somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সোহানী
হাজার হাজার অসাধারন লেখক+ব্লগারের মাঝে আমি এক ক্ষুদ্র ব্লগার। পৈত্রিক সূত্রে পাওয়া লেখালেখির গুণটা চালিয়ে যাচ্ছি ব্লগ লিখে। যখন যা দেখি, যা মনে দাগ কাটে তা লিখি এই ব্লগে। আমার ফেসবুক এড্রেস: https://www.facebook.com/sohani2018/

জীবন এখানে যেমন ............. আমার প্রবাস জীবনের ডায়রী...ছাড় ছাড় ছাড় ;) ;)

০৯ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ছাড়.... ছাড়.... ছাড়....১০% ছাড়, ৭০% ছাড়.... ছাড়.... ছাড়.... ছাড়....



কানাডায় এসে দেখি ছাড়ের রাজত্ব। প্রতি সাপ্তাহে কম করে কেজি খানিক ফ্লায়ার বাসায় দিয়ে যায়। ফ্লায়ার মানে কোন দোকানে কি ছাড় এবং কত পার্সেন্ট ছাড় দিচ্ছে তার বিশদ বিবরন। এবং সে ছাড়ে কোন ফাকি-ঝুকি নাই সত্যিকারেরই কম দাম।

কানাডায় আসার পর প্রথম প্রথম নাক উচুঁ করে পাশের বাসার ভাবীর সাথে গল্প করতাম, "দেখছেন ভাবী এরা কেমন কৃপন, ১০ সেন্ট ছাড় দিয়েছে তা ও পত্রিকায় ছেপে বাড়ি পৈাছে দেয় আবার সবাই হুমড়ি খেড়ে সে ছাড়ের জিনিস কিনতে যায়। শুধু তাই না, প্রতিটিটা দোকানে দোকানে ঢু মারে ও কিনে যেখানে যা ছাড় দেয়।" যাইহোক সে সব ছাড়কে তোয়াক্কা না করে আমি আমার মতো সংসার গোছাতে লাগলাম... আমার ধারনা ছিল যে তারা নিশ্চয় বাংলাদেশের মতো বেশী দাম লিখে তারপর ছাড় দেয়। যাহোক অনেক কিছুর মধ্যে ৪০ ডলার দিয়ে একটা ফিল্টার জগ কিনলাম ওয়ালমার্ট থেকে। এবং তার ঠিক পর সাপ্তাহে দেখি ওটাতে ৫০% ছাড় দিয়ে দাম হয়েছে ২০ ডলার। নিজের চুল ছিড়তে ইচ্ছে করলো তারপরও ঠিক হলাম না। কদিন পর এক জোড়া বুট ও ৩টা টি শার্ট কিনেছিলাম। তার ১৫ দিন পর দেখলাম ১০০ ডলারের জুতা ৩৫ টাকা আর ২২ ডলারের টি শার্ট ৬ ডলারে ছাড় দিয়েছে... এবার বাকি চুল ছিড়ার অবস্থা। যাহোক চাল ডাল তেল সব কিছুতেই ছাড় থাকে কোথাও না কোথাও এবং অনেক কমে। যেমন গত মাসে ১৭ ডলারের চাল ছাড় দিয়ে হয়েছে ৯ ডলার.... কিনে নিলাম অনেক প্যাকেট। আরেক সাপ্তাহে তেল এ ৯ ডলারের পরিবর্তে ৫ ডলার। কিনে নিলাম কয়েক মাসেরটা.... এভাবে আমার ছাড়ের জীবন শুরু এবং বাকী ভাবীদের মতো আমিও ফ্লায়ার ধরে খোঁজা শুরু করি কোথায় কি ছাড়.... হাহাহাহাহাহা... জীবন যেখানে যেমন।


ছাড়ের আসল রাজত্ব শুরু হয় ক্রিসমাসের সময়। ব্লাক ফ্রাইডে মানে নভেম্বরের শেষ শুক্রবার ও বক্সিং ডে মানে ক্রিসমাসের পরের দিন থাকে মহা ছাড়। ৭০%-৮০% ছাড় থাকে বড় বড় নাম করা স্টোরের সব জিনিসে...শুধুমাত্র একদিনের জন্য। মানুষ হুমড়ি খেয়ে পড়ে... ভোর থেকে শুরু হয় কেনা কাটা। কাস্টমারের মধ্যে কথা কাটাকাটি ও অনেক সময়। তাই সে দিনেই সাহস করি হাডসন বে এর মতো দোকানে শপিং করার কারন সেখানে ১০০ ডলারের জিনিস ৪০০ ডলারে বিক্রি হয়। তবে বক্সিং ডে তে সবচেয়ে বেশী থাকে ইলেকট্রিক আইটেমে ছাড়। যে টিভি বা ল্যাপি ৮০০ ডলার তা হয়তো পাবেন ৫০০ ডলার। আর ফার্নিচারে থাকে অনেক ছাড়...... বড় বড় ফার্নিচার সপগুলো প্রথম ১০ কাস্টমারকে ৮০% ছাড় দিল তার পরের ১০ জনকে ৫০% ছাড়.......... ছাড়ের এ সত্যিকারের মৈাসুম ক্রিসমাসের সময় থাকলে ও অন্য সময়ও কম বেশী ছাড় থাকে।


তবে ভালোলাগে ঈদ বা পুজা বা ক্রিসমাসে যখন যেটা বেশী প্রয়োজন সে জিনিসে ছাড় দেয়। যেমন রোজায় ছোলা, খেজুর সহ সব আইটেমে ছাড় থাকে, আবার যখন থ্যাংকস্ গিভিং ডে থাকে তখন টার্কিতে ছাড় দেয়। আমাদের দেশের মতো না যে রোজা আসলেই ১০ টাকার বেগুন ১০০ টাকা ....। সাধারন মানুষকে বিপদে ফেলে ব্যবসা করার বুদ্ধি মনে হয় শুধু আমরাই জানি......



এবার শুনুন আসল রহস্য। প্রফিট মার্জিন নিয়ে পড়ানোর এক পর্যায়ে প্রফেসারকে জিজ্ঞাসা করছিলাম, প্রফেসার, বে এর মতো কোম্পানি ৭০% ছাড় দিয়ে কেমনে ব্যবসা করে? স্যার বললেন, অংক করো.... বে এর যেকোন প্রডাক্ট এর প্রফিট মার্জিন ৪০০%। তো একটা শার্ট ওরা কিনে ১০ ডলারে চায়না থেকে। তারপর অন্যান্য কস্ট যোগ করার পর দাম দাড়ায় ৫০ ডলার। তো ৪০০% মার্জিন মানে বিক্রির দাম ২০০ ডলার। ৭০% ছাড়ের পর দাম ৬০ ডলার। তো লাভ তারপরও কত??? ১০ ডলার!!!!!!!!!! আর লাভ তো ওরা প্রথম ১০০ পিস বিক্রি করেই তুলে ফেলে... বাকিগুলো ফাও B:-) B:-)B:-)

তাই মোরাল: যদি পয়সা বাচাঁতে চান কানাডায় তাহলে কেনার আগে ছাড় দেখুন ও মনের আনন্দে কেনা কাটা করুন.....

ভালো থাকেন আজ এ পর্যন্ত..........
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:২৭
৫৩টি মন্তব্য ৫৪টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নিনাশ গ্রহাণুপুঞ্জের অধিবাসী - সাইন্স ফিকশন

লিখেছেন আরাফাত৫২৯, ২৭ শে মার্চ, ২০২৬ ভোর ৫:১০




১/
বিজ্ঞান একাডেমির প্রধাণ মহামতি গ্রাহাম উনার অফিসের বিশাল জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে ছিলেন। সময়টা প্রায় শেষ বিকেল। সন্ধ্যার রক্তিম আভা দূর আকাশে দেখা যাচ্ছে। মনে হচ্ছে পুরো আকাশটাতে... ...বাকিটুকু পড়ুন

ইমাম, মুয়াজ্জিন, কুরআনের শিক্ষক ও দ্বীন প্রচারকদের বেতন বা সম্মানী গ্রহণের শরয়ী হুকুম

লিখেছেন নতুন নকিব, ২৭ শে মার্চ, ২০২৬ সকাল ১০:১৪

ইমাম, মুয়াজ্জিন, কুরআনের শিক্ষক ও দ্বীন প্রচারকদের বেতন বা সম্মানী গ্রহণের শরয়ী হুকুম

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মসজিদে ইমামতি করা, আযান দেয়া, কুরআন শিক্ষাদান করা কিংবা সাধারণভাবে দ্বীন প্রচারের কাজে বিনিময়,... ...বাকিটুকু পড়ুন

একাত্তরের ইতিহাস অন্য কিছুর সঙ্গে মিলবে না, সত্যিই?

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ২৭ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:৪৮


স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, একাত্তর কখনো অন্য কোনো ইতিহাসের সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

স্বাধীনতা বলতে আপনি কি বুঝেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ৯:০৩


২০২৩ সালের কথা। আমরা কয়েকজন মিলে অনলাইনে একজন ইংরেজি স্যারের কাছে কোর্সে ভর্তি হয়েছিলাম। একদিন ক্লাস চলছে, স্যার হঠাৎ বই থেকে মুখ তুলে জিজ্ঞেস করলেন, তোমরা ছোটবেলায় যখন... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৪

লিখেছেন রাজীব নুর, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ১০:১৪



বিশেষ দিন গুলো শাহেদ জামালের জন্য কষ্টকর।
যেমন ইদের দিন শাহেদ কোথায় যাবে? কার কাছে যাবে? তার তো কেউ নেই। এমনকি বন্ধুবান্ধবও নেই। তার এমন'ই পোড়া কপাল মেসেও... ...বাকিটুকু পড়ুন

×