আপনার ক্ষোভ আছে ডাক্তারদের উপর । কারন ডাক্তাররা ভিজিট বেশী নেয়, ডাক্তাররা কর্মাশিয়াল।অযথা টেস্ট দেয় পার্সেন্টেইজ এর জন্য । রোগীর কথা শুনার আগেই ওষুধ লিখে দেয় ।
আরো নানান অভিযোগ ।
আমরা এমনও দেখেছি মৃত ব্যক্তিকে আইসিইউ রেখে দিসে শুধু মাত্র টাকার জন্য । এমন অহর অহর ঘটছে গর্ভবতী মহিলাকে অপারেশান করার প্রয়োজন নেই কিন্তু তবু অপারেশান করছে টাকার জন্য ।
তাহলে কি বুঝলাম ডাক্তাররা খারাপ!!
কিন্তু এটা কি কখনো চিন্তা করেছে যখন আপনার বাবা কিংবা মা রাত দুইটায় অসুস্থ হয়ে পড়ে তখন আপনি কার কাছে ছুটে যান ? আপনি নিজে কিংবা আপনার কোনো বন্ধু যখন হঠাত অসুস্থ হয়ে তখন কই নিয়ে যান ? ঢাকা মেডিকেলের ইমার্জিতে । কারা দিন রাত ২৪ ঘন্টা ঢাকা মেডিকেলের বেডে শুয়ে থাকা হাজার হাজার রোগীদের দেখা-শুনা করছে।
একবার চিন্তা করে দেখবেন ।
রানা প্লাজার দুর্ঘটনার সময় আমারা দেখেছি এনাম মেডিকেলের পিচ্ছি পিচ্ছি পোলাপাইন গুলা কি করছে । আবার আমাররা এটাও শুনেছি ঢাকা মেডিকেলের কোনো এক ইন্টার্নি করা ডাক্তার কোনো এক রোগীকে বলছে “তোর মাকে ইঞ্জেকশান দিয়ে যদি মেরে ফেলি তুই বলতে পারবি”
এবার সাংবাদিকদের ক্ষেত্রে আসি আপনাদের যখন সংবাদ কালেক্ট করতে গিয়া আহত হন তখন আপ্নারা কই যান ? আপানাদের বাবা-মা তো অসুস্থ হয়। আপানাদের ভাই, বন্ধু, বড় ভাই অসুস্থ হয়।তখন আপনাদের পাশে কে থাকে ? আপনাদের শেষ আশ্রয়স্থল কই ?
একবার চিন্তা করে দেখবেন ।
ডাক্তার ক্ষেত্রে বলি আপনারা বার বার একটা কথা বলেন “আপনারা আমদের কাছে আসেন কেনো” । আরে আপনাদের কাছে যাবো না তো কই যাবো ? আর আপনারা ৬-৭ বছর পড়া শুনা করেছেন কি জন্য ? রোগী দেখার জন্যই তো নাকি। ভালো কথা আপনারা নিরাপদ কর্মস্থলের জন্য আন্দোলন করছেন কিন্তু এটা ভেবে দেখেছেন কি আপনাদের আন্দোলনের জন্য কত মানুষ মৃত্যুর দুয়ার থেকে ঘুরে আসছে !!
এখন প্রশ্ন হতে পারে তাহলে ডাক্তাররা কি আন্দোলন করবে না?করবে অবশ্যই, তবে মানুষ মেরে নয় ।
আমরাও চাই ডাক্তারদের নিরাপদ আশ্রয়স্থল।
আসলে খারাপ মানুষ যেমন আছে ভালো মানুষও আছে । সাংবাদিক যেমন আছে তেমনি হলুদ সাংবাদিকও আছে । দায়িত্বশীল ডাক্তার যেমন আছে তেমনি দায়িত্বহীন, মনূষত্ব্যহীন ডাক্তারও আছে।যত সমস্যা তার মূলে এই খারাপ মানুষগূলা । অবাক করা ব্যাপার হল ভালো মানুষগূলা এখনো একধরনের ঘোরের মধ্যে আছে!!
আসুননা সব খারাপ কে বর্জন করে আমরা সবভালো নিয়ে দেশটাকে গড়ি ।আর কত ???? ৪৩ বছরতো কাটলো ? এবার আসুননা সবাই মিলে একসাথে কাজ করি।
আমরা আসলে সবাই সবার পরিপূরূক । একজনকে বাদ দিয়ে অন্য জনকে কল্পনা করা সম্ভব না।
একবার চিন্তা করে দেখবেন কি ? আমরা আসলে সবাই সবার পরিপূরূক !
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৬টি মন্তব্য ৬টি উত্তর
আলোচিত ব্লগ
১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন
দ্য ব্লাইন্ড স্পট

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন
বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।