somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গোলটেবিল বৈঠক: ভারতীয় চলচ্চিত্র বাংলাদেশে অবাধ ও বাণিজ্যিক প্রদর্শন: বাংলাদেশের চলচ্চিত্রশিল্পে এবং দেশীয় সংস্কৃতিতে প্রভাব

২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২৩ জানুয়ারি ২০১৫, শুক্রবার হিন্দি ভাষায় নির্মিত ভারতীয় বাণিজ্যিক চলচ্চিত্র একযোগে বাংলাদেশের ৮০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। দেশের চলচ্চিত্রশিল্পের সাথে যুক্ত অসংখ্য মানুষই এর বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়েছেন। আবার কিছু মানুষ এই প্রক্রিয়াকে সাধুবাদও জানিয়েছেন। আরও কিছু মানুষ স্বাভাবিকভাবেই এই প্রক্রিয়ার সাথে জড়িত।

আমরা চলচ্চিত্র সংসদ আন্দোলনের কর্মীরা বিষয়টাকে উপেক্ষা করতে পারি না। বিশেষত দীর্ঘদিন ধরে আলোচিত প্রসঙ্গটি বর্তমানে সার্বিক আলোচনার প্রায়োগিক দাবি রাখে।

আর তারই প্রেক্ষিতে দেশের পাঁচটি চলচ্চিত্র সংসদ একত্রে একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করতে যাচ্ছে, যেখানে হিন্দি ভাষার ভারতীয় চলচ্চিত্র বাংলাদেশে মুক্তি পাওয়ার পক্ষে এবং বিপক্ষের মানুষদের সার্বিক আলোচনার প্রেক্ষিতে বিষয়টির সামগ্রিক প্রভাব উদ্ঘাটনের প্রয়াস চালানো হবে।

এই বৈঠকে চলচ্চিত্রশিল্পের সাথে সংশ্লিষ্ট সকল পক্ষের উপস্থিতির পাশাপাশি বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তিবর্গও উপস্থিত থাকবেন। আমরা আশা করছি আলোচনার মাধ্যমে 'ভারতীয় বাণিজ্যিক চলচ্চিত্র' এবং আমাদের 'করণীয়' বিষয়ে সম্মিলিত সিদ্ধান্তে পৌছানো সম্ভব হবে। যা এই কুয়াশাচ্ছন্ন সময়ে ভীষণ জরুরি বলে মনে করছি।

আলোচনায় উপস্থিত থাকবেন-
চলচ্চিত্রকার সিবি জামান
নাট্যজন মামুনুর রশীদ
চলচ্চিত্রকার ও নাট্যজন নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু
স্থপতি লায়লুন নাহার স্বেমি
চলচ্চিত্রকার মানজারে হাসিন মুরাদ
লেখক ড. সলিমুল্লাহ খান
চলচ্চিত্রকার দেলোয়ার জাহান ঝন্টু
চলচ্চিত্রকার মতিন রহমান
চলচ্চিত্রকার মুশফিকুর রহিম গুলজার
চলচ্চিত্রকার শাহ আলম কিরণ
চলচ্চিত্রকার অহিদুজ্জামান ডায়মন্ড
চলচ্চিত্রকার সোহানুর রহমান সোহান
চলচ্চিত্রকার এফ আই মানিক
চলচ্চিত্র গবেষক ড. ফাহমিদুল হক
চলচ্চিত্রকার জাহিদুর রহিম অঞ্জন
চলচ্চিত্র সম্পাদক জুনায়েদ হালিম
চলচ্চিত্রকার টোকন ঠাকুর
চলচ্চিত্রকার মোস্তফা সরয়ার ফারুকী
চলচ্চিত্র সংসদকর্মী বিপ্লব মোস্তাফিজ
চলচ্চিত্রকার নোমান রবিন

গোলটেবিল বৈঠকটি যৌথভাবে আয়োজন করছে-

ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি
ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ (DUFS)
জাহাঙ্গীরনগর স্টুডেন্ট'স ফিল্ম সোসাইটি
রণেশ দাশগুপ্ত ফিল্ম সোসাইটি
জগন্নাথ ফিল্ম সোসাইটি
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

তাবলিগে গিয়ে যা শিখলাম না

লিখেছেন মুনতাসির, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৯

আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ি, তখন আমার কয়েকজন বন্ধু তাবলিগ করত। তাবলিগের প্রতি আমার কখনোই আগ্রহ ছিল না। তবে ওরা নিজেরা রান্না করত, আর আমি রান্না করতে পছন্দ করি। তাই একদিন... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৭ বিনীত, অবনত বৃক্ষ

লিখেছেন হুমায়রা হারুন, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৯

পথে যেতে চোখে পড়লো নুয়ে পড়া বৃক্ষের শাখাগুলো। মনে হলো স্রষ্টার কাছে সে যেন নিবেদিত প্রার্থনায় অবনত। সব অহংকার, সব আত্মগরিমা, কৃতিত্বের ভার সে ধীরে ধীরে ঝরে... ...বাকিটুকু পড়ুন

×