স্লোগানে স্লোগানে জনপথ মুখরিত
বায়ান্ন থেকে একাত্তর
বাঙালীজাতির প্রতিবাদের ভাষা
সবাই জানে আমরা নিরহ জাতি
তবে আঘাত আসলে ফিরিয়ে দিতে আমরাও জানি
প্রথম আঘাত ভাষার উপর
আসলে এদের কিছু রক্ত ছিল দরকার
দিয়ে দিয়েছি অনেক রক্ত
আসলে আমরা অনেক মহৎ কিনা
তবে ভাষাটা বিলিয়ে দেয়নি
মায়ের ভাষা মায়ের আঁচলে বন্দী করে রেখেছি
তারপর অনেক ঝড় জাপটার পরে
উনষাট হয়ে একাত্তর
এবার আঘাত পুরো জাতির উপর
ভেবে ছিল এবারো মহৎ হব
হয়েছি
রক্ত দিয়েছি তবে ওদের রক্ত চোষে
তারা আমাদের এক সাগর রক্ত নিয়েছে সত্যি
তবে ফিরিয়ে দিতে বাধ্য হয়েছে আমাদের জন্মভূমি
এটাই আমাদের পাওয়ার ছিল
একটি পতাকা,একটি মানচিত্র,আর একটি নাম
বাংলাদেশ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


