somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

'ডিজিটাল চলচ্চিত্র নির্মাণ কর্মশালা ২০১৩' এর তিনটি পর্যায়ে যে সকল বিষয়ে পাঠদান এবং হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া হবে...

০২ রা নভেম্বর, ২০১৩ রাত ৯:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমীর যৌথ আয়োজনে ‌'ডিজিটাল চলচ্চিত্র নির্মাণ কর্মশালা ২০১৩' তিনটি পর্যায়ে বিভক্ত থাকবে। এই তিনটি পর্যায়ে যে সকল বিষয়ে পাঠদান এবং হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া হবে, তা হল:

প্রথম পর্যায়: চলচ্চিত্র অনুধাবন পর্ব
এ পর্বে চলচ্চিত্রের ইতিহাস, চলচ্চিত্রের ভাষা, চলচ্চিত্রের নন্দনতত্ত্ব, চলচ্চিত্রের সাথে অন্যান্য শিল্পমাধ্যমের সম্পর্ক, জনপ্রিয় চলচ্চিত্র, আলোকচিত্র, চিত্রনাট্য, শিল্পনির্দেশনা, চিত্রগ্রহণ, শব্দ ও সংগীত, সম্পাদনা, চলচ্চিত্র নির্মাণে ৩৫ মিলিমিটার প্রযুক্তি এবং ডিজিটাল প্রযুক্তি, নিরীক্ষা এবং প্রামাণ্য চলচ্চিত্র, চলচ্চিত্র ব্যবস্থাপনাসহ অন্যান্য বিষয়ের তত্ত্বীয় ধারণা প্রদান করা হবে।

দ্বিতীয় পর্যায়: হাতে-কলমে চলচ্চিত্র নির্মাণ প্রশিক্ষণ
এ পর্বে চিত্রনাট্য লেখা, অভিনয় প্রশিক্ষণ, শিল্পনির্দেশনার খুঁটিনাটি, চিত্রগ্রহণের যাবতীয় বিষয়, আলোর ব্যবহার, শব্দ ও সংগীতের ব্যবহার, সম্পাদনার কৌশলসমূহ, চলচ্চিত্র ব্যবস্থাপনাসহ চলচ্চিত্র নির্মাণ-সংশ্লিষ্ট সকল বিষয়ের হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া হবে। এ পর্বে প্রত্যেক শিক্ষার্থী একাধিক প্রস্তুতিমূলক চলচ্চিত্র নির্মাণ করবে।

তৃতীয় পর্যায়: চূড়ান্ত চলচ্চিত্র নির্মাণপর্ব
এ পর্বে শিক্ষার্থীদের লেখা চিত্রনাট্য হতে নির্বাচিত চিত্রনাট্য অবলম্বনে শিক্ষার্থীরাই চলচ্চিত্র নির্মাণ করবে। প্রথম ও দ্বিতীয় পর্যায়ে শিক্ষার্থীদের অংশগ্রহণ মূল্যায়নের মাধ্যমে তৃতীয় পর্যায়ের চূড়ান্ত চলচ্চিত্র নির্মাণ পর্বের প্রডাকশন টিম গঠন করা হবে। চূড়ান্ত চলচ্চিত্র নির্মাণপর্বে মোট ৫টি চলচ্চিত্র নির্মিত হবে।

কর্মশালা হবে চারমাসব্যাপি। নিবন্ধনের প্রক্রিয়া শীঘ্রই শুরু হবে।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×