somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি'র ৮ম বর্ষপূর্তি এবং ৯ম বর্ষে পদার্পন উপলক্ষ্যে

০৮ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বন্ধুরা, আমাদের সংগঠন 'ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি' ৮ম বর্ষ পূর্তি এবং ৯ম বর্ষে পদার্পন করছে আগামী ১০ নভেম্বর ২০১৪, সোমবার!

আমাদের এই পথচলা অব্যাহত আছে; আমরা আপনাদের সকলের সহযোগিতা এবং অসহযোগিতায় আনন্দের সাথে চলচ্চিত্রযাত্রায় শামিল আছি।

আমাদের প্রতি বর্ষপূর্তির দিনে আমরা আসন্ন বছরের জন্য কিছু লক্ষ্য নির্ধারণ করি। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। আমাদের আসন্ন সময়ের কর্মপরিকল্পনা আমরা প্রকাশ করি এক একটি কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে। ফলে সামনের দিনগুলোতেও আমাদের নিয়মিত কর্মসূচির পাশাপাশি কিছু নতুন কর্মসূচি গ্রহণ করেছি। যা বাস্তবায়নের মধ্য দিয়েই প্রকাশিত হবে।

আমাদের বন্ধু, সহযাত্রী এবং সহকর্মীবৃন্দ; আপনাদের এই নিরলস শ্রম এবং অকুন্ঠ সমর্থনে সময়ের সকল প্রতিবন্ধকতা ও নিন্দাবাদকে অতিক্রম করে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি সক্রিয় রয়েছে। এমন কোনো দিন নেই যে দিন আমাদের সংগঠন অাভ্যন্তরিন অথবা উন্মুক্ত কর্মসূচিতে ব্যস্ত থাকে না। এটাই ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি'র প্রধান প্রতিশ্রুতি। কেননা, আমরা মনে করি শুধুমাত্র মানুষের নয় সংগঠনেরও যাপিত জীবন থাকে; থাকে তার বেঁচে থাকার সময়। আর একটি সংগঠনের ক্ষেত্রে তার বেঁচে থাকার নির্দশন তার সক্রিয়তা। ফলে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি'র সক্রিয়তা আপনাদের শ্রমে, মেধায় এবং মননে।

ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি আগামী দিনে স্বাধীন এবং সৃজনশীল চলচ্চিত্রচর্চায় আরো বেগবান হবে; সংগঠিত করবে চলচ্চিত্রকর্মীদের এবং নির্মাতাদের। আমাদের প্রত্যয় কুপমুণ্ডকতায় আত্মসমর্পণ নয়; কোনো মতবাদে অথবা সীমাবদ্ধতায় বিসর্জন নয়। আমাদের যাত্রা হোক একান্তই আমাদের মত; স্বাধীন এবং স্বতন্ত্র!

প্রত্যাশা করি আমাদের যাত্রাপথে আমরা আরোও বন্ধু, সহযাত্রী এবং সহকর্মী পেয়ে যাব। তৈরি করব আমাদের অপছন্দ করেন এমন আরো অনেক মানুষ। তবে হ্যা, আমরাও আমাদের কর্ম, শ্রম এবং সাধনায় সকলের কাছে পৌছাব; ভালোবাসায় এবং নিষ্ঠায়।

অভিনন্দন ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সকল কর্মী, শিক্ষার্থী এবং শিক্ষকদের। আপনারা গর্ব করতে পারেন যে, এই সময়ে, আজ ৮ম বর্ষ পূর্তি পর্যন্ত কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছে নিজেদের কোনো কর্মসূচি অথবা কর্ম বিক্রয় না করেও আমার সক্রিয় এবং স্বাধীন। আমরাই আমাদের কর্ম এবং লক্ষ্য নির্ধারণ করি। আপোস না করে।

আগামী বছর আমাদের ১০ম বর্ষে পদার্পন অনুষ্ঠানের অগ্রীম শুভেচ্ছা এবং এবারের ৮ম বর্ষপূর্তির অভিনন্দন গ্রহণ করুন।



সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৫৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের জন্মগ্রহণ কি আজন্ম পাপ?

লিখেছেন এম ডি মুসা, ২৪ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬



রাষ্ট্রের নিরাপত্তা আছে, জনগণের নিরাপত্তা কোথায়?

বাংলাদেশের নাগরিক হয়ে কি নিরাপত্তা পাওয়ার অধিকারটুকুও আমাদের নেই? সরকার ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তায় গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর থাকে। কিন্তু সাধারণ... ...বাকিটুকু পড়ুন

অনেকটা পথ হেঁটে এসেছি

লিখেছেন চারাগাছ, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:০৫




১৯৯৭ সাল।

আমি তখন ক্লাস নাইনে পড়ি।

স্কুল থেকে বাড়ি ফেরার পথে মামুন ভাইয়ের একটা অডিও ক্যাসেটের দোকান ছিল। পাশেই মির্জা ভাইয়ের কনফেকশনারি। টিফিনের সময় ওখানে প্যাটিস খেতাম।

সেই সময় অডিও ক্যাসেটের... ...বাকিটুকু পড়ুন

দেশটাতো এখন রাজাকারদের....

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৮




একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে বাদী ছিলেন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী (৮৭)। মুক্তিযোদ্ধা মানিক পশারীকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়ার প্রস্তুতি চলার সময় জামাতের... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসা শিক্ষা একটা কর্মবিমুখ শিক্ষা

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৫ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:১৫

এদেশের মাদ্রাসা শিক্ষারে আপনি একটা স্ক্যাম হিসেবে ধরতে পারেন। মাদ্রাসার বোর্ডের নিয়ন্ত্রণে যে মাদ্রাসাগুলো আছে সেগুলো বাদ দিয়ে অন্য সব মাদ্রাসাই এই স্ক্যামের ভেতরে। এটা একটা ভিক্ষার সাইকেল, দারিদ্র্য'র দুষ্টু... ...বাকিটুকু পড়ুন

জিম করা কি হারাম?

লিখেছেন চারাগাছ, ২৫ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:০৬




জিম করা কি হারাম?

হ্যাঁ, জিম করা হারাম!

যদি জিমে গিয়ে নিজের পেশিবহুল বাহুডোরে কোনো ললনাকে জড়িয়ে ধরেন!

কিন্তু তারপরেও কথা থাকে।

এখানে জড়িয়ে ধরাটা হারাম। জিম করাটা নয়!

অর্থাৎ, জিমে গিয়ে শরীর... ...বাকিটুকু পড়ুন

×