ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন এই শ্লোগানকে সামনে রেখে ‘৬ষ্ঠ আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব ২০১৩’ শুরু হতে যাচ্ছে আগামীকাল ১৯ জানুয়ারি। ৭ দিনব্যাপী এ উৎসবে সারাদেশের ২০টি ভেন্যুতে ৪০টি দেশের দুই শতাধিক চলচ্চিত্র প্রদর্শিত হবে। চিল্ড্রেন’স ফিল্ম সোসাইটি বাংলাদেশ আয়োজিত এই উৎসব সিলেটে তত্ত্বাবধান করছে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি। বিভাগীয় শহর সিলেটে ৪দিনব্যাপী দেশের সবচেয়ে বৃহৎ শিশুতোষ চলচ্চিত্রের এই উৎসব ১৯ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত চলবে।
আগামীকাল ১৯ জানুয়ারি, শনিবার, সন্ধ্যা ৬টায় সিলেট অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। উৎসব উদ্বোধন করবেন সিলেটের মাননীয় জেলা প্রশাসক খান মোহাম্মদ বিলাল। অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি’র কেন্দ্রীয় সভাপতি বেলায়াত হোসেন মামুন এবং ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি সিলেটের উপদেষ্টা এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি’র কেন্দ্রীয় সহ-সভাপতি এবং সিলেটের প্রধান সমন্বয়ক স্থপতি রাজন দাশ।
শিশুদের জন্য উন্মুক্ত এই উৎসব ২০ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন চারটি প্রদর্শনীর সময় সকাল ১১টা, বিকাল ৩টা, বিকাল ৫টা এবং সন্ধ্যা ৭টা। স্থান: সিলেট অডিটোরিয়াম, রিকাবীবাজার, সিলেট।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



