somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

বেলা্যেত
সময় সবুজ ডাইনি...

চলচ্চিত্রকার বাদল রহমানের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হলো ‘বাদল রহমান স্মারক বক্তৃতা ২০১৪’

১১ ই জুন, ২০১৪ রাত ১০:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চলচ্চিত্রকার বাদল রহমানকে শুধু তাঁর নির্মিত চলচ্চিত্র দিয়ে মূল্যায়ন করা যাবে না, কেননা তিনি শুধুমাত্র একজন নির্মাতা ছিলেন না, তিনি চলচ্চিত্র নির্মাণের চেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন চলচ্চিত্র নির্মাতা, শিক্ষার্থী এবং দর্শকদের গড়ে ওঠার পেছনে। রাষ্ট্রীয় চলচ্চিত্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে তাঁর ভূমিকা অগ্রগণ্য। তাঁর আকস্মিক প্রয়াণে অনেক কাজ অসমাপ্ত রয়ে গেছে যা এখন মুখ ধুবড়ে পড়েছে... আর এতে বাদল রহমানের শূন্যতা আরো প্রখরভাবে স্পষ্ঠ হয়ে উঠছে বলে মনে করেন চলচ্চিত্রকার বাদল রহমানের স্মরণ অনুষ্ঠানের বক্তারা। মুক্তিযোদ্ধা, চলচ্চিত্রকার ও বাংলাদেশের চলচ্চিত্র সংসদ আন্দোলনের অন্যতম পুরোধা বাদল রহমানকে স্মরণ করা হলো তাঁর চতুর্থ মৃত্যুবার্ষিকীতে। ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমী যৌথভাবে আয়োজিত এই স্মরণ এবং স্মারক বক্তৃতায় বাদল রহমানকে স্মরণ করেছেন আলোচক এবং বক্তারা। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে স্মরণ অনুষ্ঠান শুরু হয় বিকাল ৪:৩০ মিনিটে। এই সময় প্রদর্শিত হয় বাদল রহমানের জীবন ও কর্ম নিয়ে বেলায়াত হোসেন মামুন এবং সাইফুল ইসলাম জার্নাল নির্মিত প্রামাণ্যচলচ্চিত্র ‘পথিকৃৎ’।

ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সভাপতি স্থপতি লাইলুন নাহার শেমীর সভাপতিত্বে ‘বাদল রহমান স্মারক বক্তৃতা ২০১৪’ শুরু হয় বিকাল ৫:৩০টায়। প্রথমেই প্রয়াত চলচ্চিত্রকারকে স্মরণ করে মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন এবং এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর প্রারম্ভিক আলোচনা করেন ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সাধারণ সম্পাদক ও ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি বেলায়াত হোসেন মামুন। প্রারম্ভিক আলোচনার পর ‘বাদল রহমান স্মারক বক্তৃতা ২০১৪’ উপস্থাপন করেন চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষক রাজীবুল হোসেন। বক্তৃতার বিষয় ছিল ‘বাংলাদেশের প্রামাণ্যচলচ্চিত্র : সাংস্কৃতিক স্মৃতি এবং ইতিহাসের বিনির্মাণ’। রাজীবুল হোসেনের বক্তৃতার পর প্রবন্ধের ওপর এবং বাদল রহমানকে নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন প্রামাণ্যচলচ্চিত্র নির্মাতা ও গণমাধ্যম বিশেষজ্ঞ সাজেদুর রহমান ফিরোজ এবং চলচ্চিত্র গবেষক ফাহমিদুল হক। এরপর সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×