somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ (এফএফএসবি) আয়োজিত জাতীয় পর্যায়ের প্রতিনিধিত্বশীল সম্মেলন ‘জাতীয় চলচ্চিত্র নীতিমালা’র খসড়াপাঠ ও পর্যালোচনা বিষয়ক সম্মেলন

১৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ (এফএফএসবি) আয়োজিত জাতীয় পর্যায়ের প্রতিনিধিত্বশীল সম্মেলন
‘জাতীয় চলচ্চিত্র নীতিমালা’র খসড়াপাঠ ও পর্যালোচনা বিষয়ক সম্মেলন

দেশের চলচ্চিত্র সংসদসমূহ দীর্ঘদিন ধরে ‘জাতীয় চলচ্চিত্র নীতিমালা’ প্রণয়নের প্রয়োজনীয়তা বিষয়ে দাবি জানিয়ে এসেছে। কিন্তু বহুদিন এই বিষয়ে কোনো সরকারই তেমন উদ্যোগ গ্রহণ করেননি। বর্তমান সরকার 'জাতীয় চলচ্চিত্র নীতিমালা' প্রণয়নে আন্তরিক এবং আমরা জানি ইতোমধ্যে ‘জাতীয় চলচ্চিত্র নীতিমালা’র খসড়া প্রণীত হয়েছে। আর তাই ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ (এফএফএসবি) আগামী ২০ জানুয়ারি ২০১৬, বুধবার, বিকাল ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে জাতীয় চলচ্চিত্র নীতিমালা প্রণয়নে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ-এর সুপারিশমালা প্রস্তুতকরণের লক্ষ্যে 'জাতীয় চলচ্চিত্র নীতিমালার খসড়াপাঠ ও পর্যালোচনা' বিষয়ক সম্মেলন আহবান করেছে। সম্মেলনে অংশগ্রহণ করবে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশে অন্তুর্ভুক্ত দেশের চলচ্চিত্র সংসদের প্রতিনিধিগণ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অগ্রজ চলচ্চিত্রকার ও চলচ্চিত্র সংসদ আন্দোলনের অন্যতম জেষ্ঠ্যকর্মী সৈয়দ সালাহউদ্দিন জাকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব এস এম হারুন-অর-রশীদ এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী।

এছাড়াও আলোচনায় অংশগ্রহণ করবেন অগ্রজ চলচ্চিত্রকার মসিহউদ্দিন শাকের, চলচ্চিত্র গবেষক ও লেখক অনুপম হায়াৎ, চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম এবং চলচ্চিত্র গবেষক, শিক্ষক, নির্মাতা ও চলচ্চিত্র সংসদ আন্দোলনের নেতৃবৃন্দ। সম্মেলন সঞ্চালন করবেন ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সাধারণ সম্পাদক বেলায়াত হোসেন মামুন এবং সম্মেলনে সভাপতিত্ব করবেন ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ-এর সভাপতি স্থপতি লাইলুন নাহার স্বেমি।

উল্লেখ্য যে, আগামীকাল ২০ জানুয়ারি অগ্রজ চলচ্চিত্রকার ও চলচ্চিত্র সংসদ আন্দোলনের অন্যতম পুরোধা আলমগীর কবিরের ২৭তম মৃত্যুবার্ষিকী। ২০ জানুয়ারির এই আয়োজনের শুরুতে আমরা তাঁকে স্মরণ করব গভীর শ্রদ্ধায়।
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আম্লিগ যদি আসে তাহলে ....... :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৬



বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু... ...বাকিটুকু পড়ুন

মাঝে মাঝে তব দেখা পাই, চিরকাল কেন পাই না?

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫২

বিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন

দেশের দুর্নীতি প্রতিরোধের জন্য একটি কাকতাড়ুয়া মডেল–২০২৬ নীতিপত্র প্রস্তাবনা দৃশ্যমান জবাবদিহি, নাগরিক নজরদারি ও AI প্রযুক্তিনির্ভর অনিয়ম প্রতিরোধ ব্যবস্থা

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:০৮


বাংলাদেশে দুর্নীতি ও অনিয়ম মোকাবিলায় প্রচলিত ব্যবস্থার একটি বড় অংশ হলো অপরাধ সংঘটিত হওয়ার পরে তদন্ত ও শাস্তি।
কাকতাড়ুয়া মডেল–২০২৬-এর দর্শন হবে তার পাশাপাশি অপরাধ সংঘটিত হওয়ার আগেই প্রতিরোধমূলক... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩


বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?

আজমেরী হক বাঁধন ইতালিতে হেনস্তা ও হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, জুলাই- আগস্টের আন্দোলনে... ...বাকিটুকু পড়ুন

ট্রাক্টরগাজি → চাঁদগাজী → সোনাগাজী → জেনারেশন৭১ কে নিয়ে দুটি কথা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৯


ব্লগার গাজী সাহেব জ্ঞানী কিন্তু তিনি কট্টরপন্থী তাঁর ছেড়া টাইপের মানুষ তবে আলাপচারীতার লোক হিবেবে উনি খারাপ না। আপনি যদি ওনার সংগে হিজড়া রানূ-র মতো জ্বীহুজুর জ্বীহুজুর বলেন এবং... ...বাকিটুকু পড়ুন

×