চলছে লড়াই চলছে
০৮ ই আগস্ট, ২০১২ বিকাল ৪:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চলছে লড়াই চলছে
বাঘ-শিয়ালে লড়ছে ।
বাঘের থাবা থামে না
শেয়াল মশাই বাগে না।
‘টক্কি-টাক্কু’ সুশীল দল
জোরসে ফুঁকে মন্ত্র বল।
কি যে হবে লড়াই ফল?
দেশটা বুঝি হয় অচল।
আর জানি না…………………
ছোট্ট একটা গল্প শেয়ার করিলাম।
গ্রামের মদন মিঞা ফুটবল খেলায় একটা গোল করিয়া এক খানা মেডেল পাইয়াছে। গোল কেমন করিয়া করা হইয়াছে তাহা লইয়া অনেকের মনে সন্দেহ থাকিলেও সবাই মানিয়া লইয়াছে। ম্যারাডোনার ইশ্বরের হাতে করা সেই স্মরণীয় গোলের মত। মদন গাঁয়ের নাম উজ্জ্বল করিয়াছে। সারা গাঁয়ে আনন্দের বন্যা।
ঘুম নাই চেয়ারম্যান কন্যা মজিনার। মজিনা বিবির দাবী ‘যেমন খুশি সাজ’ খেলায় মেডেলটা তাহারই পাওয়া উচিৎ ছিল। মজিনার বাবা গাঁয়ে স্কুল না দিলে খেলা হইত না। মদনও মেডেল পাইত না। মদন মিঞার দাবী সে নিজের যোগ্যতার বলে মেডেল পাইয়াছে। মজিনা হিংসায় জ্বলিতেছে। বিতণ্ডা বিবাদে রূপ নিয়াছে। অশান্তির দাবানল গাঁ জ্বালাইয়া ছড়াইয়া পড়িয়াছে অন্য গাঁয়ে।
এক দরবেশ আসিয়া গ্রামবাসীকে আদেশ করিলেন ‘শান্তি ফিরাইয়া আনিতে চাহিলে মেডেল খানা যেই দোকান হইতে খরিদ করা হইয়াছে সেই দোকানে ফিরাইয়া দিয়া আইস”। মেডেল খানা ফিরাইয়া দেওয়া হইলে গ্রামে শান্তি ফিরিয়া আসিবে কিনা ইহা লইয়া গবেষণা শুরু হইয়াছে ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭

হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা...
...বাকিটুকু পড়ুন
ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।
ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও...
...বাকিটুকু পড়ুন
অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি...
...বাকিটুকু পড়ুন
আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?গোপালগঞ্জের প্রসঙ্গ উঠলেই সরকারের মধ্যে এক ধরনের অস্বস্তি বা ভয় কাজ করে- এমন ধারণা অনেকের। কেন? গোপালগঞ্জ কি শুধু আওয়ামী লীগের ঘাঁটি...
...বাকিটুকু পড়ুন
আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।
দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে...
...বাকিটুকু পড়ুন