somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যা ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি আজ বলছে... ৮ম বর্ষের পথচলায় স্বাগতম!

০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আনন্দময় ছিল না প্রতিটি দিন। খুব কষ্টের ছিল এমনও নয়! বন্ধুরা, ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি’র ৭ম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা গ্রহণ করুন। আমাদের পথচলা আমাদের নিজস্ব লড়াইয়ের, অনুপ্রেরণা আপনাদের। আমরা মনে করেছি, কোনো সংগঠন তা যে কোনো বিষয়েরই হোক না কেন, তাকে তার সক্রিয়তার মধ্যেই নিজেকে চেনানোর ব্যাপার থাকে। যে সংগঠন সংঘবব্ধ মানুষের সক্রিয়তার পরিচায়ক নয়, তা সংগঠন কী? আমরা মনে করেছি, আমরা আমাদের মতই কাজ করব, নয়ত আর আমাদের দরকার কী? আমরা মনে করেছি, আমরা আমাদের অধরা স্বপ্নগুলোর আবাদ করব, আমাদের হয়ে আমাদের স্বপ্নগুলো কেউ তো আবাদ করবে না, করে কী?

২০০৬ সালের ১০ নভেম্বর যাত্রা শুরু। ২০১৩ সালের ১০ নভেম্বর... ৭ম বর্ষের পূর্তি!

বিগত বছরগুলো আমরা সক্রিয় ছিলাম। আমাদের মতই, এখনও আছি আমাদের মতই! শুধু মানুষের নয় সংগঠনেরও যাপিত জীবন থাকে। সে জীবন অন্যের মত হতে নেই, হতে হয় নিজের মত। আমরা তাই হতে চেয়েছি, হব। অনেকের অনেক সমালোচনা পরেও। কারণ আমরা আমরাই হতে চাই, হতে চাই আমাদের। অন্যের নয়। সেটাই আমাদের আনন্দ। আর যতখানি না-পারা তা আমাদের অক্ষমতার কষ্ট। যা প্রতিনিয়ত ছাড়িয়ে-ছড়িয়ে যাওয়াতেই আমাদের উল্লাস!

চলচ্চিত্রময় হোক আমাদের ক্ষণগুলো এমন চাওয়া এবং পাওয়ার বিস্তার চায় ম্যুভিয়ানা। আমাদের প্রত্যেক কর্মী চলচ্চিত্র-ঘনিষ্ঠ থেকে চলচ্চিত্রসংস্কৃতির চর্চায় ঋদ্ধ হতে চেয়েছেন বিগত সময়গুলোতে।
নিজেদের সংগঠনের মধ্যে নিজেদের ইচ্ছের, মননের স্বরূপকে উন্মোচিত করতে চেয়েছেন সব কর্মসূচিতে। চর্চার প্রাত্যহিকতায় সিদ্ধ হয় সাধনা। আমরাও চলচ্চিত্রচর্চার সেই প্রাত্যহিকতার সাধনাই করে যাচ্ছি। আমাদের সংগঠন করার প্রয়াস আনুষ্ঠানিকতার বন্ধনে আবদ্ধ নয়, চর্চার এবং কর্মের প্রাত্যহিকতার বন্ধনে আবদ্ধ। আমরা প্রতিদিন চলচ্চিত্রময় থাকতে এবং রাখতে চাই। দেশীয় মাটির গন্ধ আমাদের সারাদেহে, আমরা এমনটাই চেয়েছি হতে, এমনটাই হতে চাই। আমরা নাজেল হওয়ায় আশ্বস্ত নই, আমরা শেকড়ের গভীর প্রণোদনায় উত্থিত হওয়ায় নিবিষ্ট।

বন্ধুরা, এমনই ছিল আমাদের পথচলা। দুঃখে আর কষ্টে, আনন্দে আর উল্লাসে! আপনারা আমাদের সাথে ছিলেন, আমরা কৃতজ্ঞ। পথচলা অব্যাহত থাকবে যতদিন স্বপ্নগুলো আমাদের তাড়িয়ে বেড়াবে, পথের বাঁকে বাঁকে আমাদের কৃতজ্ঞ অভিবাদন আপনাদের-আমাদের!
৮ম বর্ষের পথচলায় পথিক, আপনাকে স্বাগতম!

সকলে ভালো থাকুন, ভালোবাসুন।

এবং আরো একবার ‘শুন্য থেকে মহাশুন্য চলচ্চিত্রময়’!
সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:১৩
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সচেতনতার নামে সাধারন মানুষকে ভয় দেখানো ঠিক না

লিখেছেন অপলক , ১০ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০৩



প্রিন্ট মিডিয়া এবং অনলাইন মিডিয়ায় একটি খবরে ভরে গেছে। যার কারনে সাধারন মানুষ পড়েছে বিপাকে। খবরটা বাসা বাড়ি বা হোটেল রেস্ট্যুরেন্টের হাড়ি পাতিল সংশ্লিষ্ট। বলা হচ্ছে, অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিষ:... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×