মুক্তিযোদ্ধা, চলচ্চিত্রকার ও বাংলাদেশের চলচ্চিত্র সংসদ আন্দোলনের অন্যতম পুরোধা বাদল রহমান গত ২০১০ সালের ১১ জুন প্রয়াত হয়েছেন। আগামী ১১ জুন বাদল রহমানের চতুর্থ মৃত্যুবার্ষিকী। ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি গত তিন বছর ধরে চলচ্চিত্রকার বাদল রহমানকে স্মরণ করে ‘বাদল রহমান স্মারক বক্তৃতা’র আয়োজন করছে।
এবারের ‘বাদল রহমান স্মারক বক্তৃতা ২০১৪’ যৌথভাবে আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমী এবং ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি।
আগামীকাল ১১ জুন, বুধবার, বিকাল ৫.৩০টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে চলচ্চিত্রকার বাদল রহমান স্মরণ এবং ‘বাদল রহমান স্মারক বক্তৃতা ২০১৪’ অনুষ্ঠিত হবে।
বক্তৃতার বিষয় ‘বাংলাদেশের প্রামাণ্যচলচ্চিত্র : সাংস্কৃতিক স্মৃতি এবং ইতিহাসের বিনির্মাণ’।
এবারের স্মারক বক্তা চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষক রাজীবুল হোসেন।
আলোচনা করবেন ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সভাপতি স্থপতি লাইলুন নাহার শেমী, চলচ্চিত্রকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ, চলচ্চিত্র ব্যক্তিত্ব হায়দার রিজভী, চলচ্চিত্রকার ও গণমাধ্যম বিশেষজ্ঞ সাজেদুর রহমান ফিরোজ এবং চলচ্চিত্র গবেষক ফাহমিদুল হক। অনুষ্ঠানে প্রারম্ভিক বক্তব্য দিবেন ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সাধারণ সম্পাদক ও ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি বেলায়াত হোসেন মামুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সচিব জাহাঙ্গীর হোসেন চৌধুরী।
এছাড়াও স্মরণ আলোচনার পূর্বে বিকাল ৪.৩০টায় প্রদর্শিত হবে বাদল রহমানের জীবন ও কর্ম নিয়ে বেলায়াত হোসেন মামুন এবং সাইফুল ইসলাম জার্নাল নির্মিত প্রামাণ্যচলচ্চিত্র ‘পথিকৃৎ’।
বাদল রহমানকে স্মরণ, স্মারক বক্তৃতা এবং চলচ্চিত্র প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত থাকবে।
তারিখ ১১ জুন ২০১৪, বুধবার
বিকাল ৪.৩০টায় প্রামাণ্যচলচ্চিত্র প্রদর্শনী ‘পথিকৃৎ’
বিকাল ৫.৩০টায় ‘বাদল রহমান স্মারক বক্তৃতা ২০১৪’
স্থান স্টুডিও থিয়েটার হল (লিফটের ৭), জাতীয় নাট্যশালা, বাংলাদেশ শিল্পকলা একাডেমী, সেগুনবাগিচা, ঢাকা।
চলচ্চিত্রকার বাদল রহমানের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে চলচ্চিত্রকার বাদল রহমান স্মরণ এবং 'বাদল রহমান স্মারক বক্তৃতা ২০১৪' আয়োজন
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................

কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন
পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....
একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন
জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন
আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন
[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]
“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"
২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন
ঝাল্লাগে- ভাল্লাগে!

আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।