somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সোহানী
হাজার হাজার অসাধারন লেখক+ব্লগারের মাঝে আমি এক ক্ষুদ্র ব্লগার। পৈত্রিক সূত্রে পাওয়া লেখালেখির গুণটা চালিয়ে যাচ্ছি ব্লগ লিখে। যখন যা দেখি, যা মনে দাগ কাটে তা লিখি এই ব্লগে। আমার ফেসবুক এড্রেস: https://www.facebook.com/sohani2018/

আমার বুয়া কাহানি... পর্ব-৫ (স্পেশাল পর্ব আদুরি বা সাবিনাদের জন্য)

১২ ই জুলাই, ২০১৭ সকাল ৯:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



অনেক আগের লিখা হলেও এর প্রয়োজনীয়তা সবসময় তাই আবার পাঠকদের কাছে ফিরে আসলাম.........

কয়দিন ধরে পত্রিকার পাতায় চোখ রাখতে পারছি না... খুললেই সাবিনার অসহায় মুখের দিকে তাকালে নিজের উপর ঘৃনা ধরে। মানুষ কি করে এত জঘন্য হতে পারে। আমাদের মাফ করে দে সাবিনা ... আমরা তোর জন্য কিছুই করতে পারলাম না। ঘৃনা ঘৃনা আমাদেরকে.... মানুষ নামের জঘন্য প্রানিকে। আমার এ লিখা শুধু তোর জন্য.....নিজেকে শান্তনা দেয়ার জন্য।

এর আগের পর্বগুলো আমি তোদের নিয়ে অনেক মজা করেছি কিন্তু আমাদের মজা যে এতটা নির্মম হতে পারে তা এখন তোকে দেখে বুঝছি। আমাদের ক্ষমা করে দে সাবিনা......আমাদের ক্ষমা করে দে আদুরি .......।

আমার ব্যাক্তিগত তথ্য শেয়ার করি .. আমার মায়ের বাসা বা আমার বাসায় সবসময় ২/৩ জন কাজের মেয়ে কাজ করে। আমরা কখনই তাদের কাজের মেয়ে বলি না, বলি এ্যাসিটেন্ট আর আমার বোন বলে ম্যানেজার। কেন কাজের মেয়ে বলি না কারন "কাজের মেয়ে" শব্দটায় কেমন যেন দাস প্রথার গন্ধ পাই। একটা মেয়ে বা ছেলে তার পরিবার পরিজন ..আপন ঘর... খেলার বন্ধুদের ছেড়ে এ বয়সে এসেছে আমার পরিবারের কাছে একটু ভালো থাকার জন্য.. একটু ভালো খাওয়ার জন্য .. দাস হিসেবে বিক্রি হতে নয়। এ সহজ সত্য কেন আমরা বুঝি না...।

আমার পরিবারের এ্যাসিটেন্টরা খুব সহজে আমাদের বাসায় ছেড়ে যেতে চায় না। কারন আমার মা তাদেরকে মেয়ের মত আদর করে আর আমাদেরকে ও শিক্ষা দিয়েছে সে ধরনের বিহেব করতে। আামাদের কাছে ভালোবাসা বা নিরাপত্তা পায় বলে তারা আমাদের ছেড়ে যেতে চায় না। অনেক সময় বিরক্ত যে হইনি তা নয় তখন আমরা তাদের সকল পাওনা পরিশোধ করে তাদের মা বাবার হাতে তুলে দিয়েছি। কিন্তু কখনই গায়ে হাত তোলার চেস্টা করিনি।

গায়ে কেন হাত তুলবো... কোন অধিকারে!!! স্ত্রী বা স্বামী কি সবসময় আপনার মনের মত হয়? আপনার সন্তান কি আপনার মনের মত হয়? তাদের কি আপনি এভাবে নির্মম ভাবে পিটান?? তবে কেন এ অসহায় মেয়েদের পিটান যার আপনার বিরুদ্ধে জোর গলায় কথা বলার ও সাহস রাখে না।

সামান্য একটু ভাতের জন্য... একটু ভালো থাকার জন্য তারা আমার আপনার বাসায় আসে তার বিনিময়ে ২৪ ঘন্টা শ্রম দেয়, তাতে কি আপনার হয় না।

ভুলতো আপনি ও করেন সে জন্য কি শাস্তি দেন নিজেকে অথচ তারা ভুল করলে সহ্য হয় না। আপনার নিজের ছেলে মেয়ে কি কাঁচের জিনিস ভাঙ্গে না????? তারা কি অপরাধ করে না ??? তখন কি আপনি এমন নির্মমভাবে পিটান???? আবার দেখা যায় অনেকে কাজেরে মেয়েদের ভালো কিছু খেতে দেয় না... বাসি না করে খাওয়ায় না। আপনি একবার চিন্তা করেন বাসায় পোলাও কোর্মা রান্না হচ্ছে আর আপনাকে বা আপনার বাচ্চাদের কেউ খেতে দিচ্ছে না আপনার তখন কেমন লাগবে???? অথচ এ কথাটা আপনি চিন্তা করেন না যে ওদের ও খেতে ইচ্ছা করে...

আমি কর্মজীবি, আমার দুটো ছোট ছোট ছেলে মেয়ে আছে। সারাদিন কি আদরে ওরা রাখে তাদের... তাহলে কেন আমি সামান্য অপরাধে তাদের গায়ে হাত তুলবো। আমার আড়াই বছরের মেয়েকে কে বেশী আদর করে জিঙ্গাসা করলে বলে.. আপুনি বেশী আদর করে। সে আমার মেয়েকে ভালোবাসে আমি তাকে অত্যাচার কিভাবে করবো??? ওদেরকে পরিবারের সন্তান হিসেবে কেন আপনারা মেনে নিতে পারেন না.....

দু:খিত অনেক কথা বলে ফেললাম.. আসলে আদুরি বা রহিমা বা নাসিমা বা সাবিনা.. ওদের খবর প্রতিদিন পত্রিকার পাতায় দেখতে দেখতে আর ভালো লাগে না। আমরা কেন দিনের পর দিন এত অমানুষ হয়ে যাচ্ছি...

নিচে আমার কাজের মেয়ের ছবিটা দিলাম আদুরির সাথে তুলনার জন্য ..... আমরা ওদের ভালো রাখলে সেটা আমাদেরই ভালো.... কারন আমার সন্তান আমাকেই অনুকরন করবে এবং ওরা সেটা দেখেই শিখবে...



আমার আগের ৪র্থ পর্ব যদি পড়তে চান ......

http://www.somewhereinblog.net/blog/belablog/29840175

(এ লিখাটা তাদের জন্য নয় যারা কাজের মেয়েকে সত্যিকারের ভালোবাসে যদিও জানি যাদের উদ্দ্যেশে আমার এ লিখা তারা এটা পড়বেন না। তারপরেও লিখলাম কারন আপনার ছেলে মেয়ে এ লিখা পড়বে এবং আপনাকেই একসময় প্রতিহত করবে এ অত্যাচারের বিরুদ্ধে...)
সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০১৭ সকাল ৯:৩৫
১৭টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×