চলচ্চিত্রকার ঋতুপর্ণ ঘোষ প্রয়াত হয়েছেন ৩০ মে। বাংলাদেশ শিল্পকলা একাডেমী এবং ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি যৌথভাবে ‘অতঃপর ঋতুপর্ণ’ শিরোনামে ঋতুপর্ণ ঘোষ স্মরণে দুই দিনের অনুষ্ঠানমালার আয়োজন করেছে।
আগামী ২৮ ও ২৯ জুন, শুক্র ও শনিবার, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে ঋতুপর্ণ ঘোষ নির্মিত নির্বাচিত চারটি চলচ্চিত্রের প্রদর্শনী এবং তাঁর স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হবে।
২৮ জুন, শুক্রবার, ৩টি চলচ্চিত্রের প্রদর্শনী থাকবে। বিকাল ৩টায়, ৫টায় এবং সন্ধ্যা ৭টায়।
২৯ জুন, শনিবার, বিকাল ৪.৩০টায় চিত্রশালা মিলনায়তনে স্মরণসভা অনুষ্ঠিত হবে। স্মরণসভায় স্মরণ-আলোচনায় অংশগ্রহণ করবেন আমাদের অগ্রজ চলচ্চিত্রকার, চলচ্চিত্রকর্মী, গবেষক, কবি, নাট্যকার, শিল্পীসহ সাংস্কৃতিক কর্মীবৃন্দ।
বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক নাট্যজন লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে স্মরণসভায় প্রারম্ভিক আলোচনা করবেন ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি বেলায়াত হোসেন মামুন।
২৮ জুন, শক্রবার, চলচ্চিত্র প্রদর্শনী
বিকাল ৩টায় দহন
বিকাল ৫টায় দোসর
সন্ধ্যা ৭টায় চোখের বালি
২৯ জুন, শনিবার
বিকাল ৪.৩০টায় স্মরণসভা ‘অতঃপর ঋতুপর্ণ’
সন্ধ্যা ৬.৩০টায় চলচ্চিত্র প্রদর্শনী আবহমান
স্থান: জাতীয় চিত্রশালা মিলনায়তন, (লিফটের ৩), জাতীয় চিত্রশালা, বাংলাদেশ শিল্পকলা একাডেমী, সেগুনবাগিচা, ঢাকা।
চলচ্চিত্রকার ঋতুপর্ণ ঘোষ স্মরণে দুই দিনব্যাপি চলচ্চিত্র প্রদর্শনী এবং স্মরণসভা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৫টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন
ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন
প্রসঙ্গ - এআই

আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন
আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন
সাময়িক পোষ্ট

আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।