‘ডিজিটাল চলচ্চিত্র নির্মাণ কর্মশালা ২০১২’ এর সমাপনী, সনদ বিতরণ এবং শিক্ষার্থীদের নির্মিত চারটি স্বল্পদৈর্ঘ্য কাহিনী এবং প্রামাণ্য চলচ্চিত্রের উদ্বোধনী প্রদর্শনী
আনন্দের সাথে জানাচ্ছি যে, বাংলাদেশ শিল্পকলা একাডেমী এবং ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি যৌথভাবে আয়োজিত ‘ডিজিটাল চলচ্চিত্র নির্মাণ কর্মশালা ২০১২’ সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে। কর্মশালাটি গত ২৮ এপ্রিল ২০১২ তারিখে শুরু হয়েছিল। গত ছয়মাস ধরে দেশের চলচ্চিত্র-সংশ্লিষ্ট ২৫ জন নির্মাতা ও শিক্ষক সপ্তাহে দুই দিন করে ৪৮টি সেশনে শিক্ষার্থীদের চলচ্চিত্র মাধ্যমের সকল বিষয়ে প্রশিক্ষণ দিয়েছেন। কর্মশালার চূড়ান্ত পর্যায়ে আমাদের প্রযোজনায় শিক্ষার্থীদের ভাবনা ও চিত্রনাট্য থেকে চারটি চলচ্চিত্র সম্পূর্ন স্বাধীনভাবে শিক্ষার্থীরাই নির্মাণ করেছেন।
আমরা ‘ডিজিটাল চলচ্চিত্র নির্মাণ কর্মশালা ২০১২’ এর সমাপনী, সনদ বিতরণ এবং শিক্ষার্থীদের নির্মিত চারটি স্বল্পদৈর্ঘ্য কাহিনী এবং প্রামাণ্য চলচ্চিত্রের উদ্বোধনী প্রদর্শনীর আয়োজন করেছি। অনুষ্ঠানটি আগামী ১৬ জানুয়ারি ২০১৩, বুধবার, বিকাল ৫.৩০টায়, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে (লিফটের ৩) অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অগ্রজ চলচ্চিত্রকার সৈয়দ সালাউদ্দিন জাকী, মসিহউদ্দিন শাকের, অগ্রজ আলোকচিত্রশিল্পী ও চলচ্চিত্রগ্রাহক আনোয়ার হোসেন এবং চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দিবেন ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি’র সভাপতি বেলায়াত হোসেন মামুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
এই অনুষ্ঠানে আপনার উপস্থিতি আমাদের প্রাণিত করবে।
যে চলচ্চিত্রগুলোর উদ্বোধনী প্রদর্শনী হবে:
উজান যাত্রা
প্রামাণ্যচলচ্চিত্র/ ২২ মিনিট
ভাবনা: মানসুরা পারভীন সুমি
চিত্রনাট্য তত্ত্বাবধায়ক: আজাদ আবুল কালাম
চিত্রনাট্য: অদ্রি হৃদয়েশ
চিত্রগ্রহণ: সাজিদুর রহমান সাজিদ
শব্দ ও সম্পাদনা: শাহরিয়ার শাওন
নির্মাণ উপদেষ্টা: সাইফুল ইসলাম জার্নাল
পরিচালনা: আরাত্রিক বকশী, শরীফ রেজা মাহমুদ এবং অদ্রি হৃদয়েশ
Flower in the Naked City
কাহিনীচিত্র/ ৮ মিনিট
ভাবনা: আশিক সালেহীন
চিত্রনাট্য তত্ত্বাবধায়ক: আজাদ আবুল কালাম
চিত্রনাট্য: সুমায়া ইসলাম
চিত্রগ্রহণ: শরিফুল ইসলাম পাভেল
শব্দ ও সম্পাদনা: শাহরিয়ার শাওন
নির্মাণ উপদেষ্টা: সামির আহমেদ
পরিচালনা: সুমায়া ইসলাম
ফাঁদ
কাহিনীচিত্র/ ১৫ মিনিট
ভাবনা ও চিত্রনাট্য: হুমায়ুন কবীর শুভ
চিত্রনাট্য তত্ত্বাবধায়ক: আজাদ আবুল কালাম
চিত্রগ্রহণ: রনি আমীন ও হুমায়ুন কবীর শুভ
শব্দ ও সম্পাদনা: শাহরিয়ার শাওন
নির্মাণ উপদেষ্টা: সামির আহমেদ
পরিচালনা: হুমায়ুন কবীর শুভ
নিপাতনে সিদ্ধ (Justified)
কাহিনীচিত্র/ ৮ মিনিট
ভাবনা: প্রতীক নূর
চিত্রনাট্য তত্ত্বাবধায়ক: আজাদ আবুল কালাম
চিত্রনাট্য: সাউদা আক্তার
চিত্রগ্রহণ: সাইদুল ইসলাম শাকিল
শব্দ ও সম্পাদনা: শাহরিয়ার শাওন
নির্মাণ উপদেষ্টা: সাইফুল ইসলাম জার্নাল
পরিচালনা: সাজ্জাদ হোসেন শুভ ও প্রতীক নূর
চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ
বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন
পথ চলতে – ১

গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা... ...বাকিটুকু পড়ুন
কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো
*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*
কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন
উহ শব্দ
উহ শব্দ
সাইফুল ইসলাম সাঈফ
হে আমার পালনকর্তা তোমার ইবাদত করি
তবে নিয়মিত না, মাঝে মাঝে
মনের জোর হারাই, অনেক কথায়
গাফিলতি করি বহু পরিস্থিতি কারণে
তবে মানি তুমি এক অদ্বিতীয়
তুমি একমাত্র সৃষ্টিকর্তা।
তুমি বলেছ পিতা-মাতার সাথে... ...বাকিটুকু পড়ুন
হুমায়ূন আহমেদ: আন্ডাররেটেড (পর্ব ০১ )

হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।