প্রতিবার চীনের সামরিক বাজেট নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিবাদ থাকে। সেনাবাহিনীর পেছনে নাকি অনেক টাকা খরচ করা হয়। এটা তো স্বীকৃত সেনাদের ক্ষেত্রে।
আমেরিকা কি জানে চীনের সৈন্যসংখ্যা আসলে কত?
প্রথমদিন ইউনিভার্সিটিতে যাওয়ার সময় দেখি অনেক ছেলে মেয়ে নীল, হলুদ, কমলা রংয়ের টি শার্ট গায়ে। এখানে ইউনিভার্সিটির তো কোন ইউনিফর্ম নেই। তাহলে এরা কারা?
এক চীনা বন্ধুকে জিজ্ঞেস করতেই বললো, এরা আসলে নুতন ছাত্রছাত্রী। এদের বিশেষ টিশার্ট দিয়ে চিহ্নিত করা হয়েছে, এর অর্থ, এদের নতুন, এদের সাহায্য দরকার। কি দারুণ ব্যাপার!
তারপর দেখা গেলো দলগত হাকডাক, চিৎকার....। এরা আসলে সামরিক প্রশিক্ষণ নিচ্ছে। সামরিক বাহিনীর লোকেরা এসে তাদের প্রত্যক্ষ তত্বাবধানে প্রতিটা শিক্ষার্থীকে বাধ্যতামূল প্রাথমিকভাবে সামরিক কায়দায় প্রশিক্ষণ নিতে হয়।
আমরা জানি বাংলাদেশে বিসিএস ক্যাডার অফিসারদের মিলিটারি একাডেমিতে প্রাথমিক প্রশিক্ষণ দেওয়া হয়। অস্ত্র চালানোও শিখানো হয়। আর এখানে স্কুলের গন্ডি পেরিয়ে কলেজে প্রবেশের সাথে সাথেই প্রাথমিক সামরিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আমি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কথা জানি না। আমার বিশ্ববিদ্যালয়ে আজকে ক্লাস শেষে আসার সময় দেখলাম, সামরিক বাহিনীর লোকজন এসে এদের প্রশিক্ষণ দিচ্ছে। শুক্রবারে বৃষ্টির মধ্যেও এদের মার্চ পাস্ট করতে দেখলাম।
এরা সবাই আসলে সামরিক বাহিনীতে কাজ করার উপযোগি। প্রয়োজনে এরা সামরিক বাহিনীর স্থলাভিষিক্ত হতে প্রস্তুত। তাই চীনের সৈন্যসংখ্যা যে আসলে মাথার গণনায় প্রয়োজনের সময় কততে দাড়াতে পারে তা চীন সরকারও বোধহয় জানে না। আমেরিকা তো দূরের কথা!
আলোচিত ব্লগ
শেষের কবিতা

(রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ উপন্যাসের প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত নতুন সংস্করণ)
অমিত রায় সম্পর্কে তার বন্ধু সহিস বলত, "অমিতের বুদ্ধির আলোটা সূর্যের মতো সবাইকে আলো দিতে আসে... ...বাকিটুকু পড়ুন
আমার সোভিয়েত শৈশব

বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?
রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।
তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
আমার সেই... ...বাকিটুকু পড়ুন
সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ এটা একটা ফাকিবাজি পোষ্ট

বাংলাদেশে একটার পর একটা বিষয়বস্তু সামনে আসে, আর সবাই সেটা নিয়ে ঝাপায়ে পড়ে। দেখে বিমলানন্দ অনুভবস করি। ''অনুভবস'' বললাম, কারন ছাত্রাবস্থায় আমরা বন্ধুরা কোন বিষয়ে ওভার-ক্যাজুয়ালি ফানি আলাপ করলে... ...বাকিটুকু পড়ুন
চিকিৎসকের অবহেলা

বাংলাদেশে সরকারি চাকরিজীবিদের দৈনিক ডিউটি টাইম বা কাজের সময় কতো ঘন্টা? সমগ্র বাংলাদেশে, সমগ্র বাংলাদেশে যে কোনো সরকারি হাসপাতালে ডাক্তারগণ দৈনিক কতো ঘন্টা ডিউটি করেন?
সরকারি হাসপাতালে পড়ালেখা করে, সরকারি... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।