somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সোহানী
হাজার হাজার অসাধারন লেখক+ব্লগারের মাঝে আমি এক ক্ষুদ্র ব্লগার। পৈত্রিক সূত্রে পাওয়া লেখালেখির গুণটা চালিয়ে যাচ্ছি ব্লগ লিখে। যখন যা দেখি, যা মনে দাগ কাটে তা লিখি এই ব্লগে। আমার ফেসবুক এড্রেস: https://www.facebook.com/sohani2018/

২০২১ বইমেলায় প্রকাশিত ব্লগারদের বইয়ের তালিকা

১৭ ই মার্চ, ২০২১ সকাল ৯:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"সুখে থাকতে ভুতে কিলায়, দুধ বেঁচে মদ খায়"। কথায় কথায় শোলক বলা আমার নানুমনি এ শোলকটা খুব বলতেন। অর্থ্যাৎ নিজেই যেচে নিজের বিপদ ডেকে আনা। আমারো মাঝে মাঝে এরকম ভুতে কিলায় তাই আঁকাইজা কাজে জড়িয়ে যাই।

যাহোক, যা বলছিলাম। এরকম ভুতের কিলটিল খেয়ে আমিও কথা নাই বার্তা নাই বই বের করার জন্য লাফালাফি শুরু করে দিলাম। এবং তা বেরও করে ফেল্লাম যা আগেই ব্লগে জানিয়েছি। তবে এ আনন্দ হটাৎ ই এসে ধাক্কা খেলো। কারন জানা গেল বইমেলা হবে না এবার। আর বইমেলা ছাড়া বই সহজে পাঠকের হাতে পৈাছায় না। ক'জনই আর অনলাইন থেকে বই কিনে পড়ে। বই বের করলাম আর কারো হাতে ঠিকভাবে পৈাছালো না তা ভেবে প্রচন্ড মন খারাপ নিয়ে ক'দিন কাটালাম। এরই মাঝে খবর পেলাম বইমেলা হচ্ছে তবে মার্চ এর মাঝ থেকে। আবারো খুশিতে মনটা ভরে উঠলো।..... সেই আনন্দ, সেই আড্ডা...। যদিও নিজে থাকতে পারি না বহু বছর তারপরও মনে করি সে আনন্দের দিনগুলো।

প্রতি বছরই আমি অনেক ব্লগারকেই মনে করিয়ে দেই বই করার কথা। তবে এবার যেহেতু আমি নিজেই এ পথে হাঁটছি তাই যারা বই বের করেছেন তাদের তালিকা করার চেস্টা করলাম।

আমি জানি আমার এ তালিকায় মাত্র অল্প কিছুই নাম এসেছে। তাই অনুরোধ, যারা বই বের করেছেন বা করবেন তারা কমেন্টে দিলে আমি যোগ করবো এ লিখা, যাতে সবার বই এর নাম থাকে এ লিস্টে। এছাড়াও স্টলের নাম্বার থাকলেও দিতে পারেন।

আসুন দেখি ব্লগারদের বইয়ের তালিকা:

১) কাওসার চৌধুরী : প্রিয় লেখক, অনুবাদক ও গল্পকার কাওসার ভাই এর প্রবন্ধ আসছে এবার বইমেলায়।
কাকতাড়ুয়ার ভাস্কর্য (প্রবন্ধ), উৎস প্রকাশন



২) হাসান মাহবুব : অসাধারন গল্পকার হামা ভাইয়ের বই এবারো আসছে।
বেড়ালতমা- পেন্ডুলাম প্রকাশনী



৩) রফিকুল ইসলাম ইসিয়াক: প্রিয় কবি ইসিয়াক এর প্রথম কাব্যগ্রন্থ আসছে এবার বইমেলায়।
মেঘ ছুঁয়েছে মনের আকাশ, এক রঙা এক ঘুড়ি প্রকাশনী



৪) মলাসইলমুইনা: প্রিয় লেখক মলাসইলমুইনা ভাই এর দু'টি বই আসছে এবার। একটি গল্পগ্রন্থ ও অপরটি ইসলামিক বই আসছে এবার বইমেলায়।
আকাশ গঙ্গার তারা, চৈতন্য থেকে স্টল নাম্বার ৩৩২-৩৩৩।



অলৈাকিক কুরআন বিস্ময়কর হাদিস, ঊষার দুয়ার" -এর ১৪৩ নং স্টলে।



৫) ব্লগার অগ্নি সারথি : প্রিয় লেখক অগ্নি সারথি ভাই এর উপন্যাস আসছে এবার বইমেলায়।
অম্যুইং- বেহুলাবাংলা প্রকাশন



৬) Kabir Hossain:
সায়েন্স ফিকশন উপন্যাস "নিউক" এবং "এলিয়েনও সায়েন্স ফিকশনের গল্প"-দুটো বই আসছে জলছবি প্রকাশন থেকে। স্টল ৪৪০।




৭) ফাহমিদা বারী : উপন্যাস আসছে এবার বইমেলায়।
সেদিন গেছে ভেসে, জাগৃতি প্রকাশনী



৮) মৈারি হক দোলা: উপন্যাস আসছে এবার বইমেলায়।
সময়ের স্পন্দন, জনতা প্রকাশনী



৯) নীল আকাশ (Mohiuddin Mohammad Zunaid) ভাই এর উপন্যাসের কাজ চলছে। প্রচ্ছদ পেলেই এখানে বিস্তারিত দেবো।

১০) ডঃ এম এ আলী এর ও বই আসছে না যদিও খুব আশায় ছিলাম এবার নিশ্চয় পাবো। যাহোক, এ তালিকা থেকে উনার নাম কাটা যাচ্ছে না কারন যারা আমরা উনার বইয়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি তারা যেন আগামী বছরের জন্য প্রস্তুতি নিতে পারে। সময়মত নামধাম জানিয়ে দিবো।

১১) সোহানী: খুব সাধারন মানের লেখকের এবারেই প্রথম প্রকাশনায় হাত রাখা। যা আমি জানিয়েছিলাম আগেই। দাগ থেকে যদি দারুন কিছু হয় তাহলে দাগই ভালো :P
জীবন ও জীবিকার গল্প, এক রঙা এক ঘুড়ি প্রকাশনী, স্টল ৩৭।



১২) এন এম শামীম:
কাব্যগ্রন্থ আলোকের অন্তর্ধান, বিসর্গ প্রকাশনী



১৩) জহির আশফাক:
আমি ভুল বানানে উচ্চারিত একজন মানুষ,



১৪) এ.টি.এম.মোস্তফা কামাল: সামহোয়ারের একজন পুরাতন গুনী ব্লগার। উনার ছোট ছোট লিখাগুলোর গভীরতা মাপার ক্ষমতা আমার নেই। এবারের বইমেলায় আসছে উনার বই "বাঙ্গালা রুবাইয়াৎ", ভাষাচিত্র স্টলে। স্টল ৪২৬-২৭-২৮-২৯।



১৫) নুরুন নাহার লিলিয়ান: এবারে প্রকাশ হয়েছে উপন্যাস শিখা প্রকাশনী থেকে "গোপনে সে আমায় ভালোবাসে"।




১৬) চারু মান্নান: "ঢেলে দাও রাত পোহাবার , একচিলতে আলো ", এক রঙ্গা এক ঘুড়ি প্রকাশনী থেকে। স্টল- ৩৭।



১৭) এম লোকমান গণি: কচি চেহারার বিড়ম্বনা, পুথিনিলয় প্রকাশনী



১৮) কবি হাফেজ আহমেদ: "মাটি মা" বাংলা সাহিত্যের প্রথম বর্ণপ্যালিন্ড্রোম কাব্যগ্রন্থ। বইটি প্রকাশিত হয়েছে বেহুলা বাংলা প্রকাশনী হতে। বইটি অমর একুশে গ্রন্থমেলায় ৫২১,৫২২ এবং ৫২৩ নাম্বার স্টলে পাওয়া যাচ্ছে। বইটিতে ৪৪ ধরণের ৫৫ টি কবিতা প্যালিন্ড্রোম ভার্সনে বাংলা সাহিত্যে প্রথমবারের মতো নিয়ে আসা হলো।



১৯) এম এ হানিফ বলেছেন: প্রথম উপন্যাস আবছায়া (সামাজিক উপন্যাস)। নিম্নবিত্ত একটি পরিবারের জীবন নিয়ে লেখা ।
প্রকাশ করেছে কাকলী প্রকাশনী। মলাট মূল্য ১৫০ টাকা ।বিক্রয় মূল্য ১১৫ টাকা ।



২০) কবি কিরমানী লিটন : তিনটি গ্রন্থ আসছে আসন্ন অমর একুশে বইমেলায়...
কিশোর কাব্যগ্রন্থ : স্বপ্ন উড়াই সকাল দুপুর
গল্পগুচ্ছ : ঘুমঘোর
সম্পাদনা কাব্যগ্রন্থ : পঞ্চপ্রদীপ
বইগুলো পাবেন #সপ্তডিঙার (৪৩৩ নং) স্টলে।



২১) এক নিরুদ্দেশ পথিক:



২২) ক্যাপ্টেন আহাব: এবারই এসেছে প্রথম বই "মহৎ রেনেসাঁ শিল্পী টিসিয়ান"
কবির উদ্দিন
গ্রন্থের ধরনঃ জীবনী এবং ইতিহাস
প্রকাশনীঃ দিব্য প্রকাশ
স্টল নাম্বারঃ ২৭৩



২৩) হামিদ আহসান: নির্বাচিত আমেরিকান গল্প, এক রঙ্গা এক ঘুড়ি প্রকাশনী থেকে। স্টল- ৩৭।



২৪) রেজা ঘটক: প্রিয় কথাশিল্পী রেজা ঘটকের বই আসছে ৩টি এবার।

সত্য বলা যাবে না, প্রচ্ছদ শিল্পী ধ্রুব এষ, প্রকাশনা: পাললিক সৌরভ, স্টল নং ২৪



'গপ্পো টপ্পো না সত্যি', প্রচ্ছদ করেছেন শিল্পী নবী হোসেন, প্রকাশনা: এক রঙা এক ঘুড়ি, স্টল নং ২৪



রেজা ঘটক সম্পাদিত 'চিঠির ডায়েরি', প্রচ্ছদ করেছেন ঘুড়ি টিম, প্রকাশনা: এক রঙা এক ঘুড়ি, স্টল নং ২৪



২৫) মোজাম্মেল কবির: মনের ঘরে, এক রঙ্গা এক ঘুড়ি প্রকাশনী থেকে। স্টল- ৩৭।



২৬) জিএম হারুন -অর -রশিদ: এবারের বইমেলা ২০২১ তিনটি কাব্যগ্রন্থ আসছে। মনোলীনা, ডাকবাক্স, তুমি ছাড়া আমি এক বিষন্ন চড়ুঁই। শোভা প্রকাশনী।





২৭) রেজওয়ান ইসলাম: গল্প-গ্রন্থ "প্রেম ও অপ্রেমের গল্প" , কারুবাক প্রকাশনীর ৮৬ নং স্টলে।



২৮) মি: বিকেল: বইঃ জোনাকিরা সব ঘুমিয়ে গেছে(ছোট গল্প সংকলন), প্রকাশকঃ শ্রীমতী স্মৃতি দত্ত(ভারত), প্রচ্ছদঃ শিল্পী বিজন বিশ্বাস(ভারত)


(যদিও বইমেলায় বইটি থাকছে না কিন্তু একজন সামহোয়ারের ব্লগার হিসেবে বই এর তালিকায় স্থান পেতেই পারে!!)

২৯) দীপংকর চন্দ: অনতিকথন প্রণতিকথন, প্রকাশক: জাগৃতি প্রকাশনী, প্রচ্ছদ ও অলংকরণ: তানভীর খন্দকার, লায়লা নাহার, স্টল নাম্বার: ১৫৪-১৫৫-১৫৬



৩০) শেহজাদ আমান: অনুবাদে দুটো বই বেরিয়েছে। অন্বেষা প্রকাশন থেকে।
অনুবাদ বইঃ 'দ্য মার্শিয়ান', মূল্যঃ ৪৭০



'আর্টেমিস,' লেখকঃ অ্যান্ডি উইয়ার। লেখকঃ অ্যান্ডি উইয়ার। মূল্য: ৪০০ টাকা।



৩১) শেরজা তপন: রুস্কাইয়া ব্লদা Russian Dish




সব ব্লগাররা আশা করি ব্লগারদের বই কিনবেন, উৎসাহ দিবেন ও ভবিষ্যতে নিজের বই বের করা নিয়ে আরেকবার ভাববেন।

অপেক্ষায় সবার...........

ভালো থাকুন।

সর্বশেষ এডিট : ০৫ ই এপ্রিল, ২০২১ রাত ১০:০২
১০২টি মন্তব্য ১০৩টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

একাত্তর বাঙালির অভিজ্ঞতা এবং গর্জিয়াস প্রকাশনা উৎসব

লিখেছেন রোকসানা লেইস, ০৯ ই মে, ২০২৬ সকাল ৯:১৭


পহেলা মে বিকেলে একটি আমন্ত্রণ ছিল। অনুষ্ঠানটি ছিল বই প্রকাশনার। এই আয়োজনটি শুরু হয়েছিল বলা যায় এক বছর আগে। যখন একটি লেখা দেওয়ার আমন্ত্রণ এসেছিল। লেখাটি ছিল বিদেশের জীবনযাপনের... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই মে, ২০২৬ দুপুর ১:৪৪



কথা হচ্ছিলো একজন আর্ট সমঝদার মানুষের সাথে। তিনি আক্ষেপ করে বলছিলেন, জীবিতবস্থায় আমাদের দেশে আর্টিস্টদের দাম দেওয়া হয় না। আমাদের দেশের নামকরা অনেক চিত্র শিল্পী ছিলেন, যারা জীবিতবস্থায়... ...বাকিটুকু পড়ুন

মানুষ মারা যাবার পর আবার পৃথিবীতে আসবে?

লিখেছেন রাজীব নুর, ০৯ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:১০



আমার মনে হয়, আমরা শেষ জামানায় পৌছে গেছি।
পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে খুব শ্রীঘই। চারিদিকে অনাচার হচ্ছে। মানুষের শরম লজ্জা নাই হয়ে গেছে। পতিতারা সামনে এসে, সে... ...বাকিটুকু পড়ুন

×