্ষাত করে।
এর পরের ইতিহাস সবার জানা।সম্প্রতি ১৩ বছর পর মাইক্রোসফট তাদের এক্সফি আফডেট বন্ধ করে দেয়। আর দীর্ঘ এ সময়ে যে ছবি নিত্যদিনের সঙ্গি তার মহারথির সাথে নস্টালজিয়াপূর্ণ সাক্ষাতকার না নিলে হয়?
ও’রিয়ার বলেন, ‘পৃথিবীতে ১৫ বছর বয়সীরা তাদের বাকি জীবনে আমার এ ছবিকে মনে রাখবে’
‘আমি অভিভ’ত এই ভেবে যে লোকেরা আনন্দিত হয় সেই ছবি দেখে যা আমার হাতে গড়া’
[ও’রিয়ার / ছবিটি ইউটিউভ থেকে]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



