somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নতুন অ্যান্ড্রয়েড ৬.০তে যেসব সুবিধা রয়েছে

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অ্যান্ড্রয়েড তাদের অপারেটিং সিস্টেমগুলোর নামকরণের ক্ষেত্রে জনপ্রিয় শিশু খাদ্যের দিকে তাকিয়ে থাকে। তাদের আগের অপারেটিং সিস্টেমগুলোর নামকরণে যার প্রমান পাওয়া যায়। তাই এবার অ্যান্ড্রয়েড তাদের নতুন ভার্সন ৬.০ এর নামকরণও করেছে শিশু খাদ্যের নামে, যার নাম ‘মার্শম্যালো’।



ললিপপ ভার্সনের পর তাদের আরেকটি ‘মিষ্টি’ নাম মার্শম্যালো। অনেকের কাছেই অজানা এই ভার্সনে কী কী নতুন ফিচার আছে অথবা কী সুবিধা পাওয়া যেতে পারে অ্যান্ড্রয়েডের নতুন এই সংস্করণে। চলুন একটু চোখ বুলিয়ে নেই কী আছে এতে-



স্ক্রিন লকে মেসেজ: বর্তমানে অ্যান্ড্রয়েডে স্ক্রিন লক করলে এর জন্যে আলাদা থিম সেট করা যায়। আর এখন থেকে থিমের পাশাপাশি এর সঙ্গে যোগ করতে পারেন মেসেজ। অর্থাৎ আপনার লক স্ক্রিনের ওপর আপনার দেয়া বার্তা ভেসে থাকবে। অনেকটা নকিয়া সেটের পুরনো ভার্সনে যেভাবে তারিখ ও সময় ভেসে থাকতো সেরকম।



ঘড়িতে ভিন্নতা: এই ভার্সনে মোবাইলের ঘড়ি আগের চেয়ে আরো উজ্জ্বলভাবে দেখা যাবে। মূল ঘড়ির সংখ্যাগুলোকে আগের চেয়ে স্পষ্ট করা হয়েছে। ঘড়িতে ডেট এর ফন্টগুলো হবে বোল্ড এবং কেস সেনসিটিভ। যাতে খুব সহজেই চোখে পড়ে এবং চোখের ওপর প্রেসার না পড়ে। যদিও সৌন্দর্যের কিছু নয়, তবে কমফোর্টের ব্যাপারটাতে নজর দেয়া হয়েছে।



ফিঙ্গারপ্রিন্ট: বর্তমানে ফিঙ্গারপ্রিন্টের সাহায্যে গুটি কয়েক মোবাইলকে লক করা যায়। সাধারণত একটু বেশি দামি মোবাইলগুলো এই সুবিধা দিচ্ছিল। কিন্তু মার্শম্যালোতে আপনি যে ব্র্যান্ডের মোবাইল-ই ব্যবহার করেন না কেন, তাতে এই সুবিধা পাবেন। অর্থাৎ আঙুলের ছাপের সাহায্যে মোবাইল স্ক্রিন লক করা বা আনলক করা এখন একটি সহজলভ্য ফিচার হয়ে যাবে।



চার্জ সাশ্রয়: স্মার্টফোনের সবচেয়ে আনস্মার্ট ফিচার (!) হচ্ছে এর চার্জ। যত দামি ফোনই হোক না কেন, কমন অভিযোগ- স্মার্টফোনের চার্জ খুব বেশি থাকেনা, বিশেষ করে ইন্টারনেট ব্যবহার করলে। আর অন্যান্য অ্যাপস তো আছেই। অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণ বিশেষ চার্জ ‘সেভিং’ ফিচার যুক্ত করেছে। যখন আপনার মোবাইল ফোনটি অব্যবহৃত থাকবে, তখন কোনো অ্যাপ্লিকেশন খোলা থাকলে তা অটো বন্ধ হয়ে যাবে। যদিও এর জন্যে আপনাকে নোটিফিকেশন দেয়া হবে। এছাড়া এর বিশেষ ‘ইউএসবি টাইপ-সি’ ডিভাইসকে চার্জ করবে দ্রুত।



নতুন মেনু সিস্টেম: অ্যান্ড্রয়েড তাদের আগের মেনু ইন্টারফেসকে নতুন একটি লুক দেয়ার প্রয়াস নিয়েছে। এতে করে আপনার অ্যাপসগুলো আগের চেয়ে আরো দ্রুত খুঁজে পাবেন। এবং অ্যাপস খোঁজার বিশেষ সার্চ অপশন থাকবে। শুধু তাই-ই নয়, আপনার সবচেয়ে বেশি ব্যবহৃত অ্যাপসগুলো থাকবে সকল অ্যাপস এর ওপরের দিকে যাতে আপনি সহজেই তাদের খুঁজে নিতে পারেন।
সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×