সিলেটে উদ্বোধন হয়ে গেলো ‘৬ষ্ঠ আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব ২০১৩’
ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন এই শ্লোগানকে সামনে রেখে ‘৬ষ্ঠ আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব ২০১৩’ শুরু হলো গতকাল ১৯ জানুয়ারি। ৭ দিনব্যাপী এ উৎসবে সারাদেশের ২০টি ভেন্যুতে ৪০টি দেশের দুই শতাধিক চলচ্চিত্র প্রদর্শিত হবে। চিল্ড্রেন’স ফিল্ম সোসাইটি বাংলাদেশ আয়োজিত এই উৎসব সিলেটে আয়োজন করেছে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি। বিভাগীয় শহর সিলেটে ৪দিনব্যাপী দেশের সবচেয়ে বৃহৎ শিশুতোষ চলচ্চিত্রের এই উৎসব ২২ জানুয়ারি পর্যন্ত চলবে।
গতকাল ১৯ জানুয়ারি, শনিবার, সন্ধ্যা ৬টায় সিলেট অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান হয়। উৎসব উদ্বোধন করেন সিলেটের মাননীয় জেলা প্রশাসক খান মোহাম্মদ বিলাল। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মাহমুদ, ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি’র কেন্দ্রীয় সভাপতি বেলায়াত হোসেন মামুন এবং ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি সিলেটের উপদেষ্টা এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি’র কেন্দ্রীয় সহ-সভাপতি এবং সিলেটের প্রধান সমন্বয়ক স্থপতি রাজন দাশ।
উৎসব উদ্বোধন কালে জেলা প্রশাসক খান মোহাম্মদ বিলাল বলেন, ‘শিশুদের জন্য এই উৎসব একটি অসাধারণ উদ্যোগ এবং শিশুদের উচিত প্রত্যেকটি ছবি দেখা’। তিনি আরো বলেন, ‘আমি সিলেটের সব অভিভাবকদের অনুরোধ করছি, আপনারা আপনাদের ছেলেমেয়েদের নিয়ে অডিটোরিয়ামে আসুন এবং এই চমৎকার উদ্যোগকে সফল করে তুলুন। তিনি আয়োজকদের ধন্যবাদ জানান এবং প্রশাসন থেকে সকল প্রকার সহযোগিতার প্রতিশ্রুতি দেন।’
শিশুদের জন্য উন্মুক্ত এই উৎসব ২০ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন চারটি প্রদর্শনীর সময় সকাল ১১টা, বিকাল ৩টা, বিকাল ৫টা এবং সন্ধ্যা ৭টা। স্থান: সিলেট অডিটোরিয়াম, রিকাবীবাজার, সিলেট।
সিলেটে উদ্বোধন হয়ে গেলো ‘৬ষ্ঠ আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব ২০১৩’
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
গল্প- জ্যাকেট সমাচার

- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন
চিবিয়ে চিবিয়ে খুন

পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন
চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ
বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন
কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো
*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*
কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন
হুমায়ূন আহমেদ: আন্ডাররেটেড (পর্ব ০১ )

হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।